ঢাকা, সোমবার ০৬, জুলাই ২০২৬ ১:০৫:০০ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
হামে আরো ৭ শিশুর প্রাণহানি, আক্রান্ত ১০৩১ ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ অসুস্থ শবনম মুশতারীর খোঁজ নিলেন মন্ত্রী-প্রতিমন্ত্রী জুলাই আন্দোলন নিয়ে মন্তব্যে ছয়জনের বিরুদ্ধে জিডি আজ আমির খানের বিয়ে, অতিথি দুই প্রাক্তন স্ত্রী

পাঁচ সন্তানকে নদীতে ফেলে দিলেন মা

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৯:৪০ এএম, ১৩ এপ্রিল ২০২০ সোমবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

স্বামীর সঙ্গে ঝগড়ার পর পাঁচ সন্তানকে গঙ্গা নদীতে ফেলে দিয়েছেন এক নারী। ভারতের উত্তরপ্রদেশের বাধৈতে এ ঘটনা ঘটেছে বলে রোববার জানিয়েছে পুলিশ।

জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা রাম বদন সিং জানান, গত এক বছর ধরে পারিবারিক বিষয় নিয়ে ঝগড়া চলে আসছিল মঞ্জু যাদব ও তার স্বামী মৃদুল যাদবের মধ্যে। শনিবার রাতেও একদফা ঝগড়া হয় দুজনের। পরে মঞ্জু তার পাঁচ সন্তানকে নদীতে ফেলে দেন।

পুলিশের এই কর্মকর্তা জানান, জাহাঙ্গিরাবাদ ঘাটের যেখানে শিশুদের ফেলা হয়েছে সেখানে পানির গভীরতা বেশি। শিশুদের খোঁজে কাজ করছে ডুবুরিরা।

তিনি জানান, মঞ্জু যখন তার সন্তানদের নদীতে ছুড়ে ফেলছিলেন তখন শিশুদের কান্নার শব্দ ওই এলাকায় থাকা কয়েক জন জেলে শুনতে পেয়েছিলেন। তবে তাকে ডাইনি ভেবে জেলেরা শিশুদের বাঁচাতে এগিয়ে আসেনি। শিশুদের নদীতে ফেলার পর সকাল পর্যন্ত তীরেই বসেছিল মঞ্জু। পরে সে গ্রামে ফিরে স্থানীয়দের ঘটনা খুলে বলে।

-জেডসি