ঢাকা, রবিবার ২২, মার্চ ২০২৬ ৯:৪৮:৪১ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
রাজধানীতে আজ বন্ধ থাকছে মেট্রোরেল ঈদের দিন ফাঁকা রাজধানী, নিস্তব্ধতায় ভিন্ন এক ঢাকা জাতীয় ঈদগাহে একসঙ্গে নামাজ আদায় করলেন প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে ‘যমুনা’য় জনতার ঢল চাঁদরাতে কেনাকাটা: ভিড়ে মুখর নগর জীবন নারীদের জন্য রাজধানীর কোথায় কখন ঈদ জামাত আজ ঈদুল ফিতর, দেশজুড়ে আনন্দ-উৎসব

পরীক্ষা শুরুর আগে এসএসসি শিক্ষার্থীদের টিকা: শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:২৯ পিএম, ১ নভেম্বর ২০২১ সোমবার

ফাইল ছবি

ফাইল ছবি

এসএসসি ও সমমান পরীক্ষার্থীদের অগ্রাধিকার ভিত্তিতে করোনার টিকা দেয়া হবে। পরীক্ষা শুরুর আগে এ স্তরের শিক্ষার্থীদের টিকা কার্যক্রম শেষ করার চেষ্টা করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি।

সোমবার রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুল এন্ড কলেজে ১২-১৭ বছর বয়সী শিশুদের কোভিড-১৯ টিকা প্রদান কর্মসূচী উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, স্কুল শিক্ষার্থীদের টিকা দিতে রাজধানীতে আটটি টিকা কেন্দ্র তৈরি করা হয়েছে। রাজধানী আইডিয়াল মতিঝিল স্কুল এন্ড কলেজে আনুষ্ঠানিকভাবে টিকা কেন্দ্র উদ্বোধন হয়েছে। প্রতিটি কেন্দ্রে প্রতিদিন পাঁচ হাজার শিক্ষার্থীকে টিকা দেয়া হবে।

তিনি বলেন, শুরুতে আমরা এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের অগ্রাধিকার ভিত্তিতে টিকা দিবো। পরীক্ষা শুরুর আগে তাদের টিকা দেয়ার চেষ্টা করা হবে। তার সঙ্গে অন্যান্য শ্রেণির শিক্ষার্থীদেরও টিকা দেয়া হবে।

সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, যেসব শিশুরা স্কুলে যায় না, ঝরে পড়া ও ২৫ বছরের নিচে মানুষদেরও শিক্ষা কার্যক্রমের আওতায় আনা হবে। এ বিষয়ে ডাবলুএইচও এখনো অনুমোদন দেয়নি। অনুমোদন পেলে তাদের অধিকার আওতায় আনা হবে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমাদের কাছে পর্যাপ্ত ফাইজারের টিকা আছে, আরও পাইপ লাইনে আছে। সারাদেশের সকল শিশুদের টিকা দিতে তিন কোটি বাংলাদেশের টিকা প্রয়োজন হবে। বাংলাদেশের একজন শিক্ষার্থী অধিকারের বাইরে থাকবে না বলে জানান তিনি।