পাকিস্তানকে ৭ উইকেটে হারাল বাংলার মেয়েরা
খেলাধুলা ডেস্ক | উইমেননিউজ২৪.কমআপডেট: ০৭:৩৮ পিএম, ৬ জুন ২০১৮ বুধবার
ছবি : সংগ্রহ করা
এশিয়া কাপে আজ সোমবার পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের মেয়েরা পেল জয়ের স্বাদ। প্রথম ম্যাচে শ্রীলঙ্কার কাছে হারার পর আজ পাকিস্তানকে তারা হারাল ৭ উইকেটে।
জয়টা যে আজ খুব দরকার ছিল দলের জন্য। গতকাল রোববার শ্রীলঙ্কার সঙ্গে বাজেভাবে হারার পর আজকের বিরোচিত জয় অনেকটাই যেন শান্তির সুবাতাস এনে দিয়েছে বাংলাদেশের মেয়েরা।
প্রথম ম্যাচে ফাহিমা খাতুনকে নামানো হয়নি। তাই নিজের দলের হারটা দেখে আফসোস করা ছাড়া আর কোন উপায় ছিলনা। দ্বিতীয় ম্যাচে ফাহিমা খাতুন নামলেন, বাংলাদেশ দলও যেন ফিরে পেল তার পুরোনো ছন্দ।
আজ জয়ের রাস্তা শুরু করেছিল বাংলাদেশের বোলাররাই। ২২ রানে প্রথম উইকেট হারায় পাকিস্তান, নাহিদা খানকে আউট করে বাংলাদেশকে জয়ের প্রথম ধাপের আনন্দের উপলক্ষ এনে দেন নাহিদা আক্তার। ওই ২২ রানেই মুনিবা আলীকে ফিরিয়ে নাহিদা পেয়ে যান তাঁর দ্বিতীয় উইকেট। তবে পাকিস্তানকে সবচেয়ে বড় ধাক্কা দিয়েছেন ফাহিমা খাতুন, ৫০ রানের মাথায় ফিরিয়ে দিয়েছেন অধিনায়ক বিসমাহ মারুফকে। ৫৩ রানে অধিনায়ক সালমা আউট করেন জাভেরিয়া খানকে। খানিক পর কায়নাতকে রুমানা ফিরিয়ে দিলে ৫৭ রানে ৫ উইকেট হারিয়ে ফেলে পাকিস্তান। শেষ পর্যন্ত ২০ ওভার শেষে পাকিস্তানের সংগ্রহ ৯৫ রান।
ব্যাটিংয়ের প্রথমে সামান্য হোচট খায় বাংলাদেশ। ১৪ রানেই আয়শা খাতুন, ২৫ রানে ফারজানা ফিরে গেলে খানিকটা বিপদেই পড়ে যায় বাংলাদেশ। তবে সেখান থেকে দলকে টেনে তুলেছেন শামিমা সুলতানা ও নিগার সুলতানা। দুজন মিলে তৃতীয় উইকেটে যোগ করেছেন ৩৬ রান। শামীমা ৩১ রান করে আউট হয়ে গেলেও নিগার এরপর জুটি বেঁধেছেন ফাহিমার সাথে। ৬১ রানে শামীমার আউটের পর নিগার-ফাহিমা মিলে দলকে জিতিয়েই মাঠ ছেড়েছেন, সেটাও মাত্র ১৭.৫ ওভারেই। ৩৫ বলে ৩১ রান করে অপরাজিত ছিলেন নিগার, ১৯ বলে ২৩ রান করে ম্যাচসেরা ফাহিমাও ছিলেন তাঁর সঙ্গী। বাংলাদেশের নারীদের জয়ের এ যাত্রা চলমান থাক এমনটাই কামনা করছেন সবাই।
- সৌদি আরব থেকে ফিরলেন ৬১ হাজার ৬৯৭ হাজি
- ফেসবুক থেকে আয় করতে চান, জেনে নিন কীভাবে
- দ্রুততম গোলে তুরস্ককে হারিয়ে প্যারাগুয়ের জয়
- অস্ট্রেলিয়াকে হারিয়ে নক আউট পর্বে স্বাগতিক যুক্তরাষ্ট্র
- সপ্তাহের শুরুতেই কমল স্বর্ণের দাম, ভরি কত?
- নারীর ক্ষমতায়নে বাংলাদেশ-ইউএন উইমেনের সহযোগিতার অঙ্গীকার
- টানা ৪ দিনের ছুটির সুযোগ চাকরিজীবীদের
- দুপুরের মধ্যে ৯ অঞ্চলে ঝড়ের আভাস
- ব্রাজিল হারলে মন খারাপ হয়ে যায়: হিমি
- ৬৪ সেকেন্ডেই বাজিমাত! প্যারাগুয়ের বিদ্যুৎগতির গোলে হতবাক তুরস্ক
- ঢাকার বাতাসে কিছুটা স্বস্তি, দূষণের মাত্রা ‘মাঝারি’
- সাগরকলা কেন খাবেন, জেনে নিন পুষ্টিগুণ
- জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি ভালো আছেন
- স্কটল্যান্ডকে হারিয়ে প্রথম জয় মরক্কোর
- ব্রাজিলের দাপুটে জয়, হাইতিকে উড়িয়ে নকআউটের পথে সেলেসাও
- ট্রাম্পের মন্তব্যে ক্ষুব্ধ ইতালি, বাতিল পররাষ্ট্রমন্ত্রী
- দেশে ফিরলেন ৬০ হাজার ৫৮৮ হাজি, প্রানহাণী ৫৪
- ৪৩১ পদে নিয়োগ দেবে মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তর
- ছুটির দিনেও ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
- ইতিহাসের পাতায় মা-ছেলের মহাকাব্য
- ব্রাজিল নাকি হাইতি জিতবে, হাঙর রিতিনিয়ার ভবিষ্যদ্বাণী
- রোহিঙ্গা প্রত্যাবাসনে কার্যকর পদক্ষেপের আহ্বান
- এবার দেশেও স্বর্ণের দামে বড় ধস
- সন্ধ্যার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: সবার আগে নক-আউট পর্বে মেক্সিকো
- বাজারে স্বস্তি নেই, বাড়তি দামে হিমশিম খাচ্ছে ক্রেতা
- শিক্ষার্থীদের ইংরেজির মান নিয়ে প্রশ্ন রুমিন ফারহানার
- বদলাচ্ছে পুলিশের ইউনিফর্ম: শার্ট নীল-প্যান্ট খাকি
- মালয়েশিয়া হয়ে চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- বিশ্বকাপে ইতিহাস গড়লেন টোরি পেনসো











