পাকিস্তানের কাছে মাত্র ৮ রানে হারলো রুমানারা
খেলাধুলা ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:৫৫ পিএম, ৭ নভেম্বর ২০১৮ বুধবার
ছবি : সংগ্রহ করা
নারী বিশ্ব টি-টোয়েন্টি খেলতে গিয়ে নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচে আয়ারল্যান্ড নারী দলকে ৬ উইকেটে উড়িয়ে দিয়েছিল বাংলাদেশ নারী ক্রিকেট দল। তবে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে অল্পের জন্য পাকিস্তানকে হারাতে পারেননি সালমা-রুমানারা।
মূল আসরে নিজেদের প্রথম ম্যাচের ভেন্যু গায়ানার প্রোভিডেন্স স্টেডিয়ামে মাত্র ৮ রানের জন্য হেরে গিয়েছে বাংলাদেশ। পাকিস্তানের করা ১০৬ রানের জবাবে নির্ধারিত ২০ ওভারে বাংলাদেশের ইনিংস থেমেছে ৯ উইকেটে ৯৮ রান করে।
মঙ্গলবার দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে টসে হেরে আগে বোলিং করতে নামে বাংলাদেশ। সালমা-জাহানারাদের নিয়ন্ত্রিত বোলিংয়ে নিজেদের ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১০৬ রানের বেশি করতে পারেনি পাকিস্তান। তাদের পক্ষে ব্যাট হাতে বিসমাহ মারুফ ২২, জাভেরিয়া খান ২১, নিদা দার ১৯ ও আয়েশা জাফর খেলেন ১৮ রানের ইনিংস।
বাংলাদেশের পক্ষে বল হাতে ২টি করে উইকেট নেন খাদিজা তুল কুবরা ও সালমা খাতুন। ১টি করে উইকেট দখল করেন রুমানা আহমেদ ও ফাহিমা খাতুন। কোনো উইকেট না পেলেও ৪ ওভার বোলিং করে মাত্র ১৭ রান খরচ করেন জাহানারা আলম।
ব্যাটিংয়ে নেমে অল্পতেই ফিরে যান বাংলাদেশের প্রথম তিন ব্যাটসম্যান। শামীমা সুলতানা ৯, আয়েশা রহমান ৮ ও জাহানারা ফিরে যান ২ রান করে। ২২ রানে তিন উইকেট হারিয়ে ফেলে বাংলাদেশ।
প্রাথমিক ধাক্কা সামাল দিতে গিয়ে মন্থর ব্যাটিং করেন ফারজানা হক। তার ব্যাট থেকে ৪১ বলে ২৮ রানের ইনিংস। এছাড়া রুমানা ১০, লতা মন্ডল ১০ ও সালমা ৯ রানের ইনিংস খেললে ৯৮ রানেই থেমে যায় বাংলাদেশের ইনিংস।
- তোষামোদ নয়, সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর
- নিউইয়র্ক সফরে যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- স্পেনের সামনে আজ কেপ ভার্দে, কোথায় এই দ্বীপরাষ্ট্র?
- যুক্তরাষ্ট্র ও ইরানের শান্তিচুক্তি চূড়ান্ত, শুক্রবার স্বাক্ষর
- ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি: তেল সস্তা, এশিয়ার শেয়ার বাজার চাঙা
- ফের চালু হচ্ছে বিমানের ঢাকা-নারিতা রুট
- সন্ধ্যার মধ্যে দেশের ১২ অঞ্চলে বজ্রবৃষ্টি হতে পারে
- এইচএসসি পরীক্ষার চূড়ান্ত কেন্দ্র তালিকা প্রকাশ
- দেশে প্রায় ৬ হাজার টাকা বাড়ল স্বর্ণের দাম
- বেনজীরের গ্রেপ্তারের খবরে পরী লিখলেন ‘মজা’
- স্পেনের বিশ্বকাপ শুরু হচ্ছে আজ রাতে
- বৃষ্টিভেজা প্রেমের দূত কদম: বর্ষার হৃদয়ে ফোটা এক অনন্ত সৌন্দর্য
- প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ়
- আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও
- ঢাকার বাতাসে সুখবর, দূষণের শীর্ষে বাগদাদ
- বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলকে রুখে দিল মরক্কো
- রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে
- চট্টগ্রামে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার
- কনোলির বিধ্বংসী ইনিংসে অস্ট্রেলিয়ার নাটকীয় জয়
- প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ়
- আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও
- বাজেটে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে শিক্ষাকে: শিক্ষামন্ত্রী
- এইচএসসি পরীক্ষায়ও থাকছে সিসিটিভির নজরদারি
- নারীদের জন্য ১৫০০ বেডের দুটি হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী
- মিরপুর স্টেডিয়ামে খেলা উপভোগ করছেন জাইমা রহমান
- রাজধানী ঢাকা ও আশপাশে আজ বজ্রসহ বৃষ্টির আভাস
- ঢাকার বাতাসে সুখবর, দূষণের শীর্ষে বাগদাদ
- বিডি-অসি সিরিজ, অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল বাংলাদেশ
- অস্ট্রেলিয়ার পাঁচ শহরে মুক্তি পাচ্ছে ‘বনলতা সেন’
- ফের চালু হচ্ছে বিমানের ঢাকা-নারিতা রুট











