পিরোজপুরে সমলয় ধান চাষ শুরু
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৪৫ পিএম, ২৫ মার্চ ২০২২ শুক্রবার
ফাইল ছবি
পিরোজপুর জেলায় কৃষকদের চাষাবাদে আধুনিক যন্ত্রপাতি ব্যবহারে দক্ষতা উন্নয়ন করে ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সমলয় ধানচাষ শুরু হয়েছে। ব্লক পর্যায়ে সমলয় ধানচাষ প্রণোদনা কর্মসূচির আওতায় পিরোজপুরে চলতি মৌসুমে ৫০ একর জমিতে ৭০ জন কৃষককে নিয়ে একটি প্রকল্প বাস্তবায়িত হচ্ছে।
সদর উপজেলার শিকদারমল্লিক ইউনিয়নের জুজখোলা গ্রামের এ প্রকল্পে এখন সবুজের সমারোহ। ব্যাবিলন সুপার হাইব্রিড বারো জাতের এ ধানগাছে থোড় এসেছে। এ জাতের ধান ক্ষেতে প্রতি হেক্টরে ১০ মেট্রিকটন চাল উৎপাদন হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন। এ প্রকল্পটি বাস্তবায়নের উদ্দেশ্য হচ্ছে কৃষকদের ট্রাক্টর, রিপার মেশিন, কম্বাাইন্ড হার্ভেষ্টার এবং রাইস ট্রান্সপ্লান্টারসহ সর্বাধুনিক প্রযুক্তি জ্ঞানে দক্ষ করে গড়ে তোলা এবং ফসলের উৎপাদন বৃদ্ধি করা। পিরোজপুর সদরের জুজখোলার এ প্রকল্পটিতে সকল খরচ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সমলয় ধানচাষ প্রণোদনা কর্মসূচির আওতায় বহন করা হচ্ছে। ট্রাকটরসহ যাবতীয় কৃষি যন্ত্রপাতি ভাড়ায় এনে এ ৫০ একরের ক্ষেতে ব্যবহার করা, সার, বীজ, ওষুধসহ সব খরচ কৃষি মন্ত্রণালয়ের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর দিচ্ছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পিরোজপুরের সদর উপজেলা কৃষি কর্মকর্তা শিপন চন্দ্র ঘোষ জানান, ধান উৎপাদনের পরে জমির মালিকানা অনুযায়ী ধান ভাগ করে দেয়া হবে। শিকদারমল্লিক ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সরোয়ার হোসেন হাওলাদার জানান ,আধুনিক প্রযুক্তি নির্ভর কৃষক সমাজ তৈরীতে এ প্রকল্পটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এ ইউনিয়নসহ আশপাশের ইউনিয়নের কৃষকরা এবং বিভিন্ন শ্রেনী ও পেশার মানুষ এখানে চাষাবাদের আধুনিক কলাকৌশল দেখা ও শেখার জন্য ভিড় করেছে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. মোহাম্মদ নজরুল ইসলাম সিকদার জানান, আগামী মাসের শেষ দিকে এ ব্যাবিলন জাতের ধানের কর্তন কম্বাইন্ড হার্ভেষ্টার দিয়ে করা হবে এবং ধান মাড়াইয়ের কাজেও আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করা হবে। প্লাস্টিকের ট্রের উপর ধানের বীজ উৎপাদন করা হয়েছে এবং রাইস ট্রান্সপ্লান্টার দিয়ে চারা রোপণ করা হয়েছে।
- কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম
- প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- ‘ভারতের তরুণদের নিয়ে আমি গর্বিত’: টুইঙ্কেল খান্না
- ভাঙাচোরা সড়কে দুর্বিষহ অবস্থা, দুর্ভোগে নগরবাসী
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- কৃত্রিম বুদ্ধিমত্তায় চীন এগিয়ে, বলছে মার্কিন জরিপ
- দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- সরকার আন্দোলনকারী শিক্ষার্থীদের শত্রু মনে করছে: সোনিয়া গান্ধী
- ভারতে ছাত্র আন্দোলন তীব্র, সরকারের সঙ্গে বৈঠকেও মিলছে না সমাধান
- উজানের ঢল ও টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় বন্যা
- উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি
- বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- দিল্লির আন্দোলন নিয়ে মুখ খুলে কটাক্ষের শিকার প্রীতি জিনতা
- পিরিয়ড বন্ধের আগে শরীর দেয় যেসব সংকেত, জানুন করণীয়
- মোবাইলেই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি
- উজানের ঢল ও টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় বন্যা









