পশ্চিমবঙ্গে ঋতুচক্র বুঝিয়ে দিতে নতুন বন্ধু দোলনদি
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪.কমআপডেট: ১২:১১ পিএম, ২১ ডিসেম্বর ২০১৭ বৃহস্পতিবার
বয়স কুড়ির কোঠায় হলেও পরনে নীল শাড়ি, লম্বা ঝোলা ব্যাগ। ফিতে দিয়ে বাঁধা দু’টো বিনুনি, কপালে টিপ। তবে শাড়ি, বিনুনির জন্য তাকে প্রাচীনপন্থী মনে করাটা ভুল। স্কুটার চালিয়ে ঘুরে বেড়ানো আধুনিক নারী তিনি। মেয়েদের বয়ঃসন্ধিজনিত সমস্যা নিয়ে আলোচনার ব্যাপারে জড়তাহীন, সোজাসাপ্টা। তিনি দোলনদি।
পশ্চিমবঙ্গে রাজ্য পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতর উদ্যোগী হয়ে এই কার্টুন চরিত্রটি তৈরি করেছে অল্পবয়সী মেয়েদের ঋতুকালীন স্বাস্থ্য, অভ্যাস, এবং ছেলেমেয়েদের বয়ঃসন্ধিকালীন বিভিন্ন সমস্যা সম্পর্কে প্রচার চালানোর জন্য। ঠিক যেমন এইডস নিয়ন্ত্রণ ও মোকাবিলার জন্য স্বাস্থ্য দফতর এক সময় ‘বুলাদি’কে সামনে এনেছিল, কিংবা নির্বাচন সংক্রান্ত সচেতনতা বাড়ানোর জন্য এসেছিলেন ‘আনন্দবাবু’।
পঞ্চায়েত দফতরের যুগ্মসচিব সোনালী দত্ত রায়ের কথায়, ‘‘বুলাদি বা আনন্দবাবুর তুলনায় অনেক কমবয়সী হিসাবে দেখানো হয়েছে দোলনদিকে। স্কুলের অল্পবয়সী দিদিমণির মতো। যাকে কিশোর-কিশোরীরা খোলাখুলি নিজেদের সমস্যার কথা বলতে পারে।’’
বুলাদি এবং তার ‘লুডোখেলা’ এক সময় রঙ্গব্যঙ্গে জড়িয়ে গিয়েছিল। এখন দোলনদিকে নিয়ে যে পুস্তিকা ইতিমধ্যে জেলায় জেলায় স্কুল, সবলা গ্রুপ, কন্যাশ্রী ক্লাব বা স্বনির্ভরতা গোষ্ঠীর মধ্যে বিলি করা হয়েছে তার সাবলীলতা কিন্তু অনেককেই চমকে দিয়েছে।
পুস্তিকায় স্যানিটারি ন্যাপকিনের ব্যবহার, ঋতুকালীন স্বাস্থ্যবিধি ছবি ও গ্রাফিক্সের সাহায্যে আলোচনা করা হয়েছে। ঋতুকালীন সময় কাপড় ব্যবহার করলে, কী ভাবে তা ধুতে বা শুকোতে হবে তা-ও বোঝানো আছে। কো-এডুকেশন স্কুলগুলিতেও এই পুস্তিকা বিলি হচ্ছে।
বয়ঃসন্ধিকালীন স্বাস্থ্য নিয়ে কাজ করা একাধিক সংগঠন, শিক্ষাবিদ কিংবা নারী অধিকার আন্দোলনের কর্মীদের অনেকেই দোলনদি মারফত সরকারের এই প্রচারকে সামাজিক বিপ্লব বলতে দ্বিধা করছেন না।
এক শিক্ষাবিদের কথায়, ‘‘এই রাজ্যেই স্কুলে জীবনশৈলীর পাঠ নিয়ে রাজনৈতিক এবং অতি-রক্ষণশীল মহল থেকে বিরোধিতা এসেছিল। এক দল ‘বিক্ষুব্ধ’ শিক্ষক-শিক্ষিকা জানিয়েছিলেন, ক্লাসে ওই বই পড়াতে তাঁদের অস্বস্তি হবে। সেই রাজ্যেই এ বার ছেলেমেয়েরা বয়ঃসন্ধির সমস্যা নিয়ে সরকারি পুস্তিকা হাতে পাচ্ছে, এটা বিপ্লব নয়?’’
নারী আন্দোলনের কর্মী শাশ্বতী ঘোষও উচ্ছ্বসিত, ‘‘ঋতুকালীন সময়ে আচারে হাত না-দেওয়া, ঠাকুর না ছোঁওয়ার মতো সমস্যা এখনও মেয়েদের ভোগ করতে হয়। সেই সময়েই দোলনদির পুস্তিকায় সহজসরল ভাষায় শারীরিক পরিবর্তনকে বোঝানো হয়েছে।’’
সোনালীদেবী জানিয়েছেন, সরকারি সমীক্ষায় ঋতুকালীন সময়ে মেয়েদের অদ্ভুত সব নিয়মকানুন ও অভ্যাসের কথা সামনে এসেছে। এই পুস্তিকা যাবতীয় কুসংস্কার দূর করে স্বাস্থ্য-সচেতনতা বাড়াতে চায়।
- ফ্রান্স বনাম স্পেন: ৩৭ হাজার কোটি টাকার সেমিফাইনাল
- ফোল্ডিং আইফোন আনছে অ্যাপল, জানুন দাম ও ফিচার
- সকালে লেবুপানি পানে যে উপকার পওয়া যায়
- বর্ষায় নারীদের যে স্বাস্থ্যঝুঁকি বাড়ে, সুস্থ থাকবেন যেভাবে
- সেই প্রতারণার মামলায় তানজিন তিশার বিরুদ্ধে সমন জারি
- বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে নারী নেতৃত্ব
- দেশের বাজারে কমলো স্বর্ণের দাম
- বন্যায় প্রাণহানী বেড়ে ৫১, ক্ষতিগ্রস্ত ১০ লাখ মানুষ
- ঢাবির আজকের সব পরীক্ষা স্থগিত, চলবে ক্লাস
- আগামী ৫ বছরে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী
- ব্যাংককের বারে ভয়াবহ আগুন, প্রাণ গেল ২৭ জনের
- ১৭ বছর পর রাজধানীতে সর্বোচ্চ বৃষ্টিপাত
- চট্টগ্রামে পাহাড় ধসে ১৩ জনের প্রাণহানী
- দেশজুড়ে আজও অতিভারী বৃষ্টির শঙ্কা
- প্রাথমিকের বৃত্তির ফল প্রকাশ, যেভাবে জানা যাবে
- এইচএসসি পরীক্ষার্থীদের জন্য ডিএমপির জরুরি নির্দেশনা
- মিস ওয়ার্ল্ড বাংলাদেশের মুকুট জিতলেন সামানজার
- আঝোর বৃষ্টিতে ডুবেছে রাজধানী, দুর্ভোগে নগরবাসী
- আম খেলে কি ওজন বাড়ে?
- সেমিফাইনালে আর্জেন্টিনা, প্রতিপক্ষ কারা
- পদ্মা নদীতে ধরা পড়ল এক মণ ওজনের কাতলা
- কানাডায় গুলিবর্ষণে দুইজন নিহত
- বন্যা-পাহাড়ধসে চট্টগ্রামে ৬ দিনে ৪৩ জনের মৃত্যু
- ঢাকায় বৃষ্টি, জলাবদ্ধতায় জনদুর্ভোগ, কিছু স্কুলে পরীক্ষা বন্ধ
- আগামী ৫ বছরে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী
- ঢাকার বাসা থেকে নারীর মরদেহ উদ্ধার, গ্রেফতার ১
- ম্যারাডোনার রেকর্ড ভাঙলেন মেসি
- ১৭ বছর পর রাজধানীতে সর্বোচ্চ বৃষ্টিপাত
- ঢাবির আজকের সব পরীক্ষা স্থগিত, চলবে ক্লাস
- দেশজুড়ে আজও অতিভারী বৃষ্টির শঙ্কা











