ঢাকা, মঙ্গলবার ২০, অক্টোবর ২০২৬ ১৭:২৯:৫৬ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম সবাইকে সঙ্গে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী টানা ৫ দিনের ছুটিতে ঢাকা ছাড়ছে মানুষ, বাস টার্মিনালে উপচেপড়া ভিড় লুটপাট-সহিংসতা: প্যারিসসহ বিভিন্ন শহরে ‘কারফিউ’ জারি শারদীয় দুর্গোৎসবের মহানবমী আজ নাটোরে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ১৪জনের প্রাণহানী

পুরান ঢাকায় ককটেল বিস্ফোরণে সিএনজিতে আগুন

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:৫৬ এএম, ১৯ নভেম্বর ২০২৩ রবিবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

পুরান ঢাকার কাজী আলাউদ্দিন রোডে একটি সিএনজিচালিত অটোরকিশাকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় ওই সিএনজিতে আগুন ধরে যায়।

রোববার বিএনপি-জামায়াতের ডাকা ৪৮ ঘণ্টার হরতালের প্রথম দিনে কাজী আলাউদ্দিন রোডের ওয়ান স্টার হোটেলের পাশে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সিএনজি অটোরিকশাটি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদরদপ্তরের দেয়াল ঘেষে দাঁড়িয়ে ছিল। এসময় আচমকা ককটেল এসে সিএনজিটির সামনের গ্লাসে পড়ে। মূহূর্তেই গ্লাসটি চূর্ণবিচূর্ণ হয়ে সিএনজিতে আগুন ধরে যায়। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

ফায়ার সার্ভিস মিডিয়ার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-মিডিয়া) শাহজাহান সিকদার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। ককটেল নিক্ষেপের পর সিএনজিতে আগুন ধরে যায়। ফায়ার সার্ভিসের সদস্যরা গিয়ে আগুন নেভায়।

এদিকে বিএনপি-জামায়াতের ডাকা ৪৮ ঘণ্টার হরতালের আগের রাতে (শনিবার) রাজধানীতে ৪টি যাত্রীবাহী বাসে ও জামালপুরে একটি ট্রেনের ৩টি বগিতে আগুন দেয়ার ঘটনা ঘটেছে।