পর্যটক সমাগমে মুখরিত রাঙামাটি
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:২৫ পিএম, ৩০ ডিসেম্বর ২০২৪ সোমবার
সংগৃহীত ছবি
বছরের শেষ দিকে পর্যটক সমাগমে মুখরিত রাঙামাটি। দর্শনীয় সব পর্যটন স্পট ঘুরে প্রকৃতির অপরূপ সৌন্দর্য উপভোগ করছেন, দুরদুরান্ত থেকে আসা পর্যটকরা। এদিকে ভরা মৌসুম, অন্যদিকে রাজনৈতিক অস্থিরতা না থাকায় এবার সমাগম বেশি।
বছরের শেষ দিকে পর্যটকের আগমন বাড়ে রাঙামাটিতে, ব্যতিক্রম হয়নি এবারও। একদিকে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, তার ওপর শীত মৌসুম এবং রাজনৈতিক অস্থিরতা নেই, ফলে ছুটি কাটাতে দুর-দুরন্ত থেকে আসছেন অনেকে।
পাহাড় নদী হ্রদ ঘেরা রাঙামাটির অপরূপ সৌন্দর্য উপভোগ করছেন সবাই। কাপ্তাই হ্রদ, ঝুলন্ত সেতু, পলওয়েল পার্ক, কাপ্তাই জাতীয় উদ্যান, রাজবাড়ি, বেতবুনিয়া ভূ-উপগ্রহ কেন্দ্র, রাজবন বিহার, উপজাতীয় সাংস্কৃতিক ইনষ্টিটিউটসহ দর্শনীয় স্থান মুখরিত। এক নারী পর্যটক বলেন, ছেলে-মেয়েদের স্কুল বন্ধের ছুটিতে ঘুরতে এসেছি। ঘুরতে এসে ভালোই লাগছে।
পাহাড়ে পর্যটন কেন্দ্রিক ব্যবসাও আলোর মুখ দেখছে। ভরা মৌসুমে পর্যটকের আনাগোনা বাড়ায় খুশি এ খাত সংশ্লিষ্টরা।
পর্যটন নৌযান ঘাটের লাইনম্যান ফখরুল ইসলাম বলেন, এভাবে যদি পর্যটক সমাগম বাড়তে থাকে তাহলে আমাদের ব্যবসা বাড়তে থাকবে। পূর্বে পর্যটন ব্যবসায় যে ক্ষতি হয়েছিল, আমাদের বোট মালিকেরা সেটা পুষিয়ে নিতে পারবে বলে আশাবাদী।
হোটেল-মোটেল ব্যবসায়ীদের হিসাব মতে, রাঙামাটিতে সারাবছর ৪ থেকে ৫ লাখ পর্যটক সমাগম ঘটে। সবচেয়ে বেশি ঢল নামে শীত মৌসুমে।
রাঙামাটি পর্যটন কমপ্লেক্সের আলোক বিকাশ চাকমা বলেন, আশা রাখছি সামনে রেকর্ড পরিমাণ পর্যটক এখানে ঘুরতে আসবেন। যারা ঘুরতে আসবেন তাদেরকে আমরা কাঙ্ষিত সেবা দিতে পারবো।
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ তিনজন নিহত
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য









