ঢাকা, শুক্রবার ২৬, জুন ২০২৬ ১:০৮:৪৭ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
আজ রাতে মাঠে নামছে জার্মানি, যুক্তরাষ্ট্রসহ একাধিক দল বাংলাদেশ ও চীনের ১৩ সমঝোতা স্বাক্ষর শুক্রবার যেসব এলাকায় ৬ ঘণ্টা গ্যাস থাকবে না দুই বছর পর চালু হচ্ছে ভারতীয় পর্যটন ভিসা যে সমীকরণে বিশ্বকাপের সেমিতে খেলবে বাংলাদেশ হামের উপসর্গ নিয়ে আরও ৯ শিশুর প্রাণ গেল

পিরোজপুরে স্বামী, স্ত্রী ও সন্তানের ঝুলন্ত লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:৫২ পিএম, ৩১ জুলাই ২০২০ শুক্রবার

পিরোজপুর: স্বামী, স্ত্রী ও সন্তানের ঝুলন্ত লাশ উদ্ধার

পিরোজপুর: স্বামী, স্ত্রী ও সন্তানের ঝুলন্ত লাশ উদ্ধার

পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলায় একই পরিবারের তিনজনের হাত বাঁধা ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার সকালে উপজেলার ধানীসাফা ইউনিয়নের ধানীসাফা গ্রামের একটি ঘর থেকে স্বামী, স্ত্রী ও শিশু সন্তানের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন- মঠবাড়িয়া উপজেলার ধানীসাফা ইউনিয়নের ধানীসাফা গ্রামের মৃত রতন হাওলাদারের ছেলে অটোচালক আয়নাল হক হাওলাদার (৩৫), তার স্ত্রী খুকুমনি বেগম (২৫) ও তাদের তিন বছরের শিশু সন্তান আসফিয়া ইসলাম।

স্থানীয়রা জানান, ধানীসাফা গ্রামের অটোচালক আয়নাল হক হাওলাদারের ঘরের উত্তর পাশে সিঁধ কেটে দুর্বৃত্তরা ঘরের ভেতরে প্রবেশ করে। তারা অটোচালক আয়নাল, তার স্ত্রী খুকুমনি ও তাদের সন্তান আসফিয়া ইসলামকে হত্যা করে পেছনে হাত বেঁধে ঘরের আড়ার খুঁটির সঙ্গে ঝুলিয়ে রেখে যায়। প্রাথমিকভাবে এ ঘটনাকে একটি ‘পরিকল্পিত হত্যাকাণ্ড’ বলে ধারণা করছেন স্থানীয়রা।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মঠবাড়িয়া থানার ওসি মাকসুদুজ্জামান মিলু জানান, লাশের সুরাতহাল করে ময়নাতদন্তের জন্য জেলা মর্গে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। তদন্ত করে পরে বিস্তারিত জানানো হবে বলেও জানান তিনি।