পহেলা বৈশাখের ঘটনার সুষ্ঠু বিচার চাই
আপডেট: ০৬:৪৫ এএম, ২০ এপ্রিল ২০১৫ সোমবার
পহেলা বৈশাখে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নারীকে যৌন নির্যাতনের ঘটনায় প্রতিবাদের আগুন জ্বলে উঠেছে সারা দেশে। প্রতিবাদে ফেটে পড়েছেন ছাত্র-শিক্ষক থেকে শুরু করে সাধারণ জনতা। এমন ন্যক্কারজনক ঘটনায় ধিক্কার জানিয়েছেন সবাই। চলছে প্রতিবাদ সমাবেশ,সভা। এই নরপুশুদের খুঁজে বের করে উপযুক্ত শাস্তি দাবী করেছেন সকলে। উইমেননউজের পক্ষে বেসরকারী বিশ্ববিদ্যালয়ের কয়েকজন ছাত্র-ছাত্রী এবিষয়ে জানিয়েছেন তাদের মতামত। সাক্ষাৎকার নিয়েছেন মাজেদুল হক তানভীর ।
স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ(এসইউবি)এর জার্নালিজম কমিউনিকেশন অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের শিক্ষার্থী সানজিদা সিলভিয়া এ ধরনের কাজকে স্মরণকালের নিকৃষ্ট ও জঘন্যতম কাজ হিসেবে আখ্যায়িত করেন। তিনি মনে করেন সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আন্তরিক হলে এ ধরনের ঘটনার সুষ্ঠ তদন্তের মাধ্যমে দোষীকে দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া সম্ভব।
একই বিভাগের শিক্ষার্থী সাকিল আহমেদ বলেন, চলাফেরা থেকে শুরু করে সব কিছুতেই নারীর নিজস্ব স্বাধীনতা রয়েছে। তারা সমাজের গুরুত্বপূর্ণ অংশ। তিনি বলেন, এ হামলা ও নির্যাতন শুধু নারী জাতির উপর নয় বরং তা আমাদের সংস্কৃতির উপর হামলা। তিনি দুঃখ প্রকাশ করে বলেন, জাতি হিসেবে আমরা এখনও নারীদের সম্মান দিতে পারছি না। তাই এখনই ঘটনার বিচার না হলে অদূর ভবিষ্যতে এ ধরনের অপরাধ কর্মকান্ড বৃদ্ধি পাবে।
এ প্রসঙ্গে অত্র বিশ্ববিদ্যালয়ের বিবিএ বিভাগের শিক্ষার্থী নাফিয়া হাসিন রিতি বলেন, বাঙালির বর্ষবরণ দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে অনাকাঙ্ক্ষিত ঘটনাটি খুবই ন্যক্কারজনক। একটি স্বাধীন দেশে এমন ঘটনা কাম্য নয়। আমাদের সমাজে নারীদের নিরাপত্তার বিষয়টি শুধু রাজনীতিবিদ ও বুদ্ধিজীবীদের টকশো, সভা-সমাবেশ পর্যন্তই। এখনই সময় এসেছে সকলে সংঘবদ্ধ হয়ে গণপ্রতিরোধ গড়ে তোলার। তিনি ঘটনার সাথে জড়িতদের অবিলম্বে গ্রেফতার করে শাস্তির জোরালো দাবি জানান।
এদিকে আহসানউল্লাহর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিকাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী নাজিফা আনজুম বলেন, টিএসসির মত জায়গায় এত ভীড়ের মাঝে এ ঘটনার সিসি টিভি ফুটেজ থাকার পরও এখন পর্যন্ত কোন অপরাধী গ্রেফতার না হওয়া প্রশাসনের ব্যর্থতা। ঘটনার সাথে জড়িত সকলকে অভিযুক্তদের দ্রুত আইনি কাঠগড়ায় দাড় করার দাবি জানান তিনি।
এপ্রসঙ্গে বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি (বিইউবিটি)বিবিএ বিভাগের শিক্ষার্থী আসিফ হাসান সিদ্দিক বলেন, আমাদের দেশের সরকারি ও বিরোধী দলের নেত্রী নারী, জাতীয় সংসদের স্পিকারও একজন নারী। দেশের মূল নেতৃত্বে নারী, তারপরও এমন ঘৃণ্য অপরাধে কারো বিরুদ্ধে এখনও ব্যবস্থা না নেয়া খুব হতাশাজনক।
তিনি এ ধরনের ঘটনার নিন্দা জানিয়ে দোষীদের সর্বোচ্চ শাস্তির আশা ব্যক্ত করেন।
২০.০৪.২০১৫ - ঢাকায় স্ত্রী হত্যায় স্বামীর ফাঁসির রায়
- অভিনেত্রী কাজলের ভিডিও ফাঁস
- দেশে দেশে শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়াকড়ি
- বর্ষায় পাটশাক খেলে মিলবে ৬ স্বাস্থ্য উপকারিতা
- গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ
- অপারেশন সিঁদুরে পাকিস্তান ব্যর্থ হয়েছিল, দাবি ইমরান খানের বোনের
- ভারী বৃষ্টিপাত নিয়ে আবহাওয়া অফিসের সতর্কবার্তা
- চাঁদপুরে ইলিশের সঙ্কট, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- ৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
- সরকারি ব্যবস্থাপনায় হজের দুই প্যাকেজ ঘোষণা
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- জুলাই গণঅভ্যুত্থানে আহত ঢাবি শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ
- মহাকবি কায়কোবাদের ৭৫তম মৃত্যুবার্ষিকী আজ
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- পিরিয়ডের ব্যথা দূর করবে এই উপকারী পানীয়
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- হার মেনে নিয়ে যা বললেন কিংবদন্তি মেসি
- দিনেই নামবে রাত, ৬ মিনিট অন্ধকারে ডুবে থাকবে পৃথিবী
- ১১০৪ জনকে নিয়োগ দেবে জাগরণী চক্র ফাউন্ডেশন
- কলা কেনার আগে জেনে নিন ৫ সহজ কৌশল
- লামিন ইয়ামালের জীবনের হার নামানা গল্প
- আর্জেন্টিনাকে কাঁদিয়ে ১৬ বছর পর বিশ্বচ্যাম্পিয়ন স্পেন
- গোল্ডেন বল জিতলেন রদ্রি, গোল্ডেন গ্লাভ পেলেন সিমন
- দীর্ঘ সময় গ্যাস সংকটে ভুগবেন যেসব এলাকার বাসিন্দারা
- সড়কে যান চলাচল নিয়ে ডিএমপির জরুরি নির্দেশনা
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- টানা দ্বিতীয়বার গোল্ডেন বুট জিতলেন এমবাপ্পে
- পেরুতে ৫.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ৬










