পুরান ঢাকায় জমজমাট ইফতার বাজার, দাম চড়া
নিজস্ব প্রতিবেদকঃ | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৫:২৬ পিএম, ২৫ মার্চ ২০২৩ শনিবার
সংগৃহীত ছবি
রাজধানীর পুরান ঢাকায় জমে উঠেছে ইফতার বাজার। বরাবরের মতো এবারও পবিত্র রমজান মাসে পুরান ঢাকার বিভিন্ন জায়গায় দেখা যায় বাহারি ইফতারের আয়োজন। তবে গত বছরের চেয়ে এবার ইফতারসামাগ্রীর দাম বেশি বলে জানিয়েছেন ক্রেতারা। বিক্রেতাদের দাবি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে এবার প্রায় সব ইফতারসামগ্রীর দামই কিছুটা বেশি।
আজ শনিবা (২৫ মার্চ) পুরান ঢাকার চকবাজার, নাজিরাবাজার, রায়সাহেব বাজার, নারিন্দা, নাজিমুদ্দিন রোড, দয়াগঞ্জসহ বিভিন্ন জায়গায় ইফতারসামগ্রী বিক্রয় হচ্ছে। তবে ইফতারির দামে ক্রেতাদের মধ্যে অসন্তুষ্টি লক্ষ্য করা গেছে।
জানা গেছে, গত বছর চিকেন ফ্রাইয়ের দাম ছিল ৮০ টাকা। এ বছর সেটার দাম হয়েছে ১২০ টাকা। ১৮০ টাকার চিকেন স্টিক এবার বিক্রি হচ্ছে ২৪০ টাকায়। পুরান ঢাকার ঐতিহ্যবাহী শাহি জিলাপি গত বছর যেখানে ২৮০-৩০০ টাকা কেজি ছিল, এ বছর সেটা হয়েছে ৩৫০ টাকা।
নারিন্দার আহসান কবির নামে আরেক ব্যবসায়ী জানান, জুমার নামাজের পরেই দোকান নিয়ে বসেছি। বেচাকেনা প্রথম দিনে কিছুটা হচ্ছে। সব কিছুর দাম অবশ্য আগের বছরের তুলনায় একটু বেশি।
ইফতারের দাম আগের চেয়ে বেশি- এমন প্রশ্ন করলে চকবাজারের ইফতার বিক্রেতা আনোয়ার জানান, আমরা কী করমু। জিনিসের যা দাম, তাতে আমাগো কিছু করার নাই। তাই বেশি দামে বেচতে হয়।
রমজানের প্রথম দিন দুপুরের পরপরই স্থায়ী হোটেল-রেস্তোরাঁ থেকে ফুটপাতের অস্থায়ী ও ভ্রাম্যমাণ ইফতার দোকান জমে ওঠে বাহারি ইফতারের নানা আয়োজনে। এই রকমারি ইফতার বাজারের একটি জনপ্রিয় আইটেম ‘বড় বাপের পোলায় খায়’। পুরান ঢাকার ঐতিহ্যবাহী চক বাজারে গেলেই কানে ভেসে আসবে 'বড় বাপের পোলায় খায়' ঠোঙ্গায় ভইরা লইয়া যায়, ধনী-গরিব সবায় খায়, মজা পাইয়া লইয়া যায়।’
শুধু এই আইটেমটির জন্য রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ক্রেতারা ছুটে যান চকবাজারে। এখনো পুরান ঢাকার এমন অনেক পরিবার আছে, যাদের এটি ছাড়া ইফতার জমে না, পূর্ণতা পায় না। নতুন ঢাকার বাসিন্দারাও দিন দিন এই খাবারটির প্রতি আগ্রহী হয়ে উঠছেন।
পুরান ঢাকার বাহারি ইফতারের মধ্যে রয়েছে শিকের সঙ্গে জড়ানো সুতি কাবাব, জালি কাবাব, শাকপুলি, টিকা কাবাব, আস্ত মুরগির কাবাব, মোরগ মসল্লম, বঁটি কাবাব, কোফতা, চিকেন কাঠি, শামি কাবাব, শিকের ভারী কাবাব, ডিম চপ, তেহারি, মোরগ পোলাও, কবুতর ও কোয়েলের রোস্ট, খাসির রানের রোস্ট, দইবড়া, মোল্লার হালিম, নুরানি লাচ্ছি, পনির, বিভিন্ন ধরনের কাটলেট, পেস্তা বাদামের শরবত, লাবাং, কিমা পরোটা, ছোলা, মুড়ি, ঘুগনি, বেগুনি, আলুর চপ, পেঁয়াজু, আধা কেজি থেকে পাঁচ কেজি ওজনের জাম্বো সাইজ শাহি জিলাপিসহ বিভিন্ন খাবার।
- ভুয়ো খবর ছড়ানো নিয়ে কড়া বার্তা মিমির
- হামে একদিনে আরও ৮ শিশুর প্রাণহানী
- এসএসসি পরীক্ষার ফলাফলের তারিখ জানালেন শিক্ষামন্ত্রী
- বিশ্বকাপে নতুন ৪ ফিচার আনল হোয়াটসঅ্যাপ
- পুশইন ঠেকাতে ভারতকে ১৩টি চিঠি দিয়েছে সরকার
- সৌদি সিনেমার প্রেমে মজেছেন মনিকার
- বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ৫ দেশে একসঙ্গে ভূমিকম্প অনুভূত
- গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না: রুমিন ফারহানা
- সন্ধ্যার মধ্যে দেশের ৯ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ফের পতন
- রামিসা হত্যা মামলার রায় উচ্চ আদালতেও বহাল থাকবে: আইনমন্ত্রী
- মাত্র ১৯ দিনে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
- রামিসা হত্যা: সোহেল রানা ও স্বপ্নার মৃত্যুদণ্ড
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- মাত্র ১৯ দিনে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক
- দীর্ঘ ছুটি শেষে আজ খুলেছে স্কুল-কলেজ
- রামিসা হত্যা: সোহেল রানা ও স্বপ্নার মৃত্যুদণ্ড
- রামিসা হত্যা মামলার রায় উচ্চ আদালতেও বহাল থাকবে: আইনমন্ত্রী
- গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না: রুমিন ফারহানা
- সৌদি সিনেমার প্রেমে মজেছেন মনিকার
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ফের পতন
- বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ৫ দেশে একসঙ্গে ভূমিকম্প অনুভূত
- সন্ধ্যার মধ্যে দেশের ৯ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা
- এসএসসি পরীক্ষার ফলাফলের তারিখ জানালেন শিক্ষামন্ত্রী
- পুশইন ঠেকাতে ভারতকে ১৩টি চিঠি দিয়েছে সরকার
- বিশ্বকাপে নতুন ৪ ফিচার আনল হোয়াটসঅ্যাপ










