ঢাকা, মঙ্গলবার ১৪, জুলাই ২০২৬ ৫:৫৯:৪৯ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বন্যায় প্রাণহানী বেড়ে ৫১, ক্ষতিগ্রস্ত ১০ লাখ মানুষ আগামী ৫ বছরে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী ব্যাংককের বারে ভয়াবহ আগুন, প্রাণ গেল ২৭ জনের ১৭ বছর পর রাজধানীতে সর্বোচ্চ বৃষ্টিপাত দেশজুড়ে আজও অতিভারী বৃষ্টির শঙ্কা

পাপুয়ায় অপুষ্টি ও হামে ৫৯ শিশুর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ০৪:৪২ পিএম, ১৭ জানুয়ারি ২০১৮ বুধবার

ইন্দোনেশিয়ার পূর্ব প্রান্তের পাপুয়া প্রদেশে অপুষ্টিজনিত রোগ ও হামে গত কয়েক মাসে অন্তত ৫৯ শিশু মারা গেছে।


মঙ্গলবার দেশটির এক সামরিক মুখপাত্র এ কথা জানান।


এর কারণ হিসেবে তিনি প্রত্যন্ত অঞ্চলে চিকিৎসা সেবার অপ্রতুলতার বিষয়টি তুলে ধরেন।


প্রেসিডেন্ট জোকো উইদোদো ২০১৪ সালে দ্বীপটিতে অবকাঠামো ব্যবস্থার উন্নয়নের অঙ্গীকার করার পরই সবচেয়ে বেশি শিশু মারা গেছে বলে বলা হচ্ছে। খবর বার্তা সংস্থা এএফপি’র।


প্রত্যন্ত আসমাত অঞ্চলে হাম ও অপুষ্টিজনিত রোগে আক্রান্ত হয়ে অন্তত ৫৯ শিশু মারা গেছে।


পাপুয়ার সামরিক মুখপাত্র মুহাম্মদ আইদি বলেন, ওই এলাকার চিকিৎসক সংকট রয়েছে।


তিনি আরো বলেন, স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তা আমাদের এই শিশুদের মৃত্যুর বিষয়টি জানিয়েছেন।


আসমাতে প্রায় ১ লাখ ২৯ হাজার মানুষ বাস করে।