পাঞ্জাবে বাস খাদে পড়ে নারী-শিশুসহ নিহত ১৪
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৫:০২ পিএম, ২০ ফেব্রুয়ারি ২০২৩ সোমবার
ফাইল ছবি
পাকিস্তানের পাঞ্জাবে একটি বাস খাদে পড়ে নারী-শিশুসহ ১৪ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। এ ঘটনায় আহত হয়েছে আরো অন্তত ৬৪ জন। রোববার রাতে পাঞ্জাবের চাকওয়াল জেলার কালার কাহার শহরের হতাহতের এই ঘটনা ঘটে। সোমবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডন।
চাকওয়ালের ডেপুটি কমিশনার কুরাতুলাইন মালিক ডনকে বলেন, একটি বিয়ের অনুষ্ঠান শেষে যাত্রীরা ইসলামাবাদ থেকে লাহোর ফেরার পথে মহাসড়কে আকাবাঁকা পথের মধ্যে দিয়ে যাওয়ার সময় বাসটির ব্রেক-ফেল হয় এবং বিপরীত দিক থেকে আসা দুটি গাড়িকে ধাক্কা দেয়। এতে বাসটি খাদে পড়ে গেলে প্রাণহানির ঘটনা ঘটে।
উদ্ধারকারী কর্মী ও পুলিশের তথ্য অনুযায়ী, সড়ক দুর্ঘটনার পর ঘটনাস্থলে ১২ জন যাত্রী মারা যান এবং অন্য দু’জন হাসপাতালে মারা যান। এছাড়া মর্মান্তিক এই দুর্ঘটনায় বাসের চালকও নিহত হয়েছেন। গুরুতর আহত ছয় যাত্রীকে রাওয়ালপিন্ডিতে নিয়ে যাওয়া হয়েছে। দুই মাসেরও কম সময়ে পাকিস্তানে এটি চতুর্থ বড় সড়ক দুর্ঘটনা।
এ ঘটনায় দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ শোক প্রকাশ করেন ও নিহতদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। তিনি আহত ব্যক্তিদের সর্বোত্তম চিকিৎসা সুবিধা প্রদানের জন্য কর্তৃপক্ষকে নির্দেশ দেন এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন।
- বৃষ্টিভেজা প্রেমের দূত কদম: বর্ষার হৃদয়ে ফোটা এক অনন্ত সৌন্দর্য
- প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ়
- আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও
- ঢাকার বাতাসে সুখবর, দূষণের শীর্ষে বাগদাদ
- নারীদের জন্য ১৫০০ বেডের দুটি হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী
- হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
- কনোলির বিধ্বংসী ইনিংসে অস্ট্রেলিয়ার নাটকীয় জয়
- রেকর্ড গড়া জয়ে বিশ্বকাপ অভিযান শুরু বাংলাদেশের
- এইচএসসি পরীক্ষায়ও থাকছে সিসিটিভির নজরদারি
- রাজধানী ঢাকা ও আশপাশে আজ বজ্রসহ বৃষ্টির আভাস
- মিরপুর স্টেডিয়ামে খেলা উপভোগ করছেন জাইমা রহমান
- বাজেটে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে শিক্ষাকে: শিক্ষামন্ত্রী
- অস্ট্রেলিয়ার পাঁচ শহরে মুক্তি পাচ্ছে ‘বনলতা সেন’
- বিডি-অসি সিরিজ, অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল বাংলাদেশ
- দেশজুড়ে বৃষ্টি-বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১০ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা
- বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলকে রুখে দিল মরক্কো
- রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে
- চট্টগ্রামে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার