ঢাকা, শনিবার ২৫, জুলাই ২০২৬ ২:৫৫:২০ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
রাষ্ট্রপতি রাজনৈতিক বা অরাজনৈতিকও হতে পারেন: নিলুফার চৌধুরী মনি রুনা লায়লার সংগীতসন্ধ্যা: কণ্ঠে সময়ের জাদু, গানে জীবনের গল্প কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

পপ গায়িকা ব্রিটনি`র স্নায়ু ড্যামেজ

বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৯:৪৬ এএম, ৯ নভেম্বর ২০২২ বুধবার

ফাইল ছবি

ফাইল ছবি

পপ সাম্রাজ্যের জনপ্রিয় নাম ব্রিটনি স্পিয়ার্স। বিশ্বজুড়ে তার কণ্ঠের অনুরাগীর অভাব নেই। সম্প্রতি বিরল রোগে আক্রান্ত হয়েছেন এই পপ গায়িকা। আর এই খবরটি নিজেই জানিয়েছেন সামাজিক যোগাযোগমাধ্যমে।

নিজের ইনস্টাগ্রামে একটি ভিডিও প্রকাশ করে ব্রিটনি জানান, বিরল রোগে তার শরীরের ডানপাশের স্নায়ু ড্যামেজ হয়ে গেছে। আর এই রোগের কোনো চিকিৎসাও নেই বলে জানিয়েছে এই গায়িকা।

তিনি আরও লিখেন, বিরল রোগে ডানপাশের স্নায়ু যে ক্ষতিগ্রস্ত হয়েছে, সেটা সৃষ্টিকর্তা ছাড়া আর কেউই ঠিক করতে পারবে না। অনেক সময় অক্সিজেন না পেলে মস্তিষ্কের স্নায়ু কাজ করে না। এর ফলে শরীরের বেশ কিছু অঙ্গ অসাড় হয়ে যায়।

এ সময় পপ গায়িকা আরও জানান, স্নায়ু গুলো দেহের ডানপাশ থেকে সুইয়ের মতো ফোটে। তখন অনেক বেশি কষ্ট হয় মাথায়, যেটা অনেক ভয়ঙ্কর। তবে এই রোগের কোনো চিকিৎসা না থাকায় তিনি নিজেই এর সমাধান খুঁজে বের করেছেন। নাচকে এই রোগের প্রতিষেধক মনে করছেন ব্রিটনি। কারণ, নাচলে কোনো ব্যথা অনুভব করেন না তিনি। সেইসঙ্গে এমন প্রতিষেধক খুঁজে পাওয়ায় সৃষ্টিকর্তার প্রতি অনেক কৃতজ্ঞতা জানান তিনি।