পাঁচ দিনে আশ্রয়হীন তিন হাজার রোহিঙ্গা: আইওএম
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:১৭ পিএম, ৯ জুলাই ২০১৯ মঙ্গলবার
ছবি: সংগৃহীত
আষাড়ের শেষ প্রান্তে সারা দেশে বৃষ্টির পরিমাণ অনেকগুণ বেড়ে গেছে। গত ৪-৫ দিনের টানা বৃষ্টিতে পাহাড়ি এলাকার মানুষের ভোগান্তি ও ঝুঁকি বেড়েছে। এদিক থেকে এ বছর বর্ষায় সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে দেশের দক্ষিণাঞ্চলে আশ্রয় নেয়া লাখ লাখ রোহিঙ্গা। গত ৪-৫ দিনে ভারি বর্ষণ আর ঝড়ো আবহাওয়ার কারণে প্রায় ৩ হাজারের মতো রোহিঙ্গা আশ্রয়স্থল হারিয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে রোহিঙ্গাদের প্রায় সাড়ে তিন হাজার বসত ঘর।
গতকাল সোমবার এক ইমেইল বার্তায় আন্তর্জাতিক অভিবাসন সংস্থা আইওএম এসব তথ্য জানিয়েছে। সরেজমিনে জরিপ চালিয়ে আইওএম কর্মকতা ও স্বেচ্ছাসেবকেরা এই তালিকা প্রস্তুত করেছে।
আইওএম’র ন্যাশনাল প্রোগ্রাম অফিসার তারেক মাহমুদের পাঠানো এ সংক্রান্ত এক প্রতিবেদনে জানানো হয়, গত ৫ দিনের টানা বৃষ্টি ও ঝড়ো বাসাতে উখিয়া ও টেকনাফে ভূমিধসে রোহিঙ্গাদের ১ হাজার ১৮৬টি, বন্যায় ২১৬টি ও ঝড়ো হাওয়ায় ১ হাজার ৮৪০টি বসত ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে করে পরিবার নিয়ে খোলা আকাশের নিচে ঝুঁকির মুখে পড়েছে প্রায় ১৫ হাজার ৫৩৪ জন রোহিঙ্গা। এই কদিনে রোহিঙ্গা ক্যাম্পগুলোতে ৩৯১টি ভূমিধসের ঘটনা ঘটেছে।
আন্তর্জাতিক এই অভিবাসন সংস্থাটির মুখপাত্র জর্জ ম্যাকলয়েড বলেছেন, ‘বাংলাদেশে বর্ষার মাত্র অর্ধেক সময় পার হয়েছে। সামনে শ্রাবণ-ভাদ্র আরও দুমাস পুরো বর্ষাকাল। এই সময়টাতে রোহিঙ্গাদের ভোগান্তি চরমে পৌঁছুবে। গত ৩-৪ দিনে আমরা প্রায় ২ হাজার রোহিঙ্গাকে সহায়তা দিয়েছি। এ ব্যাপারে সবাইকে এগিয়ে আসতে হবে।’
প্রসঙ্গত, বাংলাদেশের স্বাধীনতা পূর্ববর্তী কাল থেকে সামরিক-বৌদ্ধতন্ত্রের প্রচারে রাখাইনে রোহিঙ্গা-বিদ্বেষ দানা বাঁধে। যার মহাবিস্ফোরণ ঘরে ২০১৭ সালের আগস্টে। প্রায় দুই বছর আগে সেই বিদ্বেষের জোরালো হলে রাখাইনের রোহিঙ্গাদের ওপর নেমে আসে নির্মম নিধনযজ্ঞ। দেশটির সেনাবাহিনী কর্তৃক রোহিঙ্গাদের হত্যা-ধর্ষণ তাদের বাড়িঘরে অগ্নিসংযোগের মতো মানবতাবিরোধী অপরাধ কার্যক্রম সংঘটিত হয়। ওই সময় প্রাণ বাঁচাতে সীমান্ত আর সাগর পাড়ি দিয়ে বাংলাদেশে এসে আশ্রয় নেয় প্রায় ৭ লাখ রোহিঙ্গা। তবে রোহিঙ্গাদের নিজ দেশে ফিরিয়ে নেয়ার ইতিচাক কোনও সাড়াই দিচ্ছে না মিয়ানমার।
-জেডসি
- বান্দরবানে আবারও বাড়ছে বন্যার পানি, পানিবন্দি হাজার মানুষ
- ৪৩ দিনেই প্রশান্ত মহাসাগর পাড়ি, বিশ্বরেকর্ড গড়লেন মার্কিন নারী
- বৃষ্টিতে বেড়েছে সবজির দাম টমেটোর কেজি ২০০
- ১৯ জেলার ওপর দিয়ে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস
- যুক্তরাজ্যের সাবেক মন্ত্রী উইডিকম্বকে হত্যা, গ্রেপ্তার ১
- সেতু ধসে পড়ে বান্দরবান-রাঙামাটি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন
- ট্রেনে যাত্রীবেশে করতেন ছিনতাই, ১১ নারী সদস্য গ্রেপ্তার
- ইরানকে চিরতরে নিশ্চিহ্ন করার হুমকি ট্রাম্পের
- বায়ুদূষণে শীর্ষে কিনশাসা, ঢাকার অবস্থান কত
- ঢাকা মেডিকেলে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- আর্জেন্টিনা-সুইজারল্যান্ড ম্যাচে জিতবে কে? জানাল সুপার কম্পিউটার
- ত্বকের যত্নে অ্যালোভেরা ফেসপ্যাক
- আজ সোনালী কাবিনের কবি আল মাহমুদের জন্মদিন
- আমেরিকান অভিনেত্রী লিসা রিনার জন্মদিন আজ
- র্যাবের সাবেক গোয়েন্দা প্রধানকে ধন্যবাদ জানিয়ে পরীমনির পোস্ট
- ব্রাজিল ফুটবল নিয়ে বিস্ফোরক মন্তব্য পেলে কন্যার
- বৃষ্টিতে ডিমের বাজার চড়া, ডজনে বেড়েছে ১০-১৫ টাকা
- ২০ জেলায় বন্যার বিস্তার, উজানের ঢল ও টানা বৃষ্টিতে বাড়ছে দুর্ভোগ
- ঢাকায় অবিরাম বৃষ্টি, ১৪ অঞ্চলে ভারি বর্ষণ অব্যাহত
- কবি আহসান হাবীব: মৃত্যুদিবসে নৈবেদ্য
- টানা তৃতীয়বার বিশ্বকাপের সেমিফাইনালে ফ্রান্স
- প্রাথমিক বৃত্তির ফল ফাঁস, তদন্তে তিন সদস্যের কমিটি
- বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কবার্তা
- টানা বৃষ্টিতে বাজারে অস্থিরতা, সবজির দাম আরও চড়া
- কঙ্গোয় ইবোলার ভয়াবহ বিস্তার, প্রাণহানী ৬০০
- টানা বৃষ্টিতে ডুবে গেছে ঢাকা, বিপন্ন জনজীবন
- বৃষ্টি নামলেই কেন মনে পড়ে খিচুড়ির কথা
- মারা গেছেন গ্র্যামিজয়ী শিল্পী বনি টাইলার
- মসজিদে তোলা বোরকা পরা ছবি পোস্ট করে মুছে ফেললেন উর্বশী!
- বন্যা-পাহাড়ধসে কক্সবাজারে ২৬ প্রাণহানি, দুর্বিষহ মানুষের জীবন











