পাকিস্তানে পালিয়ে গেলেন আফগান নারী ফুটবলাররা
খেলাধুলা ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৪:১২ পিএম, ১৬ সেপ্টেম্বর ২০২১ বৃহস্পতিবার
সংগৃহীত ছবি
আফগানিস্তানের যুব মহিলা দলের ফুটবলাররা পালিয়ে গিয়ে পাকিস্তানে আশ্রয় নিয়েছেন। পরিবার এবং কোচদের সঙ্গে তারা পাকিস্তানে পৌঁছেছেন। পাকিস্তানের লাহোরে গাদ্দাফি স্পোর্টস কমপ্লেক্সে রয়েছে এই যুব মহিলা দল। পাকিস্তান থেকে অন্য কোনো দেশে রাজনৈতিক আশ্রয় চাইবে তারা। খবর রয়টাসের্র।
আফগানিস্তানে তালেবান সরকার গঠনের পর থেকেই নারী অধিকার নিয়ে শঙ্কায় ছিলেন অনেকেই। মন্ত্রিসভা গঠন করলেও রাখা হয়নি কোনো নারীকে। শর্তজুড়ে দিয়ে পড়ালেখার অনুমতি দেওয়া হলেও খেলাধুলার ব্যাপারে শুরু থেকেই তালেবান জানিয়েছে, তাদের খেলাধুলার প্রয়োজন নেই।
সূত্র মতে, বর্তমান সরকার ৪০০ রকম খেলাধুলা অনুমোদনের কথা ভাবছে। কিন্তু এখানেও নারীর অংশগ্রহণ প্রায় অনিশ্চিত। এরই পরিপ্রেক্ষিতে দেশ ছেড়ে পালাচ্ছেন নারী খেলোয়াড়েরা।
তোরখাম সীমানা দিয়ে ৮১ জন খেলোয়াড় এরই মধ্যে পাকিস্তানে পৌঁছায়। আজ বৃহস্পতিবার আরও ৩৪ জনের যাওয়ার কথা রয়েছে।
পাকিস্তান ফুটবল ফেডারেশনের কর্মকর্তা উমার জিয়া বলেন, ৩০ দিনের মধ্যে অন্য দেশে চলে যাবেন তারা।
পাকিস্তান পৌঁছানোর পর আফগান নারী ফুটবলার দলকে স্বাগত জানিয়েছে পাকিস্তান। এ বিষয়ে পাকিস্তান ফুটবল ফেডারেশনের নোমান নাদিম এক টুইট বার্তায় বলেন, ‘তারা পাকিস্তানে প্রবেশের সময় ভিসা এবং আফগানিস্তানের বৈধ পাসপোর্ট দেখিয়েছে।’
১৫ আগস্ট কাবুল দখল করে তালেবান। এরপর থেকেই আফগানিস্তানের মহিলা খেলোয়াড়রা দেশ ছাড়তে থাকেন। মহিলা ফুটবল দলের সাবেক অধিনায়ক বলেছিলেন, খেলার সরঞ্জাম পুড়িয়ে ফেলতে এবং নেটমাধ্যম থেকে সমস্ত পরিচয় সরিয়ে ফেলতে।
গত ৮ সেপ্টেম্বর এক সাক্ষাৎকারে তালেবান নেতা বলেন, ‘ইসলাম ধর্মে এমন কিছু খেলার নিয়ম নেই, যেখানে শরীর দেখা যায়।’
উল্লেখ্য, ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত আফগানিস্তানে ক্ষমতায় ছিল তালেবান। সেই সময় মেয়েদের স্কুলে যাওয়া নিষিদ্ধসহ ছিল না কাজ করার অনুমতিও। এছাড়া সব ধরনের খেলা থেকে তাদের বিরত রাখা হয়।
- রাজধানী ঢাকা ও আশপাশে আজ বজ্রসহ বৃষ্টির আভাস
- মিরপুর স্টেডিয়ামে খেলা উপভোগ করছেন জাইমা রহমান
- বাজেটে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে শিক্ষাকে: শিক্ষামন্ত্রী
- অস্ট্রেলিয়ার পাঁচ শহরে মুক্তি পাচ্ছে ‘বনলতা সেন’
- বিডি-অসি সিরিজ, অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল বাংলাদেশ
- দেশজুড়ে বৃষ্টি-বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১০ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা
- চট্টগ্রামে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার
- রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে
- বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলকে রুখে দিল মরক্কো
- শেকড়ের সন্ধানে: কুমিল্লা আমার শেকড়, আমার গর্ব
- নতুন লুকে অভিনেত্রী সাদিয়া আয়মান, ভক্তদের ব্যাপক উচ্ছাস
- ৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে
- শিশুশ্রম নির্মূলে বাজেটে বাড়তি বরাদ্দ চাইলেন বক্তারা
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে কাল
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী
- বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান
- ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা
- শিশুশ্রম নির্মূলে বাজেটে বাড়তি বরাদ্দ চাইলেন বক্তারা
- শেকড়ের সন্ধানে: কুমিল্লা আমার শেকড়, আমার গর্ব
- বিশ্ববাজারে টানা দ্বিতীয় সপ্তাহে কমলো স্বর্ণের দাম
- ৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে
- রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে
- নেইমারকে ছাড়াই মরক্কো অভিযানে নামবে ব্রাজিল











