পাঁচ ক্যামেরার নোভা ফাইভ আনল হুয়াওয়ে
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৫১ পিএম, ২৪ জুন ২০১৯ সোমবার
ছবি: ইন্টারনেট
চারটি রিয়ার ক্যামেরা এবং একটি সেলফি ক্যামেরায় বাজারে এলো হুয়াওয়ে নোভা ফাইভ। শুক্রবার নোভা সিরিজের নতুন এই ফোন অবমুক্ত করা হয়। এই একই সিরিজে নোভা ফাইভ প্রো এবং নোভো ফাইভ নামের নামে আরও দুইটি ফোনও ছেড়েছে হুয়াওয়ে।
হুয়াওয়ের নোভো ফাইব এবং নোভা ফাইভ প্রো ফোনে রয়েছে ওয়াটার ড্রপ স্টাইল নচ। অন্যদিকে হুয়াওয়ে নোভা ফাইব আই ফোনে রয়েছে হোল পাঞ্চ ডিসপ্লে।
চীনে নোভা ফাইভ প্রো ফোনের দাম শুরু ২৯৯৯ ইয়েন। নোভা ফাইভের দাম ২৭৯৯ ইয়েন। আর নোভা ফাইভ আই মডেলের দাম ২৭৯৯ ইয়েন। একাধিক স্টোরেজ ও মেমোরি ভার্সনে পাওয়া যাবে এই তিনটি স্মার্টফোন।
ফোন তিনটি অ্যানড্রয়েড ৯ পাই অপারেটিং সিস্টেম চালিত। এতে রয়েছে হুয়াওয়ের নিজস্ব প্রসেসর। নোভা ফাইভে আছে কিরিন ৮১০ মডেলের প্রসেসর। নোভা ফাইভ প্রোতে রয়েছে কিরিন ৯৮০ প্রসেসর। এই দুই মডেলের ফোনে ৮ জিবি র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ রয়েছে। এর ডিসপ্লে ৬.৩৯ ইঞ্চির ফুল এইচডি প্লাস ওলিড ডিসপ্লে।
নোভা ফাইভ এবং নোভা ফাইভ প্রো ফোনে রয়েছে ৪৮ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা। সঙ্গে আছে ১৬ মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড ক্যামেরা। আরো আছে ২ মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা এবং ২ মেগাপিক্সেলের ডেপ্ত সেন্সর। সেলফি তোলার জন্য ফোন দুইটিতে ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট শুটার দেয়া হয়েছে।
ব্যাক আপের জন্য নোভা ফাইভ এবং ফাইভ প্রো ফোনে ৩৫০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি সংযোজন করা হয়েছে। এতে ৪০ ডব্লিউ ফাস্ট চার্জ সমর্থন করে।
অন্যদিকে নোভা ফাইভ আই ফোনে রয়েছে অ্যানড্রয়েড ৯ পাই অপারেটিং সিস্টেম, ৬.৪ ইঞ্চির ফুল এইচডি প্লাস ডিসপ্লে, কিরিন ৭১০ প্রসেসর, ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ।
ছবির জন্য ফোনটিতে ২৪ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, ৮ মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড ক্যামেরা, ২ মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা এবং ২ মেগাপিক্সেলের ডেপ্ত সেন্সর দেয়া হয়েছে। সেলফির জন্য আছে ২৪ মেগাপিক্সেলের সেলফি শুটার।
ব্যাকআপের জন্য আছে ৪০০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি।
-জেডসি
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- দিল্লির আন্দোলন নিয়ে মুখ খুলে কটাক্ষের শিকার প্রীতি জিনতা
- ছাত্রী হলের টয়লেটে গোপনে ভিডিও ধারণের চেষ্টা, ক্যান্টিনকর্মী আটক
- মোবাইলেই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
- উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির
- টানা বৃষ্টিতে তছনছ কৃষি-অর্থনীতি
- পিরিয়ড বন্ধের আগে শরীর দেয় যেসব সংকেত, জানুন করণীয়
- দেড় হাজার বছরের ইতিহাসের জীবন্ত সাক্ষী আয়া সুফিয়া
- বিক্রির জন্য বাড়িতেই গাঁজা চাষ, গাছসহ নারী আটক
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
- ঢাকায় হতে পারে বজ্রসহ বৃষ্টি, ১০ নদীবন্দরে সতর্কতা
- চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা






