ঢাকা, শনিবার ০৭, নভেম্বর ২০২৬ ১৩:২২:২৯ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা আজ ৭ নভেম্বর: ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ মুক্তি পেলেন কিউবার সাংবাদিক ইয়োয়ানি সানচেজ রমজানের আগেই বাড়ছে ছোলার দাম, কাটছে না সয়াবিন তেলের সংকট মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান ফের গ্রেফতার নিষিদ্ধ ছাত্রলীগ নেত্রী উর্মি পুরো ইরানকে ‘ধ্বংস’ করে দেওয়ার হুঁশিয়ারি ট্রাম্পের

পরিত্যক্ত পতিতালয়ে সজল-তিশা

আপডেট: ১০:৪২ এএম, ৫ জুলাই ২০১৫ রবিবার

bg_Binodon_186773083স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, ঢাকা : এলাকা থেকে পতিতালয় উঠিয়ে দেওয়া হয়েছিলো অনেক আগেই। সেঁটে দেওয়া হয়েছিলো ‘নিষিদ্ধ পল্লী’র সিলমোহর। ঘটনার অনেকদিন পর ঢাকার এক সাংবাদিকের পা পড়ে সেখানে। সে দেখতে চায়, জানতে চায়, কেমন আছে তারা; ওই পল্লীকে ঘিরে জীবিকা ছিলো যাদের। সেখানে বিভিন্ন চরিত্র। তারা হাসে, নাচে, দুঃখের কথা বলে। সাংবাদিক বিস্মিত হয়। তবে তার বিস্ময়ের সীমা ছুঁয়ে যায় তখন পতিতালয়ের চরিত্রগুলো বলে, ‘আমরা সবাই মৃত’। নাট্যনির্মাতা মোহাম্মদ মেহেদী হাসান টিংকু বলছেন, ‘সাংবাদিকের সামনেই কেনো চরিত্রগুলো মূর্ত হয়, সেটারও একটা কারণ আছে। সেখানে পতিতাদের বাইরেও এক কবি চরিত্র আছে। সুষমাকে যে শকুন্তলা বলে ডাকে। তার সঙ্গে শুধু গল্প করার জন্যই আসে প্রতিদিন। টাকা দেয়, বসে থাকে।’ কবি চরিত্রে অভিনয় করেছেন কায়েস চৌধুরী। সজল ও নুসরাত ইমরোজ তিশা আছেন সাংবাদিক ও সুষমার ভূমিকায়। নাটকের নাম ‘আমাকে একটা গল্প দিবেন প্লিজ’। চিত্রনাট্য লিখেছেন বিনয় দত্ত। এবারের রোজার ঈদে চ্যানেল নাইনে প্রচার হবে নাটকটি। ০৫.০৭.২০১৫