ঢাকা, রবিবার ১৮, অক্টোবর ২০২৬ ১৩:৪৪:৩৬ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর রাজধানীর বাইরে অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে

পরিচ্ছন্নতা কর্মীর মেয়ের বিয়েতে ডিসি, প্রশংসার জোয়ার

গাজীপুর প্রতিনিধি | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:০৯ এএম, ২২ এপ্রিল ২০২৬ বুধবার

ছবি: সংগ্রহিত।

ছবি: সংগ্রহিত।

গাজীপুরে এক ব্যতিক্রমী মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছেন জেলা প্রশাসক নূরুল করিম ভূঁইয়া। তিনি হরিজন (সুইপার) সম্প্রদায়ের মা-হারা এক এতিম কনের বিয়ের অনুষ্ঠানে উপস্থিত হয়ে সবার দৃষ্টি কেড়েছেন। প্রশাসনের একজন উচ্চপদস্থ কর্মকর্তার এমন অংশগ্রহণে এলাকায় সৃষ্টি হয়েছে ইতিবাচক আলোচনার, আর কনের পরিবার ও স্বজনদের মধ্যে ছড়িয়ে পড়ে আনন্দ ও আবেগের আবহ।

জানা যায়, কনে প্রীতি রানী বাসফোরের বাবা রতন বাসফোর গাজীপুর সিটি করপোরেশনের একজন পরিচ্ছন্নতা কর্মী এবং বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদের সঙ্গে যুক্ত। তার মা প্রয়াত সীমা রানি বাসফোরও একই পেশায় কর্মরত ছিলেন। নানা প্রতিকূলতার মধ্যেও তারা মেয়েকে শিক্ষিত করেছেন; বর্তমানে প্রীতি রানী একটি বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।

দক্ষিণ এশিয়ায় হরিজন সম্প্রদায় দীর্ঘদিন ধরে সামাজিকভাবে প্রান্তিক ও বঞ্চিত হিসেবে পরিচিত। সেই প্রেক্ষাপটে তাদের একটি পারিবারিক অনুষ্ঠানে জেলা প্রশাসকের উপস্থিতি সামাজিক সমতা ও মানবিকতার একটি শক্ত বার্তা হিসেবে দেখছেন অনেকে।

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ব্যাপক প্রশংসা লক্ষ্য করা গেছে। তাদের মতে, সমাজের উচ্চপর্যায়ের মানুষ যখন পিছিয়ে পড়া জনগোষ্ঠীর পাশে দাঁড়ান, তখন তা বৈষম্য কমাতে এবং সম্মানবোধ জাগ্রত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

জেলা প্রশাসক নূরুল করিম ভূঁইয়া বলেন, “সংবিধান অনুযায়ী ধর্ম, বর্ণ বা পেশা নির্বিশেষে সবাই সমান মর্যাদার অধিকারী। মানুষের প্রতি সম্মান ও ভালোবাসাই হওয়া উচিত আমাদের সমাজের ভিত্তি। কোনো পেশাকেই ছোট করে দেখার সুযোগ নেই।”