পরীক্ষার হলে বিয়ের পরামর্শ, ক্ষুদ্ধ ছাত্রীদের হল ত্যাগ
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কমআপডেট: ১১:০০ এএম, ৪ এপ্রিল ২০১৮ বুধবার
এইচএসসি পরীক্ষার হলে বাংলা পরীক্ষা চলাকালীন ছাত্রীরা অতিরিক্ত কাগজ চাইলে ডিউটি শিক্ষক অতিরিক্ত পাতা না দিয়ে ছাত্রীদের বিয়ে নিয়ে আপত্তিকর মন্তব্য করেন। এতে কান্নাকাটি করে অনেক ছাত্রী হল থেকে বের হয়ে যান। সোমবার কুড়িগ্রামের চিলমারী ডিগ্রী কলেজ কেন্দ্রে এ ঘটনা ঘটে।
জানা গেছে, বাংলা পরীক্ষা চলাকালীন ছাত্রীরা অতিরিক্ত কাগজ চায়। এ সময় পরীক্ষক আরাতুজ্জামান ও কবিরুল ইসলাম কবীর অতিরিক্ত পাতা না দিয়ে ছাত্রীদের পরীক্ষা না দিয়ে বরং বিয়ে করে ফেলাতে বলেন।
এ ধরনের কটুক্তিতে ক্ষুদ্ধ হয়ে ছাত্রীরা হলেই কান্নাকাটি শুরু করে দেয়। পরীক্ষা শেষ না করে ছাত্রীরা বের হয়ে যান। এ সময় কেন্দ্রের সুপারভাইজার আব্দুল হাই বিষয়টি সুরাহা করার আশ্বাসে দিয়ে পরীক্ষার্থীদের আবার হলে ফেরত পাঠান।
পরীক্ষা শেষে অভিভাবকরা বিষয়টি জানতে পেরে বিক্ষাভ করেন। এ সময় কেন্দ্রের ভারপ্রাপ্ত সচিব আব্দুল হাকিম ঘটনার সুষ্ঠ সমাধানের আশ্বাস দিলে পরিস্থিতি শান্ত হয়।
ঘটনার সত্যতা স্বীকার করে চিলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মির্জা মুরাদ হাসান বেগ বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
- মাঝারি মানের বাতাসে ঢাকা আজ রাজধানী
- অস্ট্রিয়াকে উড়িয়ে শেষ ষোলোতে স্পেন
- সবজিতে স্বস্তি, মাছ-মাংসে চাপ, বেড়েছে ব্রয়লার ও কাঁচামরিচের দাম
- দেশের ৯ জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির পূর্বাভাস
- দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম
- কেপ ভার্দের মুখোমুখি হওয়ার আগে কেমন হলো মেসিদের প্রস্তুতি
- হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৫ প্রাণহানি, আক্রান্ত ১১১৯
- এলপি গ্যাসের দাম কমল
- নজরুল বর্ষ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, ত্রিশাল হবে ‘নজরুল সিটি’
- নারী কর্মী নিয়োগ দেবে বিক্রয় ডটকম
- মােবাইলে ১০০ নাকি ৮০ শতাংশ চার্জ দেওয়া উচিত?
- আবারও ভূমিকম্পে কাঁপল আফগানিস্তান
- মুক্তির আগেই বিতর্কে শ্রদ্ধা কাপুরের নতুন সিনেমা
- ৩২ হাজার প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিয়োগে বাধা নেই
- জুনে নারী-শিশু নির্যাতনের শিকার ৩৩৩ জন
- নারী কর্মী নিয়োগ দেবে বিক্রয় ডটকম
- কেপ ভার্দের মুখোমুখি হওয়ার আগে কেমন হলো মেসিদের প্রস্তুতি
- নজরুল বর্ষ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, ত্রিশাল হবে ‘নজরুল সিটি’
- ‘এক মাস পর জুলাইযোদ্ধা সার্টিফিকেট দেব, পার পিস ৫০ টাকা’
- আবারও ভূমিকম্পে কাঁপল আফগানিস্তান
- বসনিয়ার জালে তাণ্ডব চালিয়ে শেষ ষোলোয় যুক্তরাষ্ট্র
- মােবাইলে ১০০ নাকি ৮০ শতাংশ চার্জ দেওয়া উচিত?
- টানা কমার পর বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম
- এলপি গ্যাসের দাম কমল
- হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৫ প্রাণহানি, আক্রান্ত ১১১৯
- এইচএসসি পরীক্ষা শুরু আজ,অংশ নিচ্ছে ১২ লাখ ৭০ হাজার শিক্ষার্থী
- ৬০ বছরের গ্লানি ঘুচিয়ে নতুন ইতিহাস ইংল্যান্ডের
- অভিন্ন প্রশ্নপত্রে এইচএসসি পরীক্ষা শুরু
- জুনে নারী-শিশু নির্যাতনের শিকার ৩৩৩ জন
- মুক্তির আগেই বিতর্কে শ্রদ্ধা কাপুরের নতুন সিনেমা



