ঢাকা, মঙ্গলবার ২১, জুলাই ২০২৬ ৩:২০:০৯ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
দীর্ঘ সময় গ্যাস সংকটে ভুগবেন যেসব এলাকার বাসিন্দারা পেরুতে ৫.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ৬ উজানের ঢল আর ভারি বৃষ্টিতে বাড়ছে তিস্তার পানি হার মেনে নিয়ে যা বললেন মেসি গোল্ডেন বল জিতলেন রদ্রি, গোল্ডেন গ্লাভ পেলেন সিমন টানা দ্বিতীয়বার গোল্ডেন বুট জিতলেন এমবাপ্পে আর্জেন্টিনাকে কাঁদিয়ে ১৬ বছর পর বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

পাষন্ড বাবার কান্ড : তিন মেয়েকে গলা কেটে জবাই

আপডেট: ০৮:০৫ এএম, ১৫ মে ২০১৫ শুক্রবার

1431661053স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, কক্সবাজার : কক্সবাজারের চকরিয়া উপজেলায় নিজের তিন শিশু মেয়ের গলা কেটে হত্যা করেছে পাষণ্ড পিতা আব্দুল গণি। ছোট শিশুটির বয়স মাত্র ১১ মাস। গতকাল বৃহস্পতিবার গভীর রাতে চকরিয়ার বদরখালী ইউনিয়নের ২ নং ওয়ার্ডের ১নং ঘোনার চৌধুরী পাড়ায় এ মর্মান্তিক হতাকাণ্ড ঘটে। নিহত শিশুরা হলো আয়শা সিদ্দিকী (১১), শিরু জান্নাত শিউলি (৮) এবং সারাবান তাহুরা (১১ মাস)। আব্দুল গণির স্ত্রী ফাতেমা বেগমের বরাত দিয়ে সংশ্লিষ্ট থানা জানায়, দুই বছর থেকে স্বামী-স্ত্রীর মধ্যে দাম্পত্য কলহ চলছিলো। সেই কলহের জের ধরেই এই হত্যাকাণ্ড ঘটায় পাষণ্ড পিতা। নিহতদের মা ফাতেমা বেগম জানান, গত ২ বছর যাবত তার স্বামী (আব্দুল গণি) আরেকটি বিয়ে করার পায়তারা করে আসছিলো। এ নিয়ে সংসারে অশান্তি চলে। প্রায় সময় সে বাড়ি থেকে পালিয়ে যেতো। ফাতেমা জানান, গত সপ্তাহ থেকে সংসারের কোনো খোঁজ-খবর রাখেনি সগণি। এ কারণে তিনি স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য খাইরুশ বশরকে বিচার দেন। বৃহস্পতিবার (১৪ মে) রাতে স্থানীয় ইউনিয়ন পরিষদ কার্যালয়ে সালিশি বৈঠক হয়। বৈঠকে দু’জনের মধ্যে সমঝোতা করে দেন স্থানীয় মরুব্বিরা। বৈঠক শেষে আব্দুল গণি ফাতেমাকে খুন করার হুমকি দেয়। এতে ভয় পেয়ে ফাতেমা একমাত্র ছেলে রিফাতকে সাথে নিয়ে রাতেই তার মায়ের সঙ্গে মামার বাড়ি চলে যান। নিহত শিশুদের মামা আজগর আলী জানান, ঘাতক আব্দুল গণি রাত ৩টার দিকে তার মুঠোফোনে ফোন করে তিন কন্যাকে খুন করেছে বলে জানায়। এ খবর পেয়ে ফাতেমা সকালে নিজ বাড়িতে এসে তিন শিশু কন্যার মরদেহ দেখতে পান। শেষ খবর পাওয়া পর্যন্ত নিহত শিশুদের মরদেহ ময়নাতদন্তে জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে নেওয়া হয়। পুলিশ বলছে, ঘাতক আব্দুল গণিকে গ্রেফতারের জন্য পুলিশের অভিযান চলছে। ১৫.০৫.২০১৫