পহেলা বৈশাখে নাশকতার আশঙ্কা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৫:২৭ পিএম, ১৩ এপ্রিল ২০১৯ শনিবার
ছবি: সংগৃহীত
পহেলা বৈশাখে কোনও ধরনের নাশকতার হুমকি নেই জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, পহেলা বৈশাখকে কেন্দ্র করে গোয়েন্দা সংস্থাসহ সকল আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সজাগ আছে। আমাদের পুলিশের সক্ষমতা বৃদ্ধি পেয়েছে, তারা যে কোন ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা প্রস্তুত আছে।
শনিবার দুপুরে ঢাকার রমনা বটমূলে বাংলা বর্ষবরণের সবশেষ প্রস্তুতির পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালানোর জন্য যারা চেষ্টা করছে তাদের কঠোর নজরদারিতে রয়েছে বলে সতর্ক করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখে সারাদেশের সর্বস্তরের মানুষ সামিল হবে। এই বাংলা বর্ষবরণের উৎসবে নাশকতার কোনও আশঙ্কা নেই। তবে আমরা মনে করছি সামাজিক যোগাযোগের মাধ্যমে গুজব ছড়াতে চেষ্টা করা হচ্ছে। তাই সামাজিক যোগাযোগ মাধ্যমকে আমরা নজরদারিতে রেখেছি। যাতে কেউ কোনও ধরনের গুজব ছড়াতে না পারে।
বাংলা বর্ষবরণ উপলক্ষ্যে রমনা বটমূল এলাকাসহ পুরো ঢাকা শহর ও দেশজুড়ে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সজাগ থাকবে বলেও জানান মন্ত্রী।
আসাদুজ্জামান খান কামাল বলেন, রাজধানী ঢাকার প্রতিটি বড় উৎসবের উদযাপনস্থল সিসিটিভি ক্যামেরার আওতায় আছে। মঙ্গল শোভাযাত্রা ঘিরে আরও কঠোর নিঃশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা থাকবে।
বাংলা বর্ষবরণের উৎসবকে শান্তিপূর্ণ ও সুষ্ঠু করার জন্য এবং সুন্দরভাবে উদযাপন করতে যা যা করনীয় তার সব ধরনের ব্যবস্থা করা হবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
এদিকে ১৪ এপ্রিল (রবিবার) বাংলা নববর্ষ বরণ ১৪২৬ উপলক্ষে রাজধানীর রমনা পার্ক, সোহরাওয়ার্দী উদ্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এলাকাসহ আশপাশের এলাকায় বিশেষ ট্রাফিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
-জেডসি
- প্রাথমিকের বৃত্তির ফল প্রকাশ, যেভাবে জানা যাবে
- আঝোর বৃষ্টিতে ডুবেছে রাজধানী, দুর্ভোগে নগরবাসী
- মিস ওয়ার্ল্ড বাংলাদেশের মুকুট জিতলেন সামানজার
- নগদে চাকরি , থাকছে না বয়সসীমা
- আম খেলে কি ওজন বাড়ে?
- হৃদযন্ত্র ভালো রাখতে বর্ষার ৫ ফল
- কানাডায় গুলিবর্ষণে দুইজন নিহত
- আজও সারা দেশে বৃষ্টির আভাস, ৫ জেলায় ভূমিধসের উচ্চ ঝুঁকি
- পদ্মা নদীতে ধরা পড়ল এক মণ ওজনের কাতলা
- এইচএসসি পরীক্ষার্থীদের জন্য ডিএমপির জরুরি নির্দেশনা
- বন্যা-পাহাড়ধসে চট্টগ্রামে ৬ দিনে ৪৩ জনের মৃত্যু
- ঢাকার বাসা থেকে নারীর মরদেহ উদ্ধার, গ্রেফতার ১
- ঢাকায় বৃষ্টি, জলাবদ্ধতায় জনদুর্ভোগ, কিছু স্কুলে পরীক্ষা বন্ধ
- ম্যারাডোনার রেকর্ড ভাঙলেন মেসি
- সেমিফাইনালে আর্জেন্টিনা, প্রতিপক্ষ কারা
- বান্দরবানে আবারও বাড়ছে বন্যার পানি, পানিবন্দি হাজার মানুষ
- ঢাকা মেডিকেলে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- বন্যা-পাহাড়ধসে কক্সবাজারে ২৬ প্রাণহানি, দুর্বিষহ মানুষের জীবন
- বেলজিয়ামকে বিদায় করে সেমিফাইনালে স্পেন
- আজ সোনালী কাবিনের কবি আল মাহমুদের জন্মদিন
- ১৯ জেলার ওপর দিয়ে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস
- সেতু ধসে পড়ে বান্দরবান-রাঙামাটি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন
- যুক্তরাজ্যের সাবেক মন্ত্রী উইডিকম্বকে হত্যা, গ্রেপ্তার ১
- বৃষ্টিতে বেড়েছে সবজির দাম টমেটোর কেজি ২০০
- এইচএসসি পরীক্ষার্থীদের জন্য ডিএমপির জরুরি নির্দেশনা
- ৪৩ দিনেই প্রশান্ত মহাসাগর পাড়ি, বিশ্বরেকর্ড গড়লেন মার্কিন নারী
- সেমিফাইনালে আর্জেন্টিনা, প্রতিপক্ষ কারা
- র্যাবের সাবেক গোয়েন্দা প্রধানকে ধন্যবাদ জানিয়ে পরীমনির পোস্ট
- মিস ওয়ার্ল্ড বাংলাদেশের মুকুট জিতলেন সামানজার
- আম খেলে কি ওজন বাড়ে?











