পল্লবী স্টেশনে বুধবার থেকে থামবে মেট্রোরেল
নিজস্ব প্রতিবেদকঃ | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:৪০ পিএম, ২৪ জানুয়ারি ২০২৩ মঙ্গলবার
সংগৃহীত ছবি
বাণিজ্যিকভাবে মেট্রোরেল উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত ইতোমধ্যে চালু হয়েছে। মেট্রোরেল এই দুই স্টেশনের মধ্যে এতদিন সরাসরি চলাচল করতো। এবার পূর্ব ঘোষণা অনুযায়ী আগামীকাল (বুধবার) থেকে মিরপুরের পল্লবী স্টেশনে মেট্রোরেল থামবে। একইসঙ্গে মেট্রোরেল চলাচলের সময়েরও পরিবর্তন আসছে।
মঙ্গলবার সন্ধ্যায় ডিএমটিসিএলের পরিচালক (অপারেশন অ্যান্ড মেইন্টেন্যান্স) নাসির উদ্দিন আহমেদ বলেন, আমাদের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আগামীকাল থেকে পল্লবী স্টেশনে মেট্রোরেল থামবে। পল্লবী স্টেশনে টিকিট বিক্রি থেকে শুরু করে যাত্রীদের সেবা দিতে সব প্রক্রিয়া সম্পন্ন করেছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) কর্তৃপক্ষ। এর মধ্য দিয়ে মিরপুরের যাত্রীদের নতুন একটি চলাচলের পথ উন্মুক্ত হলো। মেট্রোরেলের মাধ্যমে তারা এখন অনায়াসে উত্তরা ও আগারগাঁও যেতে পারবেন।
২০২২ সালের ২৯ ডিসেম্বর বাণিজ্যিকভাবে চালু হওয়া মেট্রোরেল প্রতিদিন সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত মোট ৪ ঘণ্টা বিরতিহীনভাবে চলাচল করতো। তবে এই শিডিউলকে আরও ৩০ মিনিট পেছানো হয়েছে। অর্থাৎ আগামীকাল থেকে সকাল সাড়ে ৮টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত মেট্রোরেল চলবে। এছাড়া যাত্রীদের টিকিট কাটার সুবিধার্থে সকাল ৮টা থেকে মেট্রোরেলের গেট খোলা হবে। সর্বশেষ যাত্রীরা ১২টা পর্যন্ত মেট্রোরেলের স্টেশনে প্রবেশ করে টিকিট কাটতে পারবেন।
এর আগে এই বিষয়ে ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক এম এ এন সিদ্দিক বলেছিলেন, আগামী ২৫ জানুয়ারি থেকে মেট্রোরেলের পল্লবী স্টেশন চালু হবে। ওইদিন থেকে তিনটি স্টেশনে সকাল সাড়ে ৮টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ট্রেন চলাচল করবে। তবে টিকিট কাটার সুবিধার্থে যাত্রীদের জন্য গেট খোলা হবে সকাল ৮টা থেকে। ট্রেনগুলো আগের মতোই দশ মিনিট পরপর চলাচল করবে।
তিনি আরও বলেছিলেন, চাকরিজীবীদের চাহিদার পরিপ্রেক্ষিতে সময়সূচি পরিবর্তন করা হয়েছে। তারা যেন সহজে টিকিট সংগ্রহ করে যাতায়াত করতে পারেন সেজন্য মেট্রো স্টেশনের গেট সকাল ৮টায় খোলা হবে। পরে স্টেশনের গেট দুপুর ১২টার সময় বন্ধ করা হবে। ১২টার সময় যত মানুষ স্টেশনের ভেতরে থাকবেন, তাদের সবাইকে পার করতে যতক্ষণ ট্রেন চালানোর দরকার হবে ততক্ষণ চলবে।
মেট্রোরেলে উত্তরা উত্তর (দিয়াবাড়ী) স্টেশন থেকে পল্লবী, পল্লবী থেকে উত্তরা; আগারগাঁও থেকে পল্লবী, পল্লবী থেকে আগারগাঁও স্টেশনের ভাড়া ৩০ টাকা নির্ধারণ করা হয়েছে।
- রংপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুই নারীর প্রাণহানী
- দিনাজপুরে ৯ নারীর পুশ-ইন ঠেকাল বিজিবি, সীমান্তে উত্তেজনা
- অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ
- কত মাস পর পর বদলে ফেলা উচিত টুথব্রাশ?
- বাজারে আসার আগেই ফাঁস গুগল পিক্সেল ১১ ফোনের দাম ও ফিচার
- বিশ্বকাপের সবচেয়ে দ্রুততম খেলোয়াড় হলেন এমবাপে
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়োগ
- বিজয়ের সিনেমা দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান
- দিন-রাত এক করে নৌকা তৈরিতে ব্যস্ত কারিগররা
- রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে
- মাঠ প্রশাসনে নারী নেতৃত্বে মাইলফলক:২০ জেলায় ডিসি,১৯১ ইউএনও
- বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম
- ৭ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরেও সতর্কসংকেত
- ইউরোপে ভয়াবহ দাবানল: স্পেনে ইতিহাসে প্রথমবার জরুরি অবস্থা
- মতিঝিল মেট্রো স্টেশনের নিচে ছাতার মধ্যে বোমা
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার
- বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম
- কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম
- বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো
- উজানের ঢল ও টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় বন্যা
- কৃত্রিম বুদ্ধিমত্তায় চীন এগিয়ে, বলছে মার্কিন জরিপ
- রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে
- উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি
- ‘ভারতের তরুণদের নিয়ে আমি গর্বিত’: টুইঙ্কেল খান্না
- রুনা লায়লার সংগীতসন্ধ্যা: কণ্ঠে সময়ের জাদু, গানে জীবনের গল্প
- সরকার আন্দোলনকারী শিক্ষার্থীদের শত্রু মনে করছে: সোনিয়া গান্ধী






