পরীর সঙ্গে সম্পর্ক টিকবে কি না, জানালেন রাজ
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:৫৮ এএম, ৩ জানুয়ারি ২০২৩ মঙ্গলবার
ফাইল ছবি
টক অব দ্য কান্ট্রিতে পরিণত হয়েছে চিত্রনায়ক শরিফুল রাজ ও চিত্রনায়িকা পরীমণির দাম্পত্য। তারা কি নিজেদের ঝামেলা মিটিয়ে আবারও এক ছাদের নিচে থাকবেন নাকি বিচ্ছেদের পথে হাঁটবেন, সেটি জানতে মুখিয়ে আছেন অনুরাগীরা।
গত কয়েক দিন ধরে সোশ্যাল মিডিয়ায় পরী একের পর এক পোস্ট দিয়ে রাজকে কাঠগড়ায় দাঁড় করালেও বিষয়টি নিয়ে নিশ্চুপ থেকেছেন তিনি। তবে তাদের সম্পর্ক যে আর টিকছে না, সেটি স্পষ্ট করেছেন এ অভিনেতা।
পরীর সঙ্গে সম্পর্ক জোড়া লাগবে কি না, এমন প্রশ্নে রাজ বলেন, ‘না, আর হবে না।’
তিনি আরও বলেন, ‘পরীর যা মন চায় করুক। তাকে আটকাতে চাই না। তার সবকিছু বলার ও করার অধিকার আছে। আমি চুপচাপ আছি। আমার একা থাকা দরকার।’
স্পষ্ট করে নায়ক বলেন, ‘আমি কোনো ভুল করিনি। এ ব্যাপারে পরে কথা বলব।’
অন্যদিকে পরীর ভাষ্য, আমাদের এই সম্পর্ক এতদিন আমার এফোর্টে টিকে ছিল। কিন্তু বারবার গায়ে হাত তোলার পর্যায়ে পৌঁছালে কোনো সম্পর্কই আর সম্পর্ক থাকে না। স্রেফ বিষ্ঠা হয়ে যায়। একটা অসুস্থ সম্পর্ক এত কাছে থেকে দেখে রাজ্য বড় হতে পারে না। তাই আমি রাজ্য এবং রাজের মঙ্গলের জন্যই আলাদা হয়ে গেলাম।
আক্ষেপ করে তিনি বলেন, রাজ্য তার বাবা-মাকে একসঙ্গে নিয়ে বড় হতে পারল না, এর থেকে কষ্টের আর কি হতে পারে আমার কাছে!
প্রসঙ্গত, ভালোবেসে ঘর বেঁধেছিলেন রাজ-পরী। তবে বছর ঘুরতে না ঘুরতেই তাদের ভালোবাসায় ভাটা পড়ে। গত বছরের শেষ দিনে বিচ্ছেদের ইঙ্গিত দিয়ে ফেসবুকে স্ট্যাটাস দেন পরীমণি। এরপর নতুন বছরের প্রথম প্রহরেই রক্তমাখা বিছানার ছবি দিয়ে সংবাদ সম্মেলন করার কথা জানান। পরবর্তীতে আরেকটি স্ট্যাটাসে রাজের বিরুদ্ধে শারীরিক নির্যাতনের অভিযোগ তোলেন তিনি।
- বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ
- একই মাঠে মসজিদ-মন্দির, ৫৪ বছর ধরে সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত
- স্বপ্নের নারীর জন্য সব সম্পত্তি বিক্রি, দেখা করতে গিয়ে জানলেন এআই
- দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা অভিনেত্রী মন্দিরার
- যুক্তরাষ্ট্রে ৩ লাখের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন
- ৪৩ বছরের সম্পর্কে ইতি, সিএনএন ছাড়ছেন ক্রিশ্চিয়ান
- পূজায় ধাবা স্টাইল চিকেন পোলাও
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী
- ৬১০ কোটি টাকার অন্তর্বাসে নজর কাড়লেন কাইলি জেনার
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- নাটোরে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ১৪জনের প্রাণহানী
- রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- চা-শ্রমিকের মেয়ের গল্পে বিশ্বমঞ্চে নতুন ইতিহাস ‘নিশি’র
- লুটপাট-সহিংসতা: প্যারিসসহ বিভিন্ন শহরে ‘কারফিউ’ জারি
- পূজামণ্ডপ পরিদর্শনে রংপুরের পথে প্রধানমন্ত্রী
- শারদীয় দুর্গোৎসবের মহানবমী আজ
- পূজায় প্রেক্ষাগৃহে তিন নায়িকার লড়াই
- পূজা দেখতে বেরিয়ে আর বাড়ি ফেরা হলো না দুই ভাই-বোনের
- ৬১০ কোটি টাকার অন্তর্বাসে নজর কাড়লেন কাইলি জেনার
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- ঢাকার বাতাস আজ অস্বাস্থ্যকর, দূষণের শীর্ষে লাহোর
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস









