ঢাকা, শুক্রবার ২৩, অক্টোবর ২০২৬ ২৩:৩৯:৪৮ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ঢাকা-কক্সবাজার রুটে ২৬ অক্টোবর থেকে চলবে মহানগর এক্সপ্রেস তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্প: নিহত ১৬, আহত অর্ধশতাধিক অপ্রতীম হত্যা মামলার চার্জশিট দাখিল এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় আনা সেই রাবি শিক্ষার্থী আর নেই আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে দোকানপাট ও শপিং মল বাজারে ক্রেতা কম, তবু দামে স্বস্তি নেই

পুতিনের দুই মেয়ের ওপর এবার নিষেধাজ্ঞা দিল কানাডা

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:১৫ এএম, ২০ এপ্রিল ২০২২ বুধবার

ফাইল ছবি

ফাইল ছবি

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দুই মেয়ে মারিয়া ভরোন্তসোভা (৩৬) ও কাতেরিনা তিখোনোভার (৩৫) ওপর নিষেধাজ্ঞা দিয়েছে কানাডা। 

এর আগে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য তাদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। পুতিনের দুই মেয়ে ছাড়াও তার ১৪ ঘনিষ্ঠজনের ওপরও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

গতকাল মঙ্গলবার কানাডার পররাষ্ট্র মন্ত্রণালয় এক টুইট বার্তায় বলেছে, ইউক্রেনে অবৈধভাবে হামলা চালিয়েছে রাশিয়া। এতে দেশটিতে চরম মানবাধিকার লঙ্ঘন হয়েছে। এসব অভিযোগে পুতিনের দুই মেয়েসহ ১৪ জনের বিরুদ্ধে এই নিষেধাজ্ঞা দেওয়া হয়। তাদের মধ্যে বেশ কয়েকজন রাশিয়ার অভিজাত ধনী ব্যক্তিও আছেন।
সূত্র: রয়টার্স।।