পাকিস্তানের মধ্যস্থতায় শুক্রবার বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র-ইরান
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:২৯ এএম, ৮ এপ্রিল ২০২৬ বুধবার
প্রতীকী ছবি।
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ও ইরান তাদের মিত্রদের সঙ্গে সব সংঘাতপূর্ণ এলাকায় তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। এর মধ্যে লেবাননও অন্তর্ভুক্ত রয়েছে।
আজ বুধবার (৮ এপ্রিল) ভোরে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, গভীর বিনয়ের সঙ্গে জানাচ্ছি, ইসলামিক রিপাবলিক অব ইরান ও যুক্তরাষ্ট্রসহ তাদের মিত্ররা সর্বত্র, এমনকি লেবাননেও অবিলম্বে কার্যকর যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। খবর আনাদোলুর।
এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেন, তিনি ইরানে হামলা দুই সপ্তাহের জন্য স্থগিত করতে সম্মত হয়েছেন।
শাহবাজ শরিফ জানান, চূড়ান্ত সমঝোতায় পৌঁছাতে আগামী শুক্রবার (১০ এপ্রিল) ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিদের আমন্ত্রণ জানানো হয়েছে।
পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, উভয় পক্ষই অসাধারণ প্রজ্ঞা ও বোঝাপড়ার পরিচয় দিয়েছে এবং শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় গঠনমূলকভাবে যুক্ত রয়েছে।
একই সঙ্গে তিনি আশাবাদ ব্যক্ত করেন যে ‘ইসলামাবাদ আলোচনা’ সফল হবে এবং এর মাধ্যমে টেকসই শান্তি প্রতিষ্ঠা সম্ভব হবে। ভবিষ্যতে আরও ইতিবাচক খবর আসবে বলেও আশা প্রকাশ করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী।
- সেই বৃদ্ধার ছেলে যুগ্মসচিব আনিসুরকে প্রত্যাহার
- ইউএনজিএ নির্বাচনে জয় ১৭ কোটি বাংলাদেশির: শামা
- নিলামে উঠছে পেলের প্রথম বিশ্বকাপ জার্সি
- মিরপুরের বৃদ্ধার মৃত্যু: তদন্ত কমিটি চেয়ে রিট
- সোনা: পৃথিবীর সবচেয়ে কাঙ্ক্ষিত ধাতুর গল্প
- এবার বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম
- তৃণমূলের সব সাংগঠনিক কমিটি ভেঙে দিলেন মমতা
- হামে প্রাণ গেল আরো ৭ শিশুর, মোট মৃত্যু ৬০০ ছাড়ালো
- সাগরিকার শেষ সময়ের গোলে সাফের ফাইনালে বাংলাদেশ
- এক মামলায় জামিন পেলেন দীপু মনি, ছয়টিতে রুল
- নারীদের টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে নিগার-তৃষ্ণার উন্নতি
- হায় জীবন, মায়ের মরদেহের পাশে পচে যায় মানবিকতা!
- ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে
- নারী-শিশু নির্যাতন প্রতিরোধে শিগগিরই দেশব্যাপী কর্মসূচি
- খানজাহান আলী (রহ:) মাজারের দিঘির কুমিরটি সরিয়ে নেয়া হবে
- ডরোথি হাইট: নাগরিক অধিকার আন্দোলনের ‘গডমাদার’
- কুমিরে টেনে নেয়া শিশু ফাতেমার লাশ উদ্ধার
- ভাঙ্গায় ট্রাকে গাড়ির ধাক্কা, শিশুসহ নিহত ৫
- রামিসা হত্যা মামলায় আজ থেকে সাক্ষ্যগ্রহণ
- রামিসা হত্যা: দোষির সর্বোচ্চ শাস্তির দাবি রামিসার বাবার
- টেনিসে ফিরছেন টেনিস কিংবদন্তি সেরেনা
- সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে পেন্টাগন
- মধ্যপ্রাচ্য উত্তেজনায় আবারও কমল স্বর্ণের দাম
- বায়ু দূষণে শীর্ষে কিনশাসা, ঢাকার অবস্থান ১২
- দুপুরের মধ্যে যে অঞ্চলে ঝড়ের শঙ্কা
- ৩ পদে নিয়োগ দেবে একুশে টেলিভিশন
- মায়ের মরদেহে পচন, যুগ্ম-সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে
- ত্রিদেশিয় সিরিজে প্রথম জয় পেল বাংলাদেশের মেয়েরা
- দরোজায় কড়া নাড়ছে ফুটবলের মহা আয়োজন
- ছুটি শেষে সচিবালয়ে ফিরেছে কর্মচাঞ্চল্য





