পশ্চিমবঙ্গে তীব্র তাপপ্রবাহ, এগিয়ে আনা হলো স্কুল ছুটি
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:০৯ এএম, ২৮ এপ্রিল ২০২২ বৃহস্পতিবার
ফাইল ছবি
পশ্চিমবঙ্গের জেলায় জেলায় চলছে তাপপ্রবাহ। এই পরিস্থিতিতে স্কুলে গরমের ছুটি এগিয়ে আনল রাজ্য সরকার। ২ মে থেকে গরমের ছুটি ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
বুধবার (২৭ এপ্রিল) মুখ্যমন্ত্রী বলেন, এই গরমে বাচ্চারা টিফিন খায় বাইরে। যখন তারা যাতায়াত করে, অনেকের নাক দিয়ে রক্ত পর্যন্ত বের হয়। গরম তারা সহ্য করতে পারছে না। যদি অসুবিধা না থাকে, আগামী ২ মে থেকে গরমের ছুটি।
কলেজ-বিশ্ববিদ্যালয়গুলোকেও গরমের ছুটি দিয়ে দেওয়ার জন্য সচিবকে নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি ছুটির কথা বেসরকারি স্কুলগুলোকেও জানাতে বলা হয়েছে। আর ১৫-২০ জুনের মধ্যে কবে স্কুল খুলবে, তা দেখতে সচিবকে নির্দেশ দেওয়া হয়।
কলকাতায় টানা ৫৭ দিন বৃষ্টি নেই। এদিকে কাঠফাটা গরম থেকে এখনই মিলছে না মুক্তি। দক্ষিণবঙ্গে বৃহস্পতিবার পর্যন্ত চলবে তাপপ্রবাহ। পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান, মালদা ও দক্ষিণ দিনাজপুর-রাজ্যের এই ৮ জেলায় জারি হয়েছে তাপপ্রবাহের সতর্কতা।
সূত্র : আনন্দবাজার
- রাজধানী ঢাকার তাপমাত্রা কেমন থাকবে জেনে নিন
- ঢাকা-কক্সবাজার রুটে ২৬ অক্টোবর থেকে চলবে মহানগর এক্সপ্রেস
- তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্প: নিহত ১৬, আহত অর্ধশতাধিক
- অপ্রতীম হত্যা মামলার চার্জশিট দাখিল
- এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় আনা সেই রাবি শিক্ষার্থী আর নেই
- টানা তিন দফা কমল স্বর্ণেল দাম, ভরি কত?
- এক বাটি উষ্ণতায় মিশুক মিষ্টি কুমড়ার স্যুপ
- বাজারে ক্রেতা কম, তবু দামে স্বস্তি নেই
- আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে দোকানপাট ও শপিং মল
- সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- ফিলিস্তিনের পক্ষে সরব মার্কিন নারী আইনপ্রণেতা
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন
- সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু
- খাবার খাওয়ার পরে গ্রিন টি পান করলে কী হয়?
- সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা
- বায়ুদূষণে বিশ্বে পঞ্চম ঢাকা, বাড়ছে জনস্বাস্থ্যঝুঁকি
- বিরল প্রজাতির পাখি দেখতে ইউরোপের সেরা গন্তব্য কোথায়?
- ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন
- বিকেলের মধ্যে পর্যটকদের সাজেক ছাড়ার নির্দেশ
- আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি!
- সাইবার হামলার শঙ্কায় বিশ্বজুড়ে বহু ওয়েবসাইট বন্ধ
- ফিলিস্তিনের পক্ষে সরব মার্কিন নারী আইনপ্রণেতা
- সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু
- আবারও চালু হচ্ছে যুক্তরাষ্ট্রের ডিভি লটারি
- খাবার খাওয়ার পরে গ্রিন টি পান করলে কী হয়?











