পাঁচ মিনিটের টর্নেডোর আঘাতে লণ্ডভণ্ড চুয়াডাঙ্গা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:১৩ পিএম, ১৫ মে ২০২০ শুক্রবার
ছবি: সংগৃহীত
রাত তখন ১১টা ৫ মিনিট। মফস্বল শহর হওয়ায় চারদিকে সুনসান। এর মধ্যেই আঘাত হানে টর্নেডো। প্রায় ৩০ মিনিটের তাণ্ডবে লণ্ডভণ্ড হয়ে গেছে স্বাভাবিক জীবনযাত্রা।বৃহস্পতিবার মধ্যরাতে চুয়াডাঙ্গায় আঘাত হানে এই টর্নেডো। এতে জেলার বিভিন্ন স্থানে শত শত গাছপালা ভেঙে গেছে। ঘরবাড়ি ভেঙে গৃহহীন হয়ে পড়েছে অসংখ্য মানুষ। অনেকে মাথা গোঁজার শেষ সম্বলটুকু হারিয়ে খোলা আকাশের নিচে আশ্রয় নিয়েছে। আহত হয়েছেন ২৫ জন।
চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের পর্যবেক্ষক সামাদুল হক জানান, বৃহস্পতিবার রাতে প্রথমে ভারী বৃষ্টি হয়। পরে প্রচণ্ড বেগে টর্নেডো আঘাত হানে। এতে সদর উপজেলাসহ দামুড়হুদা, জীবননগর ও আলমডাঙ্গার বিস্তীর্ণ গ্রাম ক্ষতিগ্রস্ত হয়। এছাড়া ফসলেরও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
তিনি আরো জানান, টর্নেডোর স্থায়িত্ব আধঘণ্টা হলেও মূল টর্নেডো ছিল পাঁচ মিনিট। এর গতিবেগ ছিল ঘণ্টায় ৫৫ কিলোমিটার। বৃষ্টি হয়েছে ৩১ মি.মি.।
স্থানীয় বাসিন্দা মোখলেছুর রহমান বলেন, ঘটনার দিন রাতে আমরা ঘুমিয়ে পড়েছিলাম। মধ্যরাতে ভারী বৃষ্টি হওয়ায় তেমন গুরুত্ব দেয়নি। এরপর প্রচণ্ড বেগে টর্নেডো আঘাত হানে। এতে গ্রামের অসংখ্য গাছাপালা উপড়ে পড়ে। বিধ্বস্ত হয়েছে কয়েকশ কাঁচা-আধা পাকা ঘর ও টিনের ছাউনি। বিভিন্ন স্থানে গাছ ভেঙে সড়ক যোগাযোগ ব্যবস্থা ও বিচ্ছিন্ন রয়েছে।
এদিকে টর্নেডোর পর থেকে জেলার চারটি উপজেলাতে বিদ্যুৎ ব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়েছে। বন্ধ হয়ে গেছে ইন্টারনেট ব্যবস্থাও।
-জেডসি
- আজ রাতে মাঠে নামছে জার্মানি, যুক্তরাষ্ট্রসহ একাধিক দল
- কাঁচকলার ঘন্ট রান্নার নিয়ম জেনে নিন
- বাংলাদেশ ও চীনের ১৩ সমঝোতা স্বাক্ষর
- শুক্রবার যেসব এলাকায় ৬ ঘণ্টা গ্যাস থাকবে না
- দুই বছর পর চালু হচ্ছে ভারতীয় পর্যটন ভিসা
- যে সমীকরণে বিশ্বকাপের সেমিতে খেলবে বাংলাদেশ
- হামে আক্রান্ত আরও ৯ শিশুর প্রাণ গেল
- চার দশক পর পর্দায় আসছে ‘সুপারগার্ল’
- দেশের বাজারে স্বর্ণের দামে আবারও পতন
- ১১ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা
- বায়ুদূষণে ঢাকায় আজ কিছুটা স্বস্তি, শীর্ষে কানশাসা
- ঢাকায় আজ বৃষ্টির পূর্বাভাস নিয়ে যা জানাল আবহাওয়া অফিস
- ভেনেজুয়েলায় ভূমিকম্প: নিহত ৩২, আহত ৭০০
- মাঠে নেমেই রেকর্ড গড়লেন নেইমার
- চীনের সঙ্গে গভীর অংশীদারিত্ব গড়তে আগ্রহী আমরা: প্রধানমন্ত্রী
- দেশের ১৬ জেলায় দমকা হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস
- বেইজিংয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানকে লালগালিচা সংবর্ধনা
- পাকিস্তানে মাহরাং বেলুচের যাবজ্জীবন, রায় নিয়ে ক্ষোভ
- গাজায় ইসরায়েলি ড্রোন হামলায় ফিলিস্তিনি শিশু নিহত
- মেসির জন্মদিন আজ, কোটি ভক্তের শুভেচ্ছা
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: রোনালদোর ফেরার বার্তা
- ডব্লিউইএফ সেশনে বিশ্ব নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান
- ডেঙ্গুতে ২ জনের প্রাণ গেল, হাসপাতালে ১৫৭ জন
- ব্যাংক খাতের সংস্কারে ৪৫ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক
- স্কটল্যান্ডকে উড়িয়ে দিয়ে সেরা হয়েই নকআউটে ব্রাজিল
- রোনালদোকে এড়ানো যায়, অস্বীকার করা যায় না
- ২৮ জুন ফের শুরু হচ্ছে ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন
- চীনের সঙ্গে গভীর অংশীদারিত্ব গড়তে আগ্রহী আমরা: প্রধানমন্ত্রী
- ১১ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা
- হামে আক্রান্ত আরও ৯ শিশুর প্রাণ গেল


