পর্যটন সুবিধা বাড়ানো হয়েছে উত্তরা গণভবনে
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কমআপডেট: ০১:১৪ পিএম, ১৮ মার্চ ২০১৮ রবিবার
একটি সংগ্রহশালা উদ্বোধন এবং মিনি চিড়িয়াখানা উন্মুক্তকরণের মধ্য দিয়ে নাটোরের উত্তরা গণভবনে পর্যটন সুবিধা বাড়ানো হয়েছে। গণভবনের ভেতরের দুস্প্রাপ্য গাছের নামফলক স্থাপন এবং চারপাশের নয়নাভিরাম লেককে দর্শনীয় করা হয়েছে।
আজ বুধবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসন আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান গণভবন ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও জেলা প্রশাসক শাহিনা খাতুন।
এ সময় জেলা প্রশাসক শাহিনা খাতুন বলেন, গত শুক্রবার সংগ্রহশালা উদ্বোধন এবং মিনি চিড়িয়াখানা উন্মুক্ত করা হয়েছে। সংগ্রহশালায় ইতোমধ্যে প্রদর্শিত রাজকুমারী ইন্দোপ্রভার প্রেমের চিঠি ও কাব্যসহ রাজা ও রাজ পরিবারের বিভিন্ন সামগ্রী দর্শনার্থীদের দৃষ্টি আকর্ষণ করেছে। ভবিষ্যতে সংগ্রহশালার পরিধি আরো বাড়বে। সুখের ব্যাপার হলো গণভবনে দর্শনার্থীর সংখ্যা বাড়তে শুরু করেছে।
প্রেস ব্রিফিং এ আরো বলা হয়, গণভবনের প্রায় পরিত্যক্ত রাণীমহল, রাণীপার্ক ও গ্রান্ডমাদার হাউজ সংস্কার করে বাগান তৈরির উদ্যোগ নেয়া হয়েছে। ভবিষ্যত পরিকল্পনার মধ্যে গণভবনের অভ্যন্তরে লেকের পাশ দিয়ে পায়ে হাটা রাস্ত, ফুটওভার ব্রিজ, প্যাডেল বোট স্থাপন এবং গণভবনের বাইরের অংশে লেকসহ শিশুপার্ক, বিলাসবহুল গেস্ট হাউজ, কনফারেন্স সেন্টার, বিপণীবিতান তৈরির পরিকল্পনা রয়েছে।
স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক গোলাম রাব্বি, অতিরিক্ত জেলা প্রশাসক রাজ্জাকুল ইসলাম, মোহাম্মদ মুনীরুজ্জামান ভূঞা, ড. চিত্রলেখা নাজনিনসহ প্রশাসনিক কর্মকর্তার প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন।
- নাটকীয় ম্যাচে প্রত্যাবর্তনের গল্প লিখে শেষ ষোলোতে পর্তুগাল
- বর্ষার শুরুতেই ডেঙ্গু প্রতিরোধে উদ্যোগ জরুরি
- মাঝারি মানের বাতাসে ঢাকা আজ রাজধানী
- অস্ট্রিয়াকে উড়িয়ে শেষ ষোলোতে স্পেন
- সবজিতে স্বস্তি, মাছ-মাংসে চাপ, বেড়েছে ব্রয়লার ও কাঁচামরিচের দাম
- দেশের ৯ জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির পূর্বাভাস
- দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম
- কেপ ভার্দের মুখোমুখি হওয়ার আগে কেমন হলো মেসিদের প্রস্তুতি
- হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৫ প্রাণহানি, আক্রান্ত ১১১৯
- এলপি গ্যাসের দাম কমল
- নজরুল বর্ষ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, ত্রিশাল হবে ‘নজরুল সিটি’
- নারী কর্মী নিয়োগ দেবে বিক্রয় ডটকম
- মােবাইলে ১০০ নাকি ৮০ শতাংশ চার্জ দেওয়া উচিত?
- আবারও ভূমিকম্পে কাঁপল আফগানিস্তান
- মুক্তির আগেই বিতর্কে শ্রদ্ধা কাপুরের নতুন সিনেমা
- নারী কর্মী নিয়োগ দেবে বিক্রয় ডটকম
- কেপ ভার্দের মুখোমুখি হওয়ার আগে কেমন হলো মেসিদের প্রস্তুতি
- আবারও ভূমিকম্পে কাঁপল আফগানিস্তান
- নজরুল বর্ষ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, ত্রিশাল হবে ‘নজরুল সিটি’
- ‘এক মাস পর জুলাইযোদ্ধা সার্টিফিকেট দেব, পার পিস ৫০ টাকা’
- বসনিয়ার জালে তাণ্ডব চালিয়ে শেষ ষোলোয় যুক্তরাষ্ট্র
- মােবাইলে ১০০ নাকি ৮০ শতাংশ চার্জ দেওয়া উচিত?
- এলপি গ্যাসের দাম কমল
- টানা কমার পর বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম
- হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৫ প্রাণহানি, আক্রান্ত ১১১৯
- ৬০ বছরের গ্লানি ঘুচিয়ে নতুন ইতিহাস ইংল্যান্ডের
- এইচএসসি পরীক্ষা শুরু আজ,অংশ নিচ্ছে ১২ লাখ ৭০ হাজার শিক্ষার্থী
- অভিন্ন প্রশ্নপত্রে এইচএসসি পরীক্ষা শুরু
- দেশের ৯ জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির পূর্বাভাস
- জুনে নারী-শিশু নির্যাতনের শিকার ৩৩৩ জন



