পালিয়ে যেভাবে নোবেল পুরস্কার নিতে এসেছেন মাচাদো
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:০৮ এএম, ১৪ ডিসেম্বর ২০২৫ রবিবার
ছবি: সংগৃহীত
ভেনেজুয়েলার বিরোধী দলীয় নেতা মারিয়া কোরিনা মাচাদো গত পরশুদিন হঠাৎ করেই নরওয়ের রাজধানী অসলোতে পৌঁছান। শান্তিতে নোবেলজয়ী এ নারী তার নোবেল পুরস্কার গ্রহণ করেছেন।
ভেনেজুয়েলায় আত্মগোপনে থাকা মাচাদোকে দেশ থেকে পালাতে সহায়তা করেছে ‘গ্রে বুল রেসকিউ ফাউন্ডেশন’ নামে একটি সংস্থা।
সংস্থাটির প্রধান ব্রায়ান স্টার্ন বিবিসিকে জানিয়েছেন, লুকিয়ে থাকা মাচাদোকে উদ্ধারের এ অভিযানের নাম দেওয়া হয় ‘অপারেশন গোল্ডেন ডিনামাইট’।
এই অভিযানের অংশ হিসেবে মাচাদোকে প্রথমে লুকিয়ে থাকা বাড়ি থেকে প্রথমে একটি অস্থায়ী বাড়িতে আনা হয়। সেখান থেকে সমুদ্রের পাড়ে নিয়ে আসা হয়। এরপর তাকে তোলা হয় একটি ছোট নৌকায়। উত্তাল সমুদ্রে ছোট নৌকা দিয়ে এনে আরেকটি বড় নৌকায় তোলা হয় তাকে। ওই নৌকাতে করেই যান এমন একটি জায়গায়, যেখান থেকে বিমানে চড়েন তিনি। ওই বিমান তাকে অসলোতে নিয়ে আসে।
ব্রায়ান স্টার্ন বলেছেন, “সাগর (ছিল) খুবই উত্তাল, ঘুটঘুটে অন্ধকার। যোগাযোগের জন্য আমরা ফ্লাসলাইট ব্যবহার করছিল। পুরো বিষয়টি ছিল ভয়ানক। অনেক কিছু ভুল হতে পারত।”
সাগরের একেকটি ঢেউ ১০ ফুট উঁচু ছিল জানিয়ে তিনি বলেছেন, আমরা সবাই ভিজে গিয়েছিলাম।
এই পুরো জার্নিতে মাচাদো কোনো অভিযোগ করেননি বলে জানিয়েছেন তিনি। তবে তাকে একটি শীতবস্ত্র দেওয়া হয়েছিল।
ভেনেজুয়েলায় যদি যুদ্ধ বেঁধে যায় এমন আশঙ্কা থেকে দীর্ঘদিন ধরেই ক্যারিবিয়ান অঞ্চলে প্রস্তুতি নিচ্ছে গ্রে বুল রেসকিউ ফাউন্ডেশন। সত্যি সত্যি যুদ্ধ বাঁধলে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যের নাগরিক ও অন্যান্যদের ভেনেজুয়েলা থেকে বের করে আনার কাজ করবে তারা।
মাচাদো অসলোতে পৌঁছে জানিয়েছিলেন, যুক্তরাষ্ট্র তাকে সহায়তা করেছে। তাকে পালিয়ে যেতে সহায়তা করা সংস্থাটি যুক্তরাষ্ট্রভিত্তিক। তবে মার্কিন সরকার তাদের কোনো সহায়তা করেনি বলে জানিয়েছেন বায়ার্ন। তারা দাতাদের টাকায় মাচাদোকে অসলো নিয়ে এসেছেন।
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০











