পহেলা ফাল্গুনে হলুদ বসনে রাঙিয়ে তুলুন নিজেকে
শারমিন সুলতানা | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৪:২৩ পিএম, ৭ ফেব্রুয়ারি ২০১৯ বৃহস্পতিবার
ছবি : উইমেননিউজ২৪.কম
আর মাত্র দিন ছয়েক পরই পহেলা ফাল্গুন, বসন্তের প্রথম দিন। বসন্ত মানেই যেন প্রকৃতিতে রঙের ছোঁয়া। ওইদিন তাই প্রকৃতির পাশাপাশি রঙিন হয়ে ওঠার প্রবণতা দেখা দেয় নানা বয়সী মেয়েদের মধ্যেও। ছেলেরাও নিজেদের উপস্থাপন করে রঙিন পাঞ্জাবিতে। তবে এদিন সাজসজ্জা নিয়ে আগ্রহটা বেশি দেখা যায় মেয়েদের মধ্যেই। অনেকেই তাই পরিকল্পনাটা করে রাখেন আগে থেকেই।
বসন্তের সাজটা কেমন হলে ভালো হয় সেটা যিনি সাজবেন তিনিই সবথেকে ভালো বুঝবেন। তবে সাজসজ্জার ক্ষেত্রে কিছু বিষয় খেয়াল রাখলে বসন্তের প্রথম দিনে আপনিও নিজেকে করে তুলতে পারবেন অনন্য-অসাধারণ।
বসন্তে প্রকৃতি সাজে রঙিন সাজে। আর তাই বসন্তের প্রথম দিনে শাড়ি, সালোয়ার-কামিজ বা ফতুয়া যে পোশাকটাই পড়ুন না কেন তাতে থাকা চাই রঙের ছোঁয়া। সাথে রাখুন বসন্তের ফুল। ফুল পড়তে পারেন খোপায়, গলায় ও হাতে। যাদের চুল ছোট তারা ফুলের তৈরি রাউন্ড ব্যান্ড পড়তে পারেন মাথায়।
রোদে বের হলে বেইজ মেকআপ করার আগে অবশ্যই সানস্ক্রিন লাগাতে হবে। এক্ষেত্রে সানস্ক্রিন লোশন লাগিয়ে ৫-৭ মিনিট অপেক্ষা করতে হবে। লোশন শুকিয়ে যাওয়ার পরে বেইজ মেকআপ করতে হবে। দিনের বেলায় বের হলে ফাউন্ডেশন না লাগিয়ে টিন্টেড ময়েশ্চারাইজার লাগানো ভালো। এরপর ফেইস পাউডার লাগিয়ে নিলেই হয়ে গেলো পরিপূর্ণ মেকআপ। কেউ চাইলে পোশাকের রঙের সাথে মিলিয়ে হালকা ব্লাশন লাগাতে পারেন।
চোখের সাজে ব্যবহার করতে পারেন আইশ্যাডো। তবে তা অবশ্যই পোশাকের রঙের সাথে সামঞ্জস্যপূর্ণ হতে হবে।আইশ্যাডো লাগিয়ে নিজের পছন্দ মতো মোটা অথবা চিকন করে কাজল লাগান চোখে। এরপর চোখের পাপড়িতে মাশকারা লাগিয়ে নিলেই হয়ে গেলো চোখের সাজ।
চুল ছেড়ে রাখলে নিজের পছন্দ মতো আয়রন অথবা স্পাইরাল রোল করতে পারেন। আবার চুলের এক পাশে ফুল গুঁজে দিতে পারেন ক্লিপ দিয়ে। চুল বড় থাকলে কেউ চাইলে হাতখোঁপা অথবা বেনী করে ফুল লাগাতে পারেন।
পহেলা বসন্ত আমাদের দেশীয় উৎসব। এজন্য গয়নার ক্ষেত্রে বেছে নিতে পারেন আমাদের দেশীয় কাঠ, মাটি বা মেটালের তৈরি গয়না। শাড়ির সাথে পড়তে পারেন লম্বা পুঁতির মালা আর হাতে কাঁচের চুড়ি।
পোশাকের রঙে মিলিয়ে ঠোঁটে লাগাতে পারেন হালকা অথবা গাঢ় রঙের লিপস্টিক। শাড়ি পড়লে কপালে পরুন বড় টিপ।সব মিলিয়ে দেখবেন পরিপূর্ণ সাজে আপনাকে লাগবে অনন্য।
তথ্যসূত্র:ইন্টারনেট
- রাষ্ট্রপতি রাজনৈতিক বা অরাজনৈতিকও হতে পারেন: নিলুফার চৌধুরী মনি
- ইরানি বিচারক ও সাইবার গ্রুপের শীর্ষ নেতার ওপর ইইউ-এর নিষেধাজ্ঞা
- রুনা লায়লার সংগীতসন্ধ্যা: কণ্ঠে সময়ের জাদু, গানে জীবনের গল্প
- কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম
- প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- ‘ভারতের তরুণদের নিয়ে আমি গর্বিত’: টুইঙ্কেল খান্না
- ভাঙাচোরা সড়কে দুর্বিষহ অবস্থা, দুর্ভোগে নগরবাসী
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- কৃত্রিম বুদ্ধিমত্তায় চীন এগিয়ে, বলছে মার্কিন জরিপ
- দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- সরকার আন্দোলনকারী শিক্ষার্থীদের শত্রু মনে করছে: সোনিয়া গান্ধী
- ভারতে ছাত্র আন্দোলন তীব্র, সরকারের সঙ্গে বৈঠকেও মিলছে না সমাধান
- উজানের ঢল ও টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় বন্যা
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম
- বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি
- দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো
- কৃত্রিম বুদ্ধিমত্তায় চীন এগিয়ে, বলছে মার্কিন জরিপ
- উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি