ঢাকা, সোমবার ২৩, মার্চ ২০২৬ ২:৫১:১০ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
একাত্তরে গণহত্যাকে স্বীকৃতির দাবিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব কুমিল্লায় যাত্রীবাহী বাসে ট্রেনের ধাক্কা, নিহত ১২ দেশের বাজারে সোনার দামে বড় পতন নারী ফুটবলের বিকাশে নতুন সিদ্ধান্ত ফিফার কুমিল্লায় ট্রেন দুর্ঘটনা: ২ গেটম্যান বরখাস্ত, তদন্তে ৩ কমিটি অনেক নারী এখনও ন্যায়বিচার থেকে বঞ্চিত: এড. দিলশাদ

পার্বতীপুর স্টেশন থেকে ফের ডেমু ট্রেনের যাত্রা শুরু

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৯:০৫ পিএম, ৯ অক্টোবর ২০২২ রবিবার

ফাইল ছবি

ফাইল ছবি

দিনাজপুরের পার্বতীপুর রেল জংশন থেকে প্রত্যাশিত ডেমু ট্রেন (ডিজেল ইলেকট্রিক মাল্টিপল ইউনিট) বাণিজ্যিক ভাবে আবারও যাত্রী নিয়ে যাত্রা শুরু করেছে।

রবিবার দুপুর ১২টার দিকে রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন পার্বতীপুর রেল জংশন ষ্টেশনে আনুষ্ঠানিকভাবে এই ট্রেনের চলাচল উদ্ধোধন করেন। ট্রেনটি পার্বতীপুর-রংপুর রুটে চলাচল করবে।

দীর্ঘ দিন ধরে অকেজো হয়ে পড়ে থাকা চীনা প্রযুক্তি সরিয়ে দেশী প্রযুক্তির মাধ্যমে বাংলাদেশের প্রকৌশলীরা ১টি ডেমু ট্রেন চালু করতে সক্ষম হয়েছে।

বাংলাদেশ রেলওয়ে রাজশাহী অঞ্চলের মহাব্যবস্থাপক অসীম কুমার তালুকদার জানান, চীনের তৈরী এই ডেমু ট্রেনের কন্ট্রোলিং সিষ্টেম খুবই জটিল ছিলো। বর্তমানে এটি সহজ করা হয়েছে। ১৫ দিন ডেমু ট্রেন রংপুর পার্বতীপুরে চলাচল করবে পরবর্তী আরও তিনটি রুটে আমরা এই ট্রেনটিকে পরিচালনা করতে সক্ষম হবো।

উল্লেখ্য যে গত ২০২০ সালে করোনা কালিন সময়ে এই ডেমু ট্রেনটি অকেজো হয়ে পরে। ২০১৩ সালে ৬০০ কোটি টাকা ব্যয়ে চীন থেকে ২০টি ডেমু ট্রেন আনা হয়।