ঢাকা, শুক্রবার ২৩, অক্টোবর ২০২৬ ১:৫১:৩৬ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু দেশের বাজারে ফের সোনার দামে পতন আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি! বিকেলের মধ্যে পর্যটকদের সাজেক ছাড়ার নির্দেশ আবারও চালু হচ্ছে যুক্তরাষ্ট্রের ডিভি লটারি

পুতিনের সমালোচনাকারীরা পেলেন নোবেল শান্তি পুরস্কার

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:১৫ এএম, ১১ ডিসেম্বর ২০২২ রবিবার

ফাইল ছবি

ফাইল ছবি

এ বছর শান্তিতে যৌথভাবে নোবেল পুরস্কার পেয়েছে বেলারুশের মানবাধিকার বিষয়ক আইনজীবী বিয়ালিয়াৎস্কি এবং রুশ মানবাধিকার সংস্থা মেমোরিয়াল ও ইউক্রেনীয় মানবাধিকার সংস্থা সেন্টার ফর সিভিল লিবার্টিজ।

শনিবার (১০ ডিসেম্বর) নরওয়ের রাজধানী অসলোতে এক অনুষ্ঠানের মাধ্যমে তাদের হাতে তুলে দেওয়া হয় নোবেল পুরস্কার।

বেলারুশের বিয়ালিয়াৎস্কি কারাগারে থাকায় তার পক্ষে পুরস্কার গ্রহণ করেন এই মানবাধিকার কর্মীর স্ত্রী।

নোবেল শান্তি পুরস্কারপ্রাপ্তরা ইউক্রেনে যুদ্ধের জন্য পুতিনের সমালোচনাকারী হিসেবে পরিচিত।

যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম সিএনএন-এর প্রতিবেদনে বলা হয়েছে, মেমোরিয়ালের পক্ষ থেকে রাচিনস্কি দাবি করেন, ইউক্রেনে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের উন্মাদ ও অন্যায় যুদ্ধকে আদর্শিক ও ন্যায্যতার চাদর পরানো হচ্ছে।