ঢাকা, শনিবার ০৭, নভেম্বর ২০২৬ ১৩:৩৪:৩০ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা আজ ৭ নভেম্বর: ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ মুক্তি পেলেন কিউবার সাংবাদিক ইয়োয়ানি সানচেজ রমজানের আগেই বাড়ছে ছোলার দাম, কাটছে না সয়াবিন তেলের সংকট মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান ফের গ্রেফতার নিষিদ্ধ ছাত্রলীগ নেত্রী উর্মি পুরো ইরানকে ‘ধ্বংস’ করে দেওয়ার হুঁশিয়ারি ট্রাম্পের

পরিবারের সদস্যবর্গ ও আত্মীয়স্বজনের জন্য প্রধানমন্ত্রীর ইফতার মাহফিল

আপডেট: ০২:২৭ পিএম, ১১ জুলাই ২০১৫ শনিবার

2015-07-11_8_78581স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, ঢাকা : প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর সরকারি বাসভবন গণভবনে আজ তাঁর পরিবারের সদস্যবর্গ ও আত্মীয়স্বজনদের জন্য এক ইফতার মাহফিলের আয়োজন করেছেন। প্রধানমন্ত্রী অতিথিদের জন্য সাজানো বিভিন্ন টেবিলে যান, তাঁদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাঁদের খোঁজ-খবর নেন। ইফতারের আগে, দেশের অব্যাহত শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পেশ ইমাম মুফতি মাওলানা ইহসানুল হক মোনাজাত পরিচালনা করেন। এছাড়া, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব, ১৯৭৫ সালের ১৫ আগষ্ট শাহাদাৎবরণকারী, মুক্তিযুদ্ধকালে এবং গণতান্ত্রিক আন্দোলনে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়। এলজিআরডি ও সমবায় মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন, আওয়ামী উপদেষ্টা পরিষদের সদস্য কাজী আকরাম উদ্দিন আহমেদ, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এফএম বাহাউদ্দিন নাছিম এমপি, ইমরান আহমেদ এমপি, শেখ হেলাল উদ্দিন এমপি, ব্যারিষ্টার শেখ ফজলে নূর তাপস এমপি, মাহবুব আরা গিনি এমপি এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন এমপি অন্যান্যের মধ্যে ইফতার অনুষ্ঠানে যোগ দেন। ১০.০৭.২০১৫