ঢাকা, রবিবার ১২, জুলাই ২০২৬ ১৫:৫৯:২৯ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
প্রাথমিকের বৃত্তির ফল প্রকাশ, যেভাবে জানা যাবে আঝোর বৃষ্টিতে ডুবেছে রাজধানী, দুর্ভোগে নগরবাসী বন্যা-পাহাড়ধসে চট্টগ্রামে ৬ দিনে ৪৩ জনের মৃত্যু ঢাকায় বৃষ্টি, জলাবদ্ধতায় জনদুর্ভোগ, কিছু স্কুলে পরীক্ষা বন্ধ এইচএসসি পরীক্ষার্থীদের জন্য ডিএমপির জরুরি নির্দেশনা ম্যারাডোনার রেকর্ড ভাঙলেন মেসি সেমিফাইনালে আর্জেন্টিনা, প্রতিপক্ষ কারা

পাকিস্তানে শিশু ধর্ষক ইমরানের ফাঁসি কার্যকর

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ০৯:৫০ পিএম, ১৮ অক্টোবর ২০১৮ বৃহস্পতিবার

পাকিস্তানে শিশু জয়নব আনসারিকে ধর্ষণের পর হত্যা মামলায় সাজাপ্রাপ্ত ইমরান আলির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। আজ বুধবার লাহোরের কট লাখপাত কারাগারে ফাঁসিতে ঝোলানো হয় তাকে। জয়নব ছাড়াও আরও সাতজন শিশুকে ধর্ষণের সঙ্গে জড়িত ছিলো ইমরান। খবর ডন নিউজের।

 


পাকিস্তানের সংবাদমাধ্যম ডন নিউজ জানায় ইমরান আলির ফাঁসি কার্যকরের সময় জয়নবের বাবা ও চাচা উপস্থিত ছিলেন। জয়নবের বাবা আমিন আনসারি বলেন, ‘হত্যাকারীকে আজ তার কর্মফল ভোগ করতে হলো।’



চলতি বছরের ৪ জানুয়ারি পাঞ্জাবের কাসুরের সাত বছরের শিশু জয়নব আনসারি নিখোঁজ হয়। কয়েকদিন পর শহরের একটি আবর্জনার স্তুপে তার মরদেহ পাওয়া যায়। ময়নাতদন্তে নিশ্চিত হওয়া যায় ধর্ষণের পর হত্যার শিকার সে।



এক বছরের মধ্যে বারোতম শিশু হিসেবে ধর্ষণের শিকার হওয়া জয়নবের মৃত্যুতে বিক্ষোভ ছড়িয়ে যায় সারা শহরে। ফরেনসিক পরীক্ষায় জানা যায়, জয়নবের শরীরে পাওয়া সন্দেহভাজন অপরাধীর ডিএনএ নমুনাটি আগে ধর্ষণের শিকার হওয়া সাতটি শিশুর শরীরেও পাওয়া গিয়েছিলো। পরে ইমরান আলীকে অপরাধী হিসেবে গ্রেফতার করা হলে সন্ত্রাসবিরোধী আদালতে শুরু হয় তার বিচার।



ফরেনসিক রিপোর্ট ও পলিগ্রাফিক পরীক্ষায় অপরাধ প্রমাণ হওয়ায় তাকে শিশু হত্যা, শিশু অপহরণ, শিশু ধর্ষণ এবং শিশুর সঙ্গে অস্বাভাবিক কর্মকাণ্ডের দায়ে অভিযুক্ত করে মৃত্যুদণ্ড দেয় আদালত।