পুত্রবধূর সব রাজকীয় উপাধি কেড়ে নিলেন ব্রুনেইয়ের সুলতান
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:৫৮ এএম, ১৬ আগস্ট ২০২৬ রবিবার
সংগৃহীত ছবি
রাজপরিবারের সদস্য হিসেবে ‘অশোভন আচরণের’ অভিযোগে নিজের এক পুত্রবধূর সব রাজকীয় উপাধি কেড়ে নিয়েছেন ব্রুনেইয়ের সুলতান হাসানাল বলকিয়াহ। তবে ঠিক কী ঘটেছিল, সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।
শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
চলতি মাসের শুরুতে ব্রুনেই দারুসসালামের গ্র্যান্ড চেম্বারলেইনের কার্যালয় থেকে এক বিবৃতিতে বলা হয়, সুলতানের আদেশে সিদ্ধান্তটি অবিলম্বে কার্যকর হয়েছে। পেঙ্গিরান রাবিয়াতুল আদাউইয়াহর বিরুদ্ধে সুলতান হাজি হাসানাল বলকিয়াহর প্রতি অসম্মান প্রদর্শন এবং রাজপরিবারের সদস্যের স্ত্রী হিসেবে অনুপযুক্ত আচরণের অভিযোগ আনা হয়েছে।
বিবৃতিতে বলা হয়, তার কর্মকাণ্ড রাজপরিবারের সুনামও ক্ষুণ্ন করেছে।
৩৩ বছর বয়সী রাবিয়াতুল আদাউইয়াহ ব্রুনেইয়ের প্রিন্স আবদুল মালিকের স্ত্রী। ৪৩ বছর বয়সী প্রিন্স আবদুল মালিক সিংহাসনের উত্তরাধিকারক্রমে চতুর্থ স্থানে রয়েছেন।
রাষ্ট্রায়ত্ত সম্প্রচারমাধ্যম আরটিবি নিউজ জানিয়েছে, রাবিয়াতুলের আচরণে সুলতানের প্রতি অসম্মান প্রকাশ পেয়েছে এবং রাজতন্ত্রের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে তিনি ঠিক কী করেছিলেন, সে বিষয়ে কোনো বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। গ্র্যান্ড চেম্বারলেইনের দপ্তরও এ বিষয়ে আর কোনো ব্যাখ্যা দেয়নি।
রাবিয়াতুল আদাউইয়াহর ‘ইয়াং আমাত মুলিয়া পেঙ্গিরান আনাক ইস্তেরি’ রাজকীয় উপাধি বাতিল করা হয়েছে।
ব্রুনেইয়ের সুলতান এর আগেও রাজপরিবারের সদস্যদের উপাধি কেড়ে নিয়েছেন। ২০০৩ সালে দ্বিতীয় স্ত্রী মারিয়াম আবদুল আজিজের সঙ্গে বিবাহবিচ্ছেদের পর তার সব রাজকীয় উপাধি প্রত্যাহার করা হয়। ২০১০ সালে তৃতীয় স্ত্রী আজরিনাজ মাজহার হাকিমের উপাধিও কেড়ে নেওয়া হয়েছিল।
তবে রাবিয়াতুলের ঘটনা আলাদা। কারণ তিনি এখনো সুলতানের ছেলের স্ত্রী এবং রাজপরিবারের সদস্য। তাদের মধ্যে বিবাহবিচ্ছেদ হয়েছে কি না, সে বিষয়ে কোনো সরকারি ঘোষণা আসেনি।
প্রিন্স আবদুল মালিক ২০১৫ সালে রাজধানী বন্দর সেরি বেগাওয়ানের রাজপ্রাসাদে জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে রাবিয়াতুলকে বিয়ে করেন। বিয়ের আনুষ্ঠানিকতা চলে ১০ দিন। এতে হাজার হাজার অতিথি অংশ নেন।
এই দম্পতির চার মেয়ে রয়েছে। তারা হলো ১০ বছর বয়সী প্রিন্সেস মুথিয়া, ৮ বছরের ফাতিয়্যাহ, ৬ বছরের খালিশাহ এবং ১৬ মাস বয়সী নাবিলাহ। মায়ের রাজকীয় উপাধি কেড়ে নেওয়া হলেও সন্তানদের উপাধিতে কোনো পরিবর্তন করা হয়নি।
প্রিন্স আবদুল মালিক সুলতানের প্রথম স্ত্রী রানি সালেহার সন্তান। তিন স্ত্রীর গর্ভে সুলতান হাসানাল বলকিয়াহর মোট ১২ সন্তান রয়েছে।
৮০ বছর বয়সী হাসানাল বলকিয়াহ ব্রুনেইয়ের একচ্ছত্র শাসক। তেলসমৃদ্ধ দেশটি বোর্নিও দ্বীপে অবস্থিত এবং চারদিক থেকে মালয়েশিয়ার ভূখণ্ড দ্বারা ঘেরা।
১৯৬৮ সালে ব্রুনেইয়ের ২৯তম সুলতান হিসেবে সিংহাসনে বসেন হাসানাল বলকিয়াহ। বর্তমানে তিনি বিশ্বের সবচেয়ে দীর্ঘ সময় ধরে শাসন করা রাজা। তার বাসভবন ইস্তানা নুরুল ইমানে রয়েছে ১ হাজার ৭৮৮টি কক্ষ।
সূত্র: পিপল
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- ছোটগল্প ‘সা র স’ : আইরীন নিয়াজী মান্না
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানী বেড়ে ৭
- মুক্তি পেলেন নেহা বোরা
- তিন দিনব্যাপী লালন স্মরণানুষ্ঠান শুরু আজ
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- পূজায় লোভনীয় নানা পদ
- ঢাকায় বৃষ্টির সম্ভাবনা নেই, বাড়তে পারে গরম
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন
- চীন দেশ ও রবীন্দ্রনাথ ঠাকুর: অধ্যাপক ডং ইউ ছেন
- বিশ্ববাজারে আরও কমল তেলের দাম
- দুর্গাপূজায় ছুটির আমেজ, স্কুল ১০ ও কলেজে ১৬ দিন
- রাজধানীর ফুটপাত হকারমুক্ত করা এক বিরাট চ্যালেঞ্জ
- আজ বিশ্ব বিড়াল দিবস: চাই মমতা ও নিরাপদ আশ্রয়
- অবসর নেওয়ার আগে দলে ফিরতে চান জাহানারা
- আজ মহাষষ্ঠী, সারা দেশে শুরু শারদীয় দুর্গোৎসব
- নারী শিশুসাহিত্যেক সংখ্যা: ‘কিশোর লেখা’র অনন্য আয়োজন
- যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলা, ৩ শিশুসহ নিহত ৪
- বাজারে স্বস্তি নেই, চড়া দামে সবজি-চাল-ডাল
- নিউইয়র্কের আদালতে অভিযোগ, নির্দোষ দাবি মাদুরো দম্পতির
- আজ মহাসপ্তমী
- তিন বিভাগে বৃষ্টির সম্ভাবনা, তাপমাত্রা না কমার অভাস
- ছুটির দিনেও দূষণের কবলে ঢাকা, বিশ্বে তৃতীয়
- শাড়িকাণ্ডে তানজিন তিশার জামিনের মেয়াদ বাড়ল











