পুত্রবধূকে ছেলে-শাশুড়ি মিলে হত্যা, শ্বশুরের সাক্ষ্য
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৭:১০ পিএম, ২৩ ফেব্রুয়ারি ২০২০ রবিবার
নড়াইলে আশা খাতুন (২০) নামে এক গৃহবধূকে হত্যার ঘটনায় স্ত্রী ও ছেলের বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন শ্বশুর আব্দুল গাফফার। আজ রোববার দুপুরে নড়াইল প্রেসক্লাবে ছেলে রফিকুল ইসলাম (২৫) ও স্ত্রী হনুফা বেগমকে পুত্রবধু হত্যার জন্য দায়ী করেন আব্দুল গাফফার।
ছেলে ও স্ত্রীর বিচার দাবি করে নিহতের শ্বশুর আব্দুল গাফফার বলেন, 'আমার স্ত্রী হনুফা এবং নেশাগ্রস্থ ছেলে রফিকুল বৌমাকে (আশা খাতুন) তার বাবার বাড়ি থেকে টাকা আনতে বলত। না আনলে প্রায় শারীরিকভাবে নির্যাতন করত। আমি প্রতিবাদ করলে আমাকেও মারত। ঘটনার দিন আমার ছেলে রফিকুল বৌমাকে বেদম প্রহার করে। পরে (আশা) নিস্তেজ হয়ে গেলে ওড়না পেচিয়ে তাকে শ্বাসরোধ করে মেরে ফেলে।’
এর আগে, শুক্রবার ভোরে নড়াইল শহরের দূর্গাপুর এলাকায় ওই গৃহবধূকে শারীরিক নির্যাতনের পর শ্বাসরোধ করে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের বাবা মো. নুর ইসলাম গতকাল শনিবার বাদী হয়ে নড়াইল সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এর পরিপ্রেক্ষিতে পুলিশ অভিযান চালিয়ে রফিকুল ইসলামকে গ্রেপ্তার করে।
নিহতের পরিবারের অভেযোগ, প্রায় এক বছর আগে নড়াইল পৌরসভার দূর্গাপুর এলাকার রফিফুলের সঙ্গে বিয়ে হয় সদরের মাইজপাড়া ইউনিয়নের হোসেনপুর গ্রামের আশা খাতুনের। বিয়ের পর থেকেই মাদকাসক্ত রফিকুল স্ত্রী আশাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করতেন। বিভিন্ন সময়ে রফিকুল ও তার মা টাকার জন্য আশা খাতুনের বাবার বাড়িতে চাপ দিতেন।
এরই জের ধরে গত শুক্রবার ভোরে রফিকুল ও তার মা হনুফা আশাকে শারীরিকভাবে অত্যাচারের পর শ্বাসরোধে হত্যা করে। পরে বিষয়টি ভিন্ন দিকে প্রবাহিত করার জন্য গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা চালায় তারা।
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস হোসেন জানান, এ ঘটনায় রফিকুল ও তার মায়ের বিরুদ্ধে আত্মহত্যার প্ররোচণায় মামলা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট আসলে এটা হত্যা না আত্মহত্যা তা বোঝা যাবে।
ওসি জানান, আশা খাতুনের স্বামী রফিকুলকে গ্রেপ্তার করা হয়েছে। অপর আসামিকে ধরার চেষ্টা চলছে। মাদক সেবনের দায়ে রফিকুল এর আগে কয়েক দফা জেলও খেটেছে।
- জীবন উৎসর্গ করে সন্তানকে রক্ষা করলেন মা
- কাল ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না ঢাকার কয়েক এলাকায়
- ছেলেবন্ধুকে হত্যা, দুবাইয়ে মৃত্যুদণ্ডের মুখে ব্রিটিশ টিকটকার
- সরাইলে পর্নোগ্রাফি মামলায় ইউপি সদস্য গ্রেফতার
- হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু
- হলিউডের কিংবদন্তি অভিনেত্রী অ্যান ব্লিথ মারা গেছেন
- দেম্বেলের হ্যাটট্রিকে ফ্রান্স গ্রুপ চ্যাম্পিয়ন
- যেমন জীবনসঙ্গী চান অভিনেত্রী তটিনী
- ইতিহাস গড়ে প্রথমবার নকআউটে কেপ ভার্দে
- স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে প্রাণহানি বেড়ে ৯২০, নিখোঁজ ৫০ হাজারের বেশি
- ইতালিতে নারী ও শিশুসহ তিন বাংলাদেশি খুন, গুরুতর আহত একজন
- ভেনেজুয়েলার ধ্বংসস্তূপ থেকে অলৌকিকভাবে উদ্ধার জীবিত নারী!
- চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
- গ্রুপসেরা হওয়ার লক্ষ্যে রাতে এমবাপ্পে-হাল্যান্ড লড়াই
- হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মৃত্যু ৫৫
- স্বজনের অপেক্ষায় তোসিফ, ঠাঁই মিলল সরকারি আশ্রয়কেন্দ্রে
- ভেনেজুয়েলার ধ্বংসস্তূপ থেকে অলৌকিকভাবে উদ্ধার জীবিত নারী!
- দেশে হাম আক্রান্ত হয়ে শিশু মৃত্যু ৭০০ ছাড়ালো
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত ৪৩০০
- সন্তানকে নিয়ে ইইউ বৈঠকে সুইডিশ মন্ত্রী, গড়লেন নজির
- স্বস্তি নেই, বেশিরভাগ নিত্যপণ্যের দাম অপরিবর্তিত
- নকআউটে প্রতিপক্ষ হিসেবে কোন দলকে পেল ব্রাজিল, খেলা কবে?
- সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা
- রেকর্ড গরমে ইউরোপে মৃত্যু বাড়ছে, জনজীবন স্থবির
- আজ পবিত্র আশুরা, মহররম মাসের ১০ তারিখ
- নারী টি-২০ বিশ্বকাপ: ভারতের কাছে বাংলাদেশের হার
- শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- গ্রুপসেরা হওয়ার লক্ষ্যে রাতে এমবাপ্পে-হাল্যান্ড লড়াই
- জার্মানির বিপক্ষে ঐতিহাসিক জয়ে নকআউটে ইকুয়েডর



