ঢাকা, সোমবার ১৩, জুলাই ২০২৬ ৫:১৬:৫৫ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
প্রাথমিকের বৃত্তির ফল প্রকাশ, যেভাবে জানা যাবে আঝোর বৃষ্টিতে ডুবেছে রাজধানী, দুর্ভোগে নগরবাসী বন্যা-পাহাড়ধসে চট্টগ্রামে ৬ দিনে ৪৩ জনের মৃত্যু ঢাকায় বৃষ্টি, জলাবদ্ধতায় জনদুর্ভোগ, কিছু স্কুলে পরীক্ষা বন্ধ এইচএসসি পরীক্ষার্থীদের জন্য ডিএমপির জরুরি নির্দেশনা ম্যারাডোনার রেকর্ড ভাঙলেন মেসি সেমিফাইনালে আর্জেন্টিনা, প্রতিপক্ষ কারা

পাকিস্তানে সংসদ নির্বাচনে লড়বেন তৃতীয় লিঙ্গের প্রার্থী

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ১২:৩২ পিএম, ২১ জুলাই ২০১৮ শনিবার

আগামী ২৫ জুলাই পাকিস্তানে অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় নির্বাচন। এ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার সাহস করলো পাকিস্তানের তৃতীয় লিঙ্গের মানুষেরা।

 

এর মাধ্যমে দেশটিতে তৃতীয় লিঙ্গের মানুষের অধিকার আদায়ের সংগ্রাম আরও জোরালো হবে বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম। ২৫ জুলাইয়ের সাধারণ নির্বাচনে লড়বেন হিজড়া সম্প্রদায়ের মোট চারজন প্রার্থী।


নওয়াব আলী তাদের একজন। ছোটো বেলায় (১৩ বছর বয়সে) আত্মীয়ের দ্বারা ধর্ষণ ও ছেলে বন্ধুর দ্বারা এসিড সন্ত্রাসের শিকার নায়েবা আলীর জীবনটা মহাবিপর্যয়ের মধ্যে পড়ে যায়। এরপর আসে তার হরমোন পরিবর্তনের বিষয়টি। ক্রমান্বয়ে বেড়ে উঠতে থাকেন একজন হিজড়া হিসেবে। তবে সেখান থেকে ঘুরে দাঁড়ায় নায়েবা আলী। নেন বিশ্ববিদল্যালয় থেকে সর্বোচ্চ ডিগ্রি।

 

বিবিসির সঙ্গে দেওয়া সাক্ষাৎকারে নায়েবা আলী বলেন, রাজনৈতিক শক্তি ও দেশের মূল প্রতিষ্ঠানগুলোর অংশ হওয়া ছাড়া হিজড়াদের অধিকার পুরোপুরিভাবে আদায় করা সম্ভব নয়।

 

দীর্ঘদিন ধরেই প্রতিক্রিয়াশীল পাকিস্তানে হিজড়ারা অধিকার বঞ্চিত হয়ে রয়েছেন। তারা শিক্ষা, কর্মক্ষেত্র এবং স্বাস্থ্যসেবায় অনেক পিছিয়ে রয়েছে। তবে তৃতীয় লিঙ্গের মানুষদের জাতীয় পরিচয়পত্র দিয়ে দেশটি হিজরাদের অধিকার দেওয়ার রাষ্ট্রে জায়গা করে নিয়েছে।

 

এদিকে গত বছর-ই দেশটি তৃতীয় লিঙ্গের মানুষদের পাসপোর্ট দেওয়া শুরু করেছে। চলতি বছর মে মাসে ৫ লাখ তৃতীয় লিঙ্গের মানুষকে শিক্ষা-খাদ্য-স্বাস্থ্যসহ মৌলিক অধিকার নিশ্চিতে একটি আইন পাশ করে। এ ছাড়া তাদের বিরুদ্ধে কোনো ধরণের বৈষম্য করা যাবে না বলেও মত তাদের।

সূত্র : বিবিসি