পুকুরের পানিতে বিদ্যুতায়িত হয়ে বাবা-ছেলের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:০৫ পিএম, ২৮ আগস্ট ২০২০ শুক্রবার
ছবি: সংগৃহীত
বগুড়ার নন্দীগ্রামে পুকুরের পানিতে বিদ্যুতায়িত হয়ে বাবা-ছেলের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনার পর থেকে মৎস্যচাষি শাহীন আলম পলাতক রয়েছেন।
শুক্রবার (২৮ আগস্ট) সকাল ৯টার দিকে নন্দীগ্রাম উপজেলার বুড়ইল ইউনিয়নের তুলাশন গ্রামে এই ঘটনা ঘটে। ওই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূর মোহাম্মদ এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন- তুলাশন গ্রামের মৃত জহির উদ্দিনের ছেলে মোফাজ্জল হোসেন (৫৫) ও তার ছেলে শরিফুল ইসলাম (২৬)।
জানা গেছে, তুলাশন গ্রামে সোয়া দুই একর জায়গায় বিরোধপূর্ণ একটি পুকুরে মাছ চাষ করেন একই গ্রামের শাহিন আলম। পুকুরের মাছ চুরি ঠেকাতে তিনি রাতে পুকুরের পানি কাঁটাতারের সাহায্যে বিদ্যুতায়িত করে রাখেন। শুক্রবার সকালে একই গ্রামের দুই শিশু ওমর ফারুক (১০) ও সিনহা খাতুন (৮) পুকুরে রাখা নৌকায় উঠতে গেলে তারা ধাক্কা খেয়ে পুকুর পাড়ে পড়ে যায়।
দুই শিশুর পড়ে যাওয়া দেখে মোফাজ্জল হোসেন কারণ অনুসন্ধানের জন্য পুকুরের পানিতে নেমে বিদ্যুৎস্পৃষ্ট হন। এ সময় তার চিৎকারে ছেলে শরিফুল বাবাকে উদ্ধার করতে পুকুরে নামলে দুইজনই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান। পরে গ্রামবাসী তাদের মরদেহ উদ্ধার করেন। ঘটনার পরপরই পুকুরের মালিক শাহিন আলম বাড়ি থেকে পালিয়ে যান।
নন্দীগ্রাম থানার ওসি মোহাম্মদ শওকত কবির বলেন, বাবা-ছেলের মরদেহ উদ্ধার করে বগুড়া জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পর থেকে শাহিন আলম পলাতক রয়েছেন। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।
-জেডসি
- কাঁচকলার ঘন্ট রান্নার নিয়ম জেনে নিন
- বাংলাদেশ ও চীনের ১৩ সমঝোতা স্বাক্ষর
- শুক্রবার যেসব এলাকায় ৬ ঘণ্টা গ্যাস থাকবে না
- দুই বছর পর চালু হচ্ছে ভারতীয় পর্যটন ভিসা
- যে সমীকরণে বিশ্বকাপের সেমিতে খেলবে বাংলাদেশ
- হামে আক্রান্ত আরও ৯ শিশুর প্রাণ গেল
- চার দশক পর পর্দায় আসছে ‘সুপারগার্ল’
- দেশের বাজারে স্বর্ণের দামে আবারও পতন
- ১১ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা
- বায়ুদূষণে ঢাকায় আজ কিছুটা স্বস্তি, শীর্ষে কানশাসা
- ঢাকায় আজ বৃষ্টির পূর্বাভাস নিয়ে যা জানাল আবহাওয়া অফিস
- ভেনেজুয়েলায় ভূমিকম্প: নিহত ৩২, আহত ৭০০
- মাঠে নেমেই রেকর্ড গড়লেন নেইমার
- চীনের সঙ্গে গভীর অংশীদারিত্ব গড়তে আগ্রহী আমরা: প্রধানমন্ত্রী
- স্কটল্যান্ডকে উড়িয়ে দিয়ে সেরা হয়েই নকআউটে ব্রাজিল
- দেশের ১৬ জেলায় দমকা হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস
- বেইজিংয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানকে লালগালিচা সংবর্ধনা
- পাকিস্তানে মাহরাং বেলুচের যাবজ্জীবন, রায় নিয়ে ক্ষোভ
- গাজায় ইসরায়েলি ড্রোন হামলায় ফিলিস্তিনি শিশু নিহত
- মেসির জন্মদিন আজ, কোটি ভক্তের শুভেচ্ছা
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: রোনালদোর ফেরার বার্তা
- ডব্লিউইএফ সেশনে বিশ্ব নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান
- ডেঙ্গুতে ২ জনের প্রাণ গেল, হাসপাতালে ১৫৭ জন
- ব্যাংক খাতের সংস্কারে ৪৫ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক
- স্কটল্যান্ডকে উড়িয়ে দিয়ে সেরা হয়েই নকআউটে ব্রাজিল
- রোনালদোকে এড়ানো যায়, অস্বীকার করা যায় না
- ২৮ জুন ফের শুরু হচ্ছে ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন
- চীনের সঙ্গে গভীর অংশীদারিত্ব গড়তে আগ্রহী আমরা: প্রধানমন্ত্রী
- ১১ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা
- মাঠে নেমেই রেকর্ড গড়লেন নেইমার




