পাকিস্তানে নিখোঁজ ভারতীয় শিখ নারীর ইসলাম ধর্ম গ্রহণ
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৮:৫৯ এএম, ১৬ নভেম্বর ২০২৫ রবিবার
ছবি: সংগৃহীত
পাকিস্তানে তীর্থযাত্রায় গিয়ে নিখোঁজ হওয়া ভারতের এক শিখ নারীকে শেষ পর্যন্ত পাকিস্তানেই পাওয়া গেছে। জানা গেছে, তিনি ইসলাম ধর্ম গ্রহণ করে স্থানীয় এক যুবককে বিয়ে করেছেন।
শিখ ধর্মের প্রবর্তক গুরু নানক দেবের ৫৫৫তম জন্মজয়ন্তী উপলক্ষে ‘প্রকাশ পর্ব’ উদযাপনে অংশ নিতে একটি তীর্থযাত্রী দলের সঙ্গে পাকিস্তানে গিয়েছিলেন পাঞ্জাবের কাপুরথালা জেলার ৫২ বছর বয়সী সরবজিৎ কর। ৪ নভেম্বর আটারি-ওয়াঘা সীমান্ত দিয়ে দেশটিতে প্রবেশ করেন তিনি। দ্বিপক্ষীয় চুক্তির আওতায় ১ হাজার ৯৯২ জন শিখ তীর্থযাত্রীর এই দলকে পাকিস্তানের বিভিন্ন ধর্মীয় স্থানে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছিল।
প্রায় ১০ দিন পাকিস্তানে অবস্থানের পর ১৩ নভেম্বর তীর্থযাত্রীরা ভারতে ফিরে আসেন। কিন্তু সরবজিৎ কর তাদের সঙ্গে ফেরেননি। তার অনুপস্থিতি ধরা পড়তেই ভারতীয় অভিবাসন বিভাগ বিষয়টি পাঞ্জাব পুলিশকে জানায়। পাঞ্জাব পুলিশ প্রাথমিক প্রতিবেদন একাধিক ভারতীয় সংস্থার কাছে পাঠায়, আর ভারতীয় মিশন সরবজিতের নিখোঁজ হওয়া নিয়ে পাকিস্তানি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে।
এরই মধ্যে কয়েক দিন পর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে উর্দুতে লেখা একটি নিকাহনামার ছবি। সেখানে উল্লেখ ছিল, সরবজিৎ কর ইসলাম ধর্ম গ্রহণ করে নিজের নতুন নাম রেখেছেন নূর হুসেইন এবং তিনি শেখুপুরার বাসিন্দা নাসির হুসেইন নামের এক যুবককে বিয়ে করেছেন। তাদের বিয়ের ঘটনা লাহোর থেকে প্রায় ৫৬ কিলোমিটার দূরের শেখুপুরায় হয়েছে।
ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, সরবজিৎ কর সম্ভবত পাকিস্তানে প্রবেশের সময় অভিবাসন ফরমে নিজের নাগরিকত্ব ও পাসপোর্ট নম্বর উল্লেখ করেননি। তার পাসপোর্ট পাঞ্জাবের মুক্তসার জেলায় ইস্যু করা। পাকিস্তান থেকে প্রস্থান এবং ভারতে ফেরার নথিতেও তার নাম পাওয়া যায়নি।
সরবজিতের আগে ভারতের করনাইল সিংয়ের সঙ্গে বিয়ে হয়েছিল। সেই দাম্পত্যের দুটি সন্তান রয়েছে। পরে তাদের বিচ্ছেদ হয়, আর সাবেক স্বামী প্রায় ৩০ বছর ধরে যুক্তরাজ্যে বসবাস করছেন।
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০











