পরীমণির মা হওয়ার তারিখ জানা গেল
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:৪৮ এএম, ৭ আগস্ট ২০২২ রবিবার
ছবি: সংগৃহীত
প্রথমবারের মতো মা হচ্ছেন চিত্রনায়িকা পরীমণি। এ নিয়ে তার ভক্ত-অনুসারীরা যতটা না উচ্ছ্বসিত, তার উচ্ছ্বাস এর চেয়ে অনেক বেশি। অনাগত সন্তানের জন্য নানানভাবে প্রস্তুতি নিচ্ছেন তিনি। কেনাকাটা করে বাসা প্রায় ভর্তি করে ফেলছেন। কোনো কিছুরই খামতি রাখছেন না নায়িকা। এই প্রস্তুতি পরীকে সার্বক্ষণিক সাপোর্ট দিচ্ছেন তার স্বামী, অভিনেতা শরিফুল রাজ।
কিন্তু যার আসার জন্য পরীমণি ও রাজের এত আয়োজন, এত অপেক্ষা, সেই ছোট্ট অতিথি কবে আসবে? এবার তথ্যটা জানিয়েই দিলেন পরী। আগামী ২৮ আগস্ট তাদের সন্তান পৃথিবীতে আসতে পারে।
গত মঙ্গলবার (২ আগস্ট) রাজকে সঙ্গে নিয়ে চিকিৎসকের কাছে গিয়েছিলেন পরীমণি। সন্তান প্রসবের আগে নিয়মিত চেকআপের জন্যই যাওয়া। তখন চিকিৎসক পরীক্ষা-নীরিক্ষা করে জানান, সন্তান সুস্থ-স্বাভাবিক আছে। সবকিছু ঠিক থাকলে আগামী ২৮ তারিখ সন্তান প্রসব
এদিকে নতুন অতিথিকে বরণ করতে রাজ-পরীর বাসায় অবস্থান করছেন তাদের পরিবার ও আত্মীয়স্বজনরা। পরীর ভাষ্য, ‘সবাই আমাকে নিয়ে ব্যস্ত। খুব সুন্দর সময় পার করছি।’
গত কয়েকদিনে সন্তানের জন্য প্রচুর কেনাকাটা করেছেন রাজ ও পরীমণি। জামাকাপড়ের ছবি দেখে অনেকেই ধারণা করছেন, ছেলের মা হবেন পরীমণি। তবে নায়িকার দাবি, তিনি ও রাজ এখনো এই তথ্য জানেন না। ছেলে নাকি মেয়ে, এই কৌতূহলটা রেখে দিয়েছেন তারা। সন্তান জন্মের পরই আনন্দটা উপভোগ করতে চান।
উল্লেখ্য, গত বছরের অক্টোবরে চুপিসারে বিয়ে করেছিলেন শরিফুল রাজ ও পরীমণি। এরপর তারা খবরটি প্রকাশ্যে আনেন চলতি বছরের ১০ জানুয়ারি। একইদিন পরীর অন্তঃসত্ত্বা হওয়ার সুখবরও দেন এই দম্পতি।
- বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ
- একই মাঠে মসজিদ-মন্দির, ৫৪ বছর ধরে সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত
- স্বপ্নের নারীর জন্য সব সম্পত্তি বিক্রি, দেখা করতে গিয়ে জানলেন এআই
- দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা অভিনেত্রী মন্দিরার
- যুক্তরাষ্ট্রে ৩ লাখের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন
- ৪৩ বছরের সম্পর্কে ইতি, সিএনএন ছাড়ছেন ক্রিশ্চিয়ান
- পূজায় ধাবা স্টাইল চিকেন পোলাও
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী
- ৬১০ কোটি টাকার অন্তর্বাসে নজর কাড়লেন কাইলি জেনার
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- নাটোরে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ১৪জনের প্রাণহানী
- রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- চা-শ্রমিকের মেয়ের গল্পে বিশ্বমঞ্চে নতুন ইতিহাস ‘নিশি’র
- লুটপাট-সহিংসতা: প্যারিসসহ বিভিন্ন শহরে ‘কারফিউ’ জারি
- পূজামণ্ডপ পরিদর্শনে রংপুরের পথে প্রধানমন্ত্রী
- শারদীয় দুর্গোৎসবের মহানবমী আজ
- পূজায় প্রেক্ষাগৃহে তিন নায়িকার লড়াই
- পূজা দেখতে বেরিয়ে আর বাড়ি ফেরা হলো না দুই ভাই-বোনের
- ৬১০ কোটি টাকার অন্তর্বাসে নজর কাড়লেন কাইলি জেনার
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- ঢাকার বাতাস আজ অস্বাস্থ্যকর, দূষণের শীর্ষে লাহোর
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস









