ঢাকা, বুধবার ২২, জুলাই ২০২৬ ৩:০৩:০২ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ খেলাধুলা মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র‌্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর: ট্রমা কাটেনি, নিঃস্ব অনেক পরিবার রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ

পিন্টুর মরদেহে ফুল দিয়ে শ্রদ্ধা জানালেন খালেদা জিয়া

আপডেট: ০৩:৪১ পিএম, ৪ মে ২০১৫ সোমবার

file (3)স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, ঢাকা : বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া পিন্টুর মরদেহে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। সোমবার (০৪ মে) সকালে পুরানা পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের খালেদা জিয়া শ্রদ্ধা নিবেদন করেন। পরে সকাল ১১টা ৫০ মিনিটে কার্যালয়ের সামনে পিন্টুর দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। নাসির উদ্দিন আহমেদ পিন্টুর দ্বিতীয় জানাজা শেষে তার মরদেহ বাসভবনে নিয়ে যাওয়া হয়। এরপর লেদার টেকনোলজি কলেজ মাঠে দ্বিতীয় জানাজা শেষে রাজধানীর আজিমপুর কবরস্থানে তার দাফন সম্পন্ন হবে। বিডিআর হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত হয়ে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে থাকা পিন্টু রোববার (০৩ মে) দুপুরে হঠাত বুকে ব্যথা অনুভব করলে তাকে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়। হাসাপাতালের জরুরি বিভাগ থেকে তাকে হৃদরোগ বিভাগে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিত্সক দুপুর ১২টা ২০ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন। ০৪.০৫.২০১৫