পাইকারি বাজারে ভারতীয় পেঁয়াজ ২২, দেশি ২৬
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৪৪ পিএম, ১৫ জানুয়ারি ২০২২ শনিবার
ফাইল ছবি
দিনাজপুরের হিলি বন্দরের পাইকারি বাজারে ভারতীয় পেঁয়াজের কেজি ২২ টাকা ও দেশি পেঁয়াজ ২৬ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আবার খুচরা বাজারে ব্যবসায়ীরা তা বিক্রি করছেন ২৫ টাকা আর ২৮ টাকা কেজি দরে।
কম দরে পেঁয়াজ কিনতে পেরে খুশি সাধারণ ক্রেতারা। আবার বাজারে পর্যাপ্ত দেশি পেঁয়াজ আমদানি হওয়ায় কমে যাচ্ছে পেঁয়াজের দাম, বলছেন পেঁয়াজ ব্যবসায়ীরা।
শনিবার (১৫ জানুয়ারি) সকালে হিলির পেঁয়াজ বাজার ঘুরে জানা যায়, তিন দিনের ব্যবধানে ভারতীয় ও দেশি পেঁয়াজের দাম কমেছে কেজিপ্রতি ৪ টাকা। গত তিন দিন আগে ভারতীয় পেঁয়াজের পাইকারি দাম ছিলো ২৬ টাকা কেজি, তা খুচরা বাজারে বিক্রি হয়েছিলো ২৮ থেকে ৩০ টাকা কেজি দরে। দেশি পেঁয়াজের পাইকারি কেজি ছিলো ৩০ থেকে ৩২ টাকা, তা খুচরা বাজারে বিক্রি হয়েছিলো ৩৫ টাকা কেজি দরে।
আজ সেই ভারতীয় পেঁয়াজ পাইকারি বাজারে বিক্রি হচ্ছে ২২ থেকে ২৩ টাকা, তা আবার খুচরা বাজারে বিক্রি করছেন ব্যবসায়ীরা ২৫ থেকে ২৬ টাকা কেজি দরে। আর দেশি পেঁয়াজ পাইকারি হচ্ছে ২৬ টাকা কেজি দরে, তা আবার খুচরা বাজারে ব্যবসায়ীরা বিক্রি করছেন ২৮ থেকে ৩০ টাকা কেজি দরে।
হিলি বাজারে পেঁয়াজ কিনতে আসা আব্দুল আজিজ বলেন, বাজারে ভারতীয় ও দেশি পেঁয়াজের দাম তিন থেকে চার টাকা কম-বেশি। তাহলে কয়েক টাকার জন্য কেন ভারতের পেঁয়াজ নিবো? তাই দেশি পেঁয়াজ ২৮ টাকা দরে নিলাম।
হিলি বাজারের সবজি ব্যবসায়ী মিঠু মিয়া বলেন, ভারতীয় ও দেশি পেঁয়াজের দাম অল্প কম-বেশি। তাই মানুষ দেশি পেঁয়াজটাই বেশি কিনছেন।
হিলি বাজারে পেঁয়াজ পাইকারি ব্যবসায়ী ফেরদৌস রহমান বলেন, দেশি পেঁয়াজ বাজারে প্রচুর উঠতিছে, দামও অনেক কম। ভারতীয় ও দেশি পেঁয়াজের দামের পার্থক্য সামান্য, তাই ক্রেতারা দেশি পেঁয়াজি বেশি ক্রয় করছেন। বর্তমান আমরা জয়পুরহাটের জামালগঞ্জ ও আক্কেলপুর থেকে দেশি পেঁয়াজ আমদানি করছি। দেশি পেঁয়াজ যে হারে আমদানি হচ্ছে তাতে আশা করছি পেঁয়াজের দাম আরও কমে যাবে।
- পাকা কলার পিঠা, একটি মুখরোচক খাবার
- বাম্পার ফলন আমের: ২৭ লাখ টন ছাড়াতে পারে উৎপাদন
- গৌরনদীতে নারীর ক্ষমতায়নে তথ্য আপা প্রকল্প নিয়ে উঠান বৈঠক
- পাঁচ শিক্ষা বোর্ড ও এনসিটিবিতে নতুন চেয়ারম্যান
- আগামী বছর পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে চার নতুন বই
- দেশের ৮টি অঞ্চলে রাতেই হতে পারে ঝড়
- শিশুদের মাঠে ফেরাতে আধুনিক পার্ক গড়ছে সরকার
- ভুয়ো খবর ছড়ানো নিয়ে কড়া বার্তা মিমির
- হামে একদিনে আরও ৮ শিশুর প্রাণহানী
- এসএসসি পরীক্ষার ফলাফলের তারিখ জানালেন শিক্ষামন্ত্রী
- বিশ্বকাপে নতুন ৪ ফিচার আনল হোয়াটসঅ্যাপ
- পুশইন ঠেকাতে ভারতকে ১৩টি চিঠি দিয়েছে সরকার
- সৌদি সিনেমার প্রেমে মজেছেন মনিকার
- বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ৫ দেশে একসঙ্গে ভূমিকম্প অনুভূত
- গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না: রুমিন ফারহানা
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- মাত্র ১৯ দিনে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক
- দীর্ঘ ছুটি শেষে আজ খুলেছে স্কুল-কলেজ
- গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না: রুমিন ফারহানা
- রামিসা হত্যা: সোহেল রানা ও স্বপ্নার মৃত্যুদণ্ড
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ফের পতন
- সৌদি সিনেমার প্রেমে মজেছেন মনিকার
- এসএসসি পরীক্ষার ফলাফলের তারিখ জানালেন শিক্ষামন্ত্রী
- রামিসা হত্যা মামলার রায় উচ্চ আদালতেও বহাল থাকবে: আইনমন্ত্রী
- বিশ্বকাপে নতুন ৪ ফিচার আনল হোয়াটসঅ্যাপ
- সন্ধ্যার মধ্যে দেশের ৯ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা
- বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ৫ দেশে একসঙ্গে ভূমিকম্প অনুভূত
- পুশইন ঠেকাতে ভারতকে ১৩টি চিঠি দিয়েছে সরকার










