পিপিই ছাড়া চিকিৎসা দেয়ার নির্দেশ স্বাস্থ্য অধিদপ্তরের
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৮:৪৩ পিএম, ২৫ মার্চ ২০২০ বুধবার
পিপিই ছাড়া চিকিৎসা দেয়ার নির্দেশ স্বাস্থ্য অধিদপ্তরের
করোনাভাইরাসের উপসর্গ আছে এমন রোগীকে ব্যক্তিগত সুরক্ষা পোশাক (পিপিই) ছাড়াই প্রাথমিক চিকিৎসা দেওয়ার নির্দেশ জারি করেছে স্বাস্থ্য অধিদপ্তর। আজ বুধবার এই নির্দেশ জারির পর চিকিৎসকদের মধ্যে নতুন করে উদ্বেগ দেখা দেয়।
পারসোনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট বা পিপিই হলো করোনাভাইরাসের সংক্রমণ থেকে মুক্ত থেকে চিকিৎসাসেবা দেওয়ার জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থা নির্দেশিত পোশাক নীতিমালা। এর আওতায় রয়েছে-মেডিকেল মাস্ক, গাউন, গগলস, ফেস শিল্ড, হেভি ডিউটি গ্লাভস ও বুট।
স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল) আমিনুল হাসান স্বাক্ষরিত ওই নির্দেশে বলা হয়েছে, ‘যদি কোনো রোগীর কোভিড-১৯–এর লক্ষণ থাকে, তবে প্রথমে চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দেবেন এবং প্রয়োজনে পিপিই পরিধানকৃত দ্বিতীয় চিকিৎসকের কাছে প্রেরণ করবেন এবং তিনি পিপিই পরিহিত অবস্থায় রোগীকে চিকিৎসা সেবা প্রদান করিবেন।
আদেশে আরও বলা হয়, সরকারি-বেসরকারি সব হাসপাতাল কর্তৃপক্ষ ও চিকিৎসক কোনো রোগীকে চিকিৎসা দিতে অস্বীকৃতি জানাতে পারবেন না।
এ বিষয়ে জানতে চাইলে আমিনুল হাসান বলেন, ‘প্রথম চিকিৎসক দূরত্ব বজায় রেখে সেবা দেবেন। দ্বিতীয় চিকিৎসক ভালো করে পরীক্ষা-নিরীক্ষা করবেন বলে তাকে পিপিই পরতে বলা হয়েছে।’
এদিকে আজই রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, এখন পর্যন্ত পিপিই পাওয়া গেছে ৩ লাখ ৫৭ হাজার। এর মধ্যে ২ লাখ ৯১ হাজার বিতরণ করা হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক বলেন, ‘ইতিমধ্যে বিতরণ করা পিপিইগুলো চিকিৎসকদের হাতে পৌঁছেছে।’
চিকিৎসকদের সঙ্গে কথা বলে জানা গেছে, একটি পিপিই একবারের বেশি পরা যায় না। নাম না প্রকাশ করার শর্তে একজন চিকিৎসক বলেন, কোথাও কোথাও এক পিপিই ভাগ করে পরতে বলা হয়েছে।
এদিকে সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল, খুলনা স্বাস্থ্য বিভাগ ও ময়মনসিংহের সিভিল সার্জন নিজ দায়িত্বে চিকিৎসকদের পিপিই সংগ্রহের নির্দেশ জারি করেন। সিভিল সার্জন এ বি এম মশিউল আলমের লেখা ওই চিঠিতে বলা হয়, যেহেতু বারবার চাহিদাপত্র পাঠানোর পরও কেন্দ্রীয়ভাবে চাহিদা মোতাবেক পিপিই সরবরাহ করা হচ্ছে না, এমন পরিস্থিতিতে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক স্থানীয়ভাবে পিপিই সংগ্রহের নির্দেশ দিয়েছেন। তিনি চিকিৎসকদের কমপক্ষে ২০ সেট সার্জিক্যাল গাউন, ক্যাপ, মাস্ক তৈরি করে প্রতিদিন অটোক্লেভ করে ব্যবহারের নির্দেশ দেন।
তিনি আরও বলেন, ‘ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তাকে চিকিৎসকদের রেইনকোট, কিচেন গ্লাভস ও কাপড়ের তৈরি মাস্ক ব্যবহার করতে বলেছেন।’
দেশে করোনাভাইরাসের সংক্রমণ শুরুর পর বিভিন্ন মেডিকেল কলেজ ও হাসপাতালের চিকিৎসকেরা পিপিই সংকটের কথা নানাভাবে জানিয়েছেন। তারা অভিযোগ করেন, এ বিষয়ে সরকারের উদাসীনতা রয়েছে। এর মধ্যেই আজ এই নির্দেশনা জারি হলো।
- শেকড়ের সন্ধানে: কুমিল্লা আমার শেকড়, আমার গর্ব
- নতুন লুকে অভিনেত্রী সাদিয়া আয়মান, ভক্তদের ব্যাপক উচ্ছাস
- ৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে
- শিশুশ্রম নির্মূলে বাজেটে বাড়তি বরাদ্দ চাইলেন বক্তারা
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে কাল
- নেইমারকে ছাড়াই মরক্কো অভিযানে নামবে ব্রাজিল
- চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা
- বিশ্ববাজারে টানা দ্বিতীয় সপ্তাহে কমলো স্বর্ণের দাম
- রাতের মধ্যে ঢাকাসহ ১৭ অঞ্চলে ঝড়ের আভাস
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী
- ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- শাকিরা: বিশ্বকাপের ‘গানকন্যা’র উত্থান, রেকর্ড ও বিশ্বজয়ের গল্প
- জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপ ফুটবল
- আজ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু
- পেলের পরেই মোরা, মাঠে নেমেই ইতিহাসের অংশ
- থাই রাজকুমারী দেব্যাভতি মারা গেছেন
- বিশ্বকাপ উন্মাদনায় স্টেডিয়ামে মেক্সিকোর প্রেসিডেন্ট
- বাজারে দাম চড়া, ক্রেতাদের ভোগান্তি চলছেই
- জয়ে বিশ্বকাপ অভিযান শুরু দক্ষিণ কোরিয়ার
- হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
- তিন লাল কার্ডের উদ্বোধনী ম্যাচ জিতল মেক্সিকো
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী







