পাসপোর্ট নবায়ন নিয়ে নাগরিকদের জন্য সতর্কতা জারি যুক্তরাষ্ট্রের
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:৪২ এএম, ১৮ ফেব্রুয়ারি ২০২৬ বুধবার
ফাইল ছবি।
মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাসরত প্রবাসী এবং নাগরিকদের জন্য পাসপোর্ট নবায়ন সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ সতর্কতা জারি করেছে দেশটির স্টেট ডিপার্টমেন্ট।
সম্প্রতি এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নতুন পাসপোর্টের জন্য আবেদন করার সাথে সাথেই আবেদনকারীর বর্তমান বা পুরোনো পাসপোর্টটি ‹অটোমেটিক› বা স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে। ফলে নতুন পাসপোর্ট হাতে পাওয়ার আগে পুরোনোটি ব্যবহার করে কোনো আন্তর্জাতিক ভ্রমণ করা সম্ভব হবে না।
সাধারণত অনেক ভ্রমণকারী মনে করেন, নতুন পাসপোর্টের আবেদন করলেও হাতে না পাওয়া পর্যন্ত পুরোনো পাসপোর্টটির মেয়াদ থাকলে সেটি ব্যবহার করা যাবে। কিন্তু স্টেট ডিপার্টমেন্ট স্পষ্ট করে জানিয়েছে, অনলাইন বা ডাকযোগে নবায়নের প্রক্রিয়া শুরু হওয়ার মুহূর্ত থেকেই পুরোনো পাসপোর্টটি আন্তর্জাতিক ভ্রমণের জন্য অকার্যকর হয়ে পড়ে। এমনকি যদি পুরোনো পাসপোর্টের গায়ে মেয়াদের তারিখ বাকিও থাকে, তবুও সেটি আর কোনো দেশের ইমিগ্রেশনে গ্রহণযোগ্য হবে না। ইতিমধ্যেই এই নিয়মের কারণে অনেক ভ্রমণকারী বিমানবন্দরে গিয়ে বিড়ম্বনার শিকার হয়েছেন।
অনেক ক্ষেত্রে দেখা গেছে, যাত্রীরা টিকিট বুক করে বিমানবন্দরে পৌঁছানোর পর জানতে পেরেছেন তাদের পাসপোর্টটি সিস্টেম থেকে বাতিল করা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই নিজেদের তিক্ত অভিজ্ঞতা শেয়ার করেছেন।
একজন ভুক্তভোগী জানান, ভ্রমণে যাওয়ার মাত্র একদিন আগে তিনি অনলাইনে পাসপোর্ট নবায়নের আবেদন করেছিলেন, যার ফলে তার নির্ধারিত আন্তর্জাতিক ট্রিপটি বাতিল করতে হয়।
মূলত নিরাপত্তা নিশ্চিত করতে এবং জালিয়াতি রোধে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। মার্কিন আইন অনুযায়ী, কোনো নাগরিক একই সময়ে একাধিক বৈধ পাসপোর্ট বই বা কার্ড সঙ্গে রাখতে পারেন না। তাই নতুন আবেদনের সাথে সাথে পুরোনোটির বৈধতা স্বয়ংক্রিয়ভাবে শেষ হয়ে যায়। তবে স্বস্তির বিষয় হলো, আন্তর্জাতিক ভ্রমণে বাধা থাকলেও নতুন পাসপোর্ট না আসা পর্যন্ত পুরোনোটি দিয়ে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে আকাশপথে ভ্রমণ করা যাবে।
স্টেট ডিপার্টমেন্ট পরামর্শ দিয়েছে যে, যদি কারো আগামী ১৪ দিনের মধ্যে জরুরি আন্তর্জাতিক ভ্রমণের প্রয়োজন থাকে, তবে তারা যেন অনলাইনে আবেদন না করে সরাসরি ‘ন্যাশনাল পাসপোর্ট ইনফরমেশন সেন্টারে’ যোগাযোগ করেন। এক্ষেত্রে জরুরি অ্যাপয়েন্টমেন্টের মাধ্যমে দ্রুত পাসপোর্ট পাওয়ার সুযোগ রয়েছে, যদিও এর জন্য অতিরিক্ত ফি প্রদান করতে হবে।
সূত্র: দ্য ট্রাভেল।
- অনিয়মের সব সিন্ডিকেট ভেঙে দিতে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী
- নতুন সরকারের কাছে জ্যোতির চাওয়া
- চাঁদ দেখা গেছে, রোজা শুরু আগামীকাল
- ২০২৭ বিশ্বকাপে জায়গা পেতে চ্যালেঞ্জে বাংলাদেশ
- মালয়েশিয়াকে উড়িয়ে তিনে তিন বাংলাদেশের
- কারিকুলাম পর্যালোচনা করে শিক্ষায় সংস্কার আনা হবে: মন্ত্রী
- মব জাস্টিস নিয়ন্ত্রণ করা হবে : স্থানীয় সরকারমন্ত্রী
- প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার প্রথম বৈঠক অনুষ্ঠিত
- জাতির উদ্দেশে সন্ধ্যায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী
- নতুন মন্ত্রিসভায় নারী মাত্র তিনজন
- আজ দুপুর থেকে ৮ ঘণ্টা গ্যাস থাকবে না
- সাবেক এমপি জেবুন্নেছাসহ ৩ আওয়ামী নেতার জামিন
- সন্ধ্যায় বৈঠকে বসবে জাতীয় চাঁদ দেখা কমিটি
- দেশের বাজারে সোনার দাম কমলো, ভরিতে কম ৩২৬৬ টাকা
- জাতীয় স্মৃতিসৌধে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
- শপথ নিলেন ২৫ মন্ত্রী ও ২৪ প্রতিমন্ত্রী
- নতুন মন্ত্রিসভায় কে কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন
- মা-বাবার কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- অস্ট্রেলিয়ার ভাগ্য এখন জিম্বাবুয়ের হাতে
- মন্ত্রিসভায় কোন বিভাগ থেকে কতজন আসল
- বুধবার স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- বিকেলে মন্ত্রীপরিষদের শপথ, ৪৯ সদস্যের মন্ত্রিসভায় আছেন যারা
- প্রধানমন্ত্রীর শপথ নিলেন তারেক রহমান
- ২টি শপথ নিলেন জামায়াত জোটের এমপিরা
- পিছিয়ে পড়া মানুষের উন্নয়নে কাজ করবো: রুমিন ফারহানা
- নতুন মন্ত্রিসভায় নারী প্রতিনিধিত্ব প্রশ্নের মুখে
- ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল প্রতিমন্ত্রী হওয়ায় আনন্দ মিছিল
- ট্রাম্পের বিরুদ্ধে হিলারি, এপস্টাইন ফাইল নিয়ে ‘লুকোচুরি’ হচ্ছে
- আলোচনায় থেকেও মন্ত্রিসভায় জায়গা পেলেন না যারা
- কাল সচিবালয়ে অফিস করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান










