পশ্চিমবঙ্গ পুলিশে যোগ দিলেন ভারতের বিশ্বকাপজয়ী ক্রিকেটার
ক্রীড়া ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:৫৯ পিএম, ৫ ডিসেম্বর ২০২৫ শুক্রবার
ছবি: সংগৃহীত
ক্রিকেটের পাশাপাশি নতুন ভূমিকায় ভারত নারী দলের ক্রিকেটার রিচা ঘোষ। পশ্চিমবঙ্গ পুলিশে যোগ দিলেন তিনি। ভারতের হয়ে নারী ওয়ানডে বিশ্বকাপ জেতার পরই রিচাকে নিয়োগপত্র দিয়েছিল পশ্চিমবঙ্গ সরকার। এবার রাজ্য পুলিশে যোগ দিলেন শিলিগুড়ির মেয়ে।
গত বুধবার রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারের সঙ্গে দেখা করেন রিচা। পুলিশের পোশাক পরেছিলেন তিনি। রিচার সঙ্গে তার মা, বাবাও ছিলেন। রাজীবের সঙ্গে ছবিও তোলেন রিচা।
রিচার যোগদানের কথা জানিয়েছে পশ্চিমবঙ্গ পুলিশও। টুইটে তারা লিখেছে, 'ভারতের বিশ্বকাপজয়ী নারী ক্রিকেট দলের গুরুত্বপূর্ণ সদস্য রিচা ঘোষ ডিএসপি পদমর্যাদায় রাজ্য পুলিশে যোগ দিলেন। তাকে শিলিগুড়ির সহকারী কমিশনার পদে নিযুক্ত করা হয়েছে। পশ্চিমবঙ্গ পুলিশের পরিবারে রিচাকে স্বাগতম।'
ভারতের নারী দল মুম্বাইয়ের মাঠে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপ জেতার পরই পশ্চিমবঙ্গ সরকার রিচাকে পুলিশে চাকরির প্রস্তাব দেয়। সেই প্রস্তাবে রাজি হন রিচা। পরে ইডেনে বাংলার ক্রিকেট সংস্থার অনুষ্ঠানে রিচার হাতে নিয়োগপত্র তুলে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার পুলিশে যোগ দিলেন রিচা।
আপাতত ভারত নারী দলের কোনো খেলা নেই। সামনে নারীদের আইপিএল রয়েছে। রিচা রয়েছেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে। আড়াই কোটি রুপি দিয়ে তাকে ধরে রেখেছে বেঙ্গালুরু। তাদের হয়ে জানুয়ারি মাসে মাঠে নামতে দেখা যাবে ভারতের বিশ্বকাপজয়ী এই উইকেটরক্ষক-ব্যাটারকে।
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০








