ঢাকা, বৃহস্পতিবার ২২, অক্টোবর ২০২৬ ১১:৩৪:১৭ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
দেশের বাজারে ফের সোনার দামে পতন আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি! বৃহস্পতিবার বিকেলের মধ্যে পর্যটকদের সাজেক ছাড়ার নির্দেশ আবারও চালু হচ্ছে যুক্তরাষ্ট্রের ডিভি লটারি বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ যুক্তরাষ্ট্রে ৩ লাখের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন

পরীর বিয়ে ১০১ টাকা দেনমোহরে

বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:২৮ এএম, ২৩ জানুয়ারি ২০২২ রবিবার

ফাইল ছবি

ফাইল ছবি

জমকালো আয়োজনে শনিবার রাতে হয়ে গেল শরিফুল রাজ-পরীমণির বিয়ের আনুষ্ঠানিকতা। দুই পরিবার আর একদম কাছের কিছু মানুষ নিয়ে ১০১ টাকা দেনমোহরে বিয়ের আনুষ্ঠানিকতা সারেন আলোচিত এ তারকা জুটি। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম।

রাজপরীর বিয়ের কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ হয়েছে। সাদা-হলুদ ফুলে সাজানো হয়েছে বর-কনের মঞ্চ। সেখানে দুজনকে বেশ রোমান্টিক ছিলেন। দুজনের গায়ে ছিলো খয়েরি ও সোনালী কাপড়ের প্রচ্ছদ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তিন নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম, চয়নিকা চৌধুরী ও রেদওয়ান রনি। আরও ছিলেন রাজ-পরী পরিবারের নিকট স্বজনরা।

পরীমণি ও রাজের ভাষ্যমতে, তাদের বিয়ে হয়েছে ২০২১ সালের ১৭ অক্টোবর। আর বিয়ের কথা সামনে আনেন ১০ জানুয়ারি। বাবা-মা হচ্ছেন এ খবর দেওয়ার মাধ্যমে তারা যে বিয়ে করেছেন সে খবরও দেন।