পুতিনের বিরুদ্ধে থেরেসা মের অভিযোগ
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪.কমআপডেট: ০৬:২৬ পিএম, ১৫ নভেম্বর ২০১৭ বুধবার
এবার যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী থেরেসা মে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের হস্তক্ষেপের অভিযোগ করলেন। মে দাবি করেছেন, ইউরোপজুড়ে সাইবার হামলা চালিয়ে নির্বাচনে হস্তক্ষেপ করেছে মস্কো।
নেতৃত্ব স্থানীয় ব্যবসায়ীদের জন্য লন্ডনে আয়োজিত এক ভোজসভায় দেওয়া বক্তব্যে থেরেসা মে অভিযোগ করেন, ভ্লাদিমির পুতিনের সরকার বিশ্বের মুক্ত সমাজকে অবমূল্যায়ন করার চেষ্টা করছে। ভুয়া খবর তৈরি করে পশ্চিমা দুনিয়ায় মতবিভেদ সৃষ্টি করছে।
লন্ডনের ম্যানসন হাউসের ভোজসভায় পররাষ্ট্রনীতি সম্পর্কে দেওয়া গুরুত্বপূর্ণ ভাষণে থেরেসা মে বলেছেন, সম্প্রতিক বছরগুলোতে আমরা তাকে যে পথে চলতে দেখছি- ইউক্রেন থেকে ক্রিমিয়াকে ছিনিয়ে নিয়ে ইউক্রেনে সংঘর্ষ ছড়িয়ে দেওয়া, ইউরোপজুড়ে সরকার ও পার্লামেন্টগুলোতে সাইবার হামলা চালানো- এই পথ থেকে সরে অবশ্যই তাকে সম্পূর্ণ ভিন্ন পথ বেছে নিতে হবে।
তিনি বলেন, পশ্চিমাদের জন্য রাশিয়া খুবই ভালো অংশীদার হতে পারে, যদি তারা আইনের শাসন মেনে চলে।
মে অভিযোগ করেন বলেন, কয়েকটি ইউরোপীয় দেশের আকাশসীমা বারবার লঙ্ঘন করেছে রাশিয়া এবং সাইবার চরবৃত্তি ও ভাঙন সৃষ্টি করতে অভিযান চালিয়েছে।
রাশিয়াকে সতর্ক করে ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা জানি, আপনারা কী করছেন। কিন্তু সফল হতে পারবেন না। কারণ, আপনারা আমাদের গণতান্ত্রিক স্থিতিশীলতা, স্বাধীন ও মুক্ত সমাজের প্রতি মানুষের আকর্ষণ এবং যে জোট আমাদের একতাবদ্ধ রেখেছে, সেসবে আক্রমণ করছেন।’
তথ্যসূত্র : বিবিসি অনলাইন
- ফ্রান্স বনাম স্পেন: ৩৭ হাজার কোটি টাকার সেমিফাইনাল
- ফোল্ডিং আইফোন আনছে অ্যাপল, জানুন দাম ও ফিচার
- সকালে লেবুপানি পানে যে উপকার পওয়া যায়
- বর্ষায় নারীদের যে স্বাস্থ্যঝুঁকি বাড়ে, সুস্থ থাকবেন যেভাবে
- সেই প্রতারণার মামলায় তানজিন তিশার বিরুদ্ধে সমন জারি
- বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে নারী নেতৃত্ব
- দেশের বাজারে কমলো স্বর্ণের দাম
- বন্যায় প্রাণহানী বেড়ে ৫১, ক্ষতিগ্রস্ত ১০ লাখ মানুষ
- ঢাবির আজকের সব পরীক্ষা স্থগিত, চলবে ক্লাস
- আগামী ৫ বছরে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী
- ব্যাংককের বারে ভয়াবহ আগুন, প্রাণ গেল ২৭ জনের
- ১৭ বছর পর রাজধানীতে সর্বোচ্চ বৃষ্টিপাত
- চট্টগ্রামে পাহাড় ধসে ১৩ জনের প্রাণহানী
- দেশজুড়ে আজও অতিভারী বৃষ্টির শঙ্কা
- প্রাথমিকের বৃত্তির ফল প্রকাশ, যেভাবে জানা যাবে
- এইচএসসি পরীক্ষার্থীদের জন্য ডিএমপির জরুরি নির্দেশনা
- মিস ওয়ার্ল্ড বাংলাদেশের মুকুট জিতলেন সামানজার
- আঝোর বৃষ্টিতে ডুবেছে রাজধানী, দুর্ভোগে নগরবাসী
- আম খেলে কি ওজন বাড়ে?
- সেমিফাইনালে আর্জেন্টিনা, প্রতিপক্ষ কারা
- পদ্মা নদীতে ধরা পড়ল এক মণ ওজনের কাতলা
- কানাডায় গুলিবর্ষণে দুইজন নিহত
- বন্যা-পাহাড়ধসে চট্টগ্রামে ৬ দিনে ৪৩ জনের মৃত্যু
- ঢাকায় বৃষ্টি, জলাবদ্ধতায় জনদুর্ভোগ, কিছু স্কুলে পরীক্ষা বন্ধ
- আগামী ৫ বছরে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী
- ঢাকার বাসা থেকে নারীর মরদেহ উদ্ধার, গ্রেফতার ১
- ম্যারাডোনার রেকর্ড ভাঙলেন মেসি
- ১৭ বছর পর রাজধানীতে সর্বোচ্চ বৃষ্টিপাত
- ঢাবির আজকের সব পরীক্ষা স্থগিত, চলবে ক্লাস
- দেশজুড়ে আজও অতিভারী বৃষ্টির শঙ্কা











