‘পিস অ্যান্ড হারমোনি’ প্রকাশিত
অজন্তা ইলোরা | উইমেননিউজ২৪.কমআপডেট: ০৭:৫৫ পিএম, ৬ মার্চ ২০১৮ মঙ্গলবার
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিবেদিত ইংরেজীতে অনুদিত কবিতাগ্রন্থ ‘পিস অ্যান্ড হারমোনি’ প্রকাশিত হয়েছে। গ্রন্থটিতে দেশের খ্যাতিমান কবি ও লেখকদের রচিত নির্বাচিত একাত্তরটি কবিতা রয়েছে।
বইটির কবিতাগুলো বাংলা ও ইংরেজীতে পাশাপাশি প্রকাশ করা হয়েছে। এর ফলে পাঠকরা দুটি ভাষায় কবিতাগুলো পড়তে পারবেন। বাংলায় বইটির নামকরণ করা হয়েছে ‘শান্তি ও সহাবস্থান’।
বইটির কবিতাগুলো ইংরেজীতে অনুবাদ করেছেন লেখক আনিস মুহম্মদ। সম্পাদনা করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইংরেজী বিভাগের অধ্যাপক আহমেদ রেজা। বইটি প্রকাশ করেছে ঢাকার ‘গল্পকার প্রকাশনী’। এবারের অমর একুশের গ্রন্থমেলায় বইটি প্রকাশ পায়। বইটি উৎসর্গ করা হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে।
জাতির পিতা বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ কন্যা, আওয়াশী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিবেদিত কবিতার সংখ্যা অসংখ্য। দেশের কবিরা গত আড়াই দশকে প্রচুর কবিতা লিখেছেন শেখ হাসিনাকে নিয়ে। সেই সব কবিতা থেকে বাছাই করে অনুবাদক ও সম্পাদক একাত্তরটি কবিতা এই বইটিতে প্রকাশ করেছেন।
কবিতাগুলোতে শেখ হাসিনার জীবন, তার কর্ম, বিভিন্ন আন্দোলন, সংগ্রাম, দেশ পরিচালনার চিত্র, বঙ্গবন্ধুসহ তার পরিবারের সদস্যদের বর্বরোচিতভাবে পঁচাত্তরের পনের আগস্টে হত্যার প্রতিবাদ, যুদ্ধাপরাধীদের বিচার, গণতন্ত্র প্রতিষ্ঠা, মুক্তিযুদ্ধ ও জাতির পিতার আকাংখা বাস্তবায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কর্মযজ্ঞ, তার সংস্কৃতি চেতনা, অসাম্প্রদায়িক বাংলাদেশ প্রতিষ্ঠায় তার গৃহীত নীতি, আদর্শ নিয়ে দেশ পরিচালনাসহ নানা বিষয় স্থান পেয়েছে।
বইটিতে যে সব কবি-লেখকের কবিতা পত্রস্থ হয়েছে, তারা হচ্ছেন কবীর চৌধুরী, সৈয়দ শামসুল হক, বোরহান উদ্দিন খান জাহাঙ্গীর, তোফাজ্জল হোসেন, বেলাল চৌধুরী, আনোয়ারা সৈয়দ হক, কাজী আবু জাফর সিদ্দিকী, রফিক আজাদ, রবিউল হুসাইন, মহাদেব সাহা, হাবীবুল্লাহ সিরাজী, নির্মলেন্দু গুণ, অসীম সাহা, জাহিদুল হক, মুহম্মদ নূরুল হুদা, আখতার হুসেন, কাজী রোজী, শিহাব সরকার, হালিম আজাদ, নাসির আহমেদ, কামাল চৌধুরী, ইয়াফেস ওসমান, নূহ উল আলম লেনিন, আজিজুর রহমান আজিজ, দুলাল সরকার, মোহাম্মদ সাদিক, মুহম্মদ সামাদ, খালেদ বিন জয়েনউদ্দিন, বুলবুল মহলানবিশ, দিলারা হাফিজ, মিনার মনসুর, খালেদ হোসাইন, সালাউদ্দিন বাদল, শাহজাদী আঞ্জুমান আরা, শ্যামসুন্দর শিকদার, আমীরুল ইসলাম, তারিক সুজাত প্রমূখ।
বইটির ‘ভূমিকা’য় সম্পাদক অধ্যাপক আহমেদ রেজা ও অনুবাদক আনিস মুহম্মদ যৌথভাবে লিখেছেন ‘এ দেশের বিশিষ্ট প্রায় সকল কবি কবিতা লিখেছেন তাদের পরম পিয় নেত্রী শেখ হাসিাকে নিয়ে। কবিদের ভাবনা, আকাংখা, স্মৃতি, স্বপ্ন, কল্পনা ও পরিকল্পনায় তাদের প্রিয় নেত্রী শেখ হাসিনাকে ঘিরে। শেখ হাসিনার চরিত্রের নানান আলো, আর বিভা, শোক ও দুঃখ, আনন্দ আর অভিযাত্রা মূর্ত হয়েছে এই কাব্যগ্রন্থে সংকলিত একাত্তরটি কবিতায়। দুটি বিষয়কে স্বরণে রেখে আমরা কাব্যপ্রেমিক এই মহান ব্যাক্তিকে নিয়ে লেখা একাত্তরটি অনুপম কবিতা একত্রে প্রকাশের উদ্যোগ নিয়েছি। পাশাপাশি সারাবিশ্বে শান্তিপূর্ণ সহাবস্থানের ধারনা প্রসারের যে অনন্য নজির তিনি স্থাপন করেছেন, তা বিবেচনা করে এই গ্রন্থের নাম ‘শান্তি ও সহাবস্থান’।
বইটির প্রচ্ছদ এঁকেছেন শিল্পী মাসুক হেলাল। গ্রাফিকস শিল্পী এস এম বিল্লাল হোসেন।
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- ঢাকাসহ সারা দেশে টানা পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- খরচ কমলো হজের, সর্বনিম্ন ব্যয় ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ২৬তম
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ
- গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ
- চাঁদপুরে ইলিশের সঙ্কট, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- দেশে দেশে শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়াকড়ি



