পালিত হচ্ছে বিশ্ব শিক্ষক দিবস
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:২৫ পিএম, ৫ অক্টোবর ২০১৯ শনিবার
ছবি: সংগৃহীত
‘বিশ্ব শিক্ষক দিবস’ আজ। ১৯৯৪ সাল থেকে জাতিসংঘের অঙ্গসংস্থা ইউনেস্কোর উদ্যোগে প্রতিবছর ৫ অক্টোবর এই দিবসটি উদযাপিত হয়। এবারের শিক্ষক দিবসের প্রতিপাদ্য – ‘শিক্ষার অধিকার মানে হচ্ছে উপযুক্ত শিক্ষক পাওয়ার অধিকার’।
ইউনেস্কোর মতে, বিশ্ব শিক্ষক দিবস শিক্ষা আর উন্নয়নের ক্ষেত্রে শিক্ষকদের অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ পালন করা হয়ে থাকে। বিশ্বের ১০০টি দেশে এই দিবসটি পালিত হয়। এই দিবসটি পালনে এডুকেশন ইন্টারন্যাশনাল এবং তার সহযোগী সদস্য সংগঠন মূল ভূমিকা রাখে।
বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও আজ দিবসটি পালিত করা হচ্ছে। এই উপলক্ষে বিভিন্ন শিক্ষক সংগঠন আলোচনা সভার পাশাপাশি শোভাযাত্রাসহ নানা কর্মসূচি হাতে নিয়েছে।
দিবসটি উপলক্ষে বেলা সাড়ে ১১টার দিকে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ‘বঙ্গবন্ধুর শিক্ষা ভাবনা; অর্জন ও মানোন্নয়নে আমাদের করণীয়’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। এছাড়া, দুপুর আড়াইটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মোজাফফর আহমদ অডিটরিয়ামে ‘বঙ্গবন্ধুর শিক্ষা দর্শন ও বর্তমান প্রেক্ষিত’ শীর্ষক সেমিনারের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তিনি।
এদিকে, বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে নানা কর্মসূচি হাতে নিয়েছে শিক্ষক সংগঠনগুলো। সকাল সাড়ে ১০টায় প্রেসক্লাবের সামনে একটি র্যালির আয়োজন করে বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ)। একই সময় পাবলিক লাইব্রেরিতে এক আলোচনা সভায় আয়োজন করে বাংলাদেশ শিক্ষক ইউনিয়ন। এছাড়া সকাল সাড়ে ১০টায় ব্যানবেইসে একটি আলোচনা সভার আয়োজন করে স্বাধীনতা শিক্ষক পরিষদ (স্বশিপ)।
বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ শিক্ষক সমিতি (নজরুল)। একই সময়ে খিলগাঁওয়ের হুসেন মোহাম্মদ এরশাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে বঙ্গবন্ধু প্রাথমিক শিক্ষা গবেষণা পরিষদ। এছাড়া, বিকেল ৪টায় রাজধানীর এলিফেন্ট রোডের গোল্ডেন কলেজে এক আলোচনা সভা করছে বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি ও বাংলাদেশ অধ্যক্ষ পরিষদ (বাকশিস-বিপিসি)।
-জেডসি
- ইরানের বিরুদ্ধে কোনো যুদ্ধে অংশ নেবে না ইতালি: মেলোনি
- ফুটবল বিশ্বকাপে গোলের নতুন মাইলফলক
- শেখ হাসিনাকে ফেরানোর চেষ্টায় কূটনৈতিক ঘাটতি নেই: শামা ওবায়েদ
- রাজধানীতে বসছে আরও ২০০ এআই ক্যামেরা
- মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার ৭০ বছর পর ব্রিটিশ নারীর সাজা পরিবর্তন
- এক দশকে ১৫শ নরমাল ডেলিভারি করিয়েছেন লিলি
- মিশরে সুরের জাদুতে মঞ্চ মাতাবেন শাকিরা
- যে ৫ অভ্যাস বদলে দিতে পারে পুরো দিন
- সোনার দাম আরও কমলো, কমেছে রুপাও
- শিক্ষক পদে ৪৬ হাজার পরীক্ষার্থীর ফল পুনরায় প্রকাশের নির্দেশ
- ফ্রান্স-মরক্কো কোয়ার্টার ফাইনাল আজ
- জেনে নিন জাপানিদের দীর্ঘ জীবনের রহস্য কী
- ঢাকাসহ ২০ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির শঙ্কা
- আজ চিরনিদ্রায় শায়িত হবেন আয়াতুল্লাহ খামেনি
- সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা
- কোষ্ঠকাঠিন্যের অবসান ঘটায় যে ১১টি ঘরোয়া উপায়
- পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয়
- চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত
- কোয়ার্টার ফাইনালের লাইনআপ চূড়ান্ত, কে কার মুখোমুখি
- দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
- আর্জেন্টিনার অবিশ্বাস্য প্রত্যাবর্তন: তারকারা কে কী বললেন
- চট্টগ্রামে পাহাড় ধসে নারীর মৃত্যু
- পরিবেশ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. ফাহমিদা খানম
- কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ
- বান্দরবানে পাহাড়ধস, ঘুমন্ত অবস্থায় শিশুসহ ৫ জনের প্রাণহানি
- জেনে নিন জাপানিদের দীর্ঘ জীবনের রহস্য কী
- সাজেক ভ্যালি বন্ধ, সড়ক ও নৌযোগাযোগ বিচ্ছিন্ন
- দেশের ১৬ জেলায় বন্যার আভাস
- আজ চিরনিদ্রায় শায়িত হবেন আয়াতুল্লাহ খামেনি
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হচ্ছেন আইরিন খান











